দ্বিতীয় অধ্যায় : কোষ বিভাজন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো মোটা হতে থাকে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
১৬। মাইটোসিসের কোন পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
১৭। মাইটোসিস কোষবিভাজনের স্বল্পস্থায়ী ধাপ কোনটি?
(ক) প্রোফেজ
(খ) প্রোমেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
১৮। প্রোমেটাফেজ ধাপে-
i. সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়
ii. স্পিন্ডল যন্ত্রের গঠন শুরু হতে থাকে
iii. ক্রোমাটিডগুলো স্প্রিংয়ের মতো কুন্ডলিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৯। মাইটোসিস কোষবিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রোমেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
২০। ক্রোমোসোমাল নৃত্য দেখা যায় কোন দশায়?
(ক) প্রোফেজ
(খ) প্রোমেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
২১। কোন ধাপে অ্যাস্টার রশ্মির সৃষ্টি হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রোমেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ
২২। মাইটোসিস কোষবিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
২৩। কোষবিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রোমেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
২৪। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে বলে-
(ক) সিন্যাপসিস
(খ) বাইভ্যালেন্ট
(গ) অ্যাপোপটোসিস
(ঘ) কনভেনসেশন
নিচের চিত্রের আলোকে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৫। উদ্দীপকের চিত্রটি কোষবিভাজনের কোন ধাপে নির্দেশ করে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
২৬। উদ্দীপকের চিত্রের জন্য প্রযোজ্য-
i. ক্রোমোজোম খাটো, মোটা
ii. ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে থাকে
iii. মেটাকাইনেসিস ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. খ, ২১. খ, ২২. খ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর