ষষ্ঠ অধ্যায়: জাবেদা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। জাবেদা বলতে কী বোঝায়?
(ক) সংক্ষিপ্ত হিসাব
(খ) পরিপূর্ণ হিসাব
(গ) চূড়ান্ত হিসাব
(ঘ) লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ
২। কোন হিসাব সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়?
(ক) জাবেদা বই
(খ) খতিয়ান হিসাব
(গ) রেওয়ামিল
(ঘ) আর্থিক বিবরণী
৩। হিসাবচক্রের কততম ধাপে জাবেদার অবস্থান?
(ক) প্রথম ধাপে (খ) দ্বিতীয় ধাপে
(গ) তৃতীয় ধাপে (ঘ) চতুর্থ ধাপে
৪। ‘জার’ শব্দের অর্থ কী?
(ক) তাক (খ) বেঞ্চ
(গ) সঞ্চয় (ঘ) দিন
৫। হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সাহায্য করে কোনটি?
(ক) জাবেদা (খ) খতিয়ান
(গ) রেওয়ামিল (ঘ) সবগুলো
৬। হিসাবের ক্ষেত্রে সাধারণ জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে (খ) ৪ ভাগে
(গ) ৬ ভাগে (ঘ) ৮ ভাগে
৭। বিক্রয়ের প্রকৃত মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
(ক) কমিশন (খ) পরিবহন
(গ) কারবারি বাট্টা (ঘ) নগদ বাট্টা
৮। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হিসেবে বিবেচিত-
(ক) ডেবিট নোট
(খ) ক্রেডিট নোট
(গ) ডেবিট ভাউচার
(ঘ) ক্রেডিট ভাউচার
৯। জাবেদাকে বলা হয়-
i. প্রাথমিক বই ii. দৈনিক বই iii. সহকারী বই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০। লেনদেনের ক্ষেত্রে সন্দেহ বা প্রশ্ন উঠলে কোন বই থেকে তার ব্যাখ্যা পাওয়া যায়?
(ক) জাবেদা (খ) খতিয়ান
(গ) রেওয়ামিল (ঘ) উদ্ধৃতপত্র
১১। লেনদেনের প্রথম আশ্রয়স্থল হিসেবে বিবেচিত?
(ক) জাবেদা (খ) রেওয়ামিল
(গ) নগদান (ঘ) খতিয়ান
১২। জাবেদা বইতে কতটি কলাম থাকে?
(ক) ৩টি (খ) ৫টি
(গ) ৭টি (ঘ) ৯টি
আরো পড়ুন : মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ের ২৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শাহেদ ২০২৪ সালের ১ জানুয়ারি নগদ ১০,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, ব্যাংক হিসাব ৮০,০০০ টাকা ও ৩০,০০০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন।
১৩। শাহেদের মূলধনের পরিমাণ কত?
(ক) ১১,০৩,০০০
(খ) ১১,৬০,০০০
(গ) ১১,০০,০০০
(ঘ) ১১,৩০,০০০
১৪। শাহেদের নগদান হিসাব কত?
(ক) ১০,৩০,০০০ (খ) ১,০০,০০০
(গ) ১,৮০,০০০ (ঘ) ২,৩০,০০০
১৫। শুধু উত্তোলন দ্বারা কী বোঝায়?
(ক) পণ্য উত্তোলন (খ) নগদ উত্তোলন
(গ) উভয়টি (ঘ) কোনোটিই নয়
১৬। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
(ক) ক্রয় জাবেদা (খ) বিক্রয় জাবেদা
(গ) সমাপনী জাবেদা (ঘ) নগদ প্রাপ্তি জাবেদা
১৭। জাবেদার বিকল্প নাম কী?
(ক) শনাক্তকরণ (খ) শ্রেণিবদ্ধকরণ
(গ) লিপিবদ্ধকরণ (ঘ) সংক্ষিপ্তকরণ
১৮। ক্রয় জাবেদার উৎস হিসেবে বিবেচিত-
(ক) চালান (খ) ভাউচার
(গ) ডেবিট নোট (ঘ) ক্রেডিট নোট
১৯। ক্রয় জাবেদায় কয়টি কলাম থাকে?
(ক) ৫টি (খ) ৬টি
(গ) ৭টি (ঘ) ৯টি
২০। প্রকৃত জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
২১। জাবেদায় লেনদেন খুঁজে পেতে কোন পৃষ্ঠা উল্লেখ করতে হয়?
(ক) চালান নম্বর (খ) ভাউচার নম্বর
(গ) রসিদ নম্বর (ঘ) খতিয়ান পৃষ্ঠা
২২। হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে কোনটি?
(ক) জাবেদা (খ) নগদান
(গ) চালান (ঘ) ক ও খ
২৩। মি. রাশেদ SFK প্রা. লি.-এর একজন হিসাবরক্ষক। তিনি প্রতিষ্ঠানের সংঘটিত সব লেনদেন বিস্তারিত ধারাবাহিক তথ্য ও ব্যাখ্যা জানতে চাইলে কোনটির সাহায্য নেবেন?
(ক) জাবেদা (খ) খতিয়ান
(গ) রেওয়ামিল (ঘ) উদ্ধৃত্তপত্র
২৪। বিশেষ জাবেদা হলো-
(ক) সংশোধনী জাবেদা
(খ) সমন্বয় জাবেদা
(গ) ক্রয় জাবেদা
(ঘ) প্রারম্ভিক জাবেদা
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১. ঘ, ২২. ক, ২৩. ক, ২৪. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর