কবিতা: প্রতিদান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?
(ক) গোবিন্দপুর (খ) গাইবান্ধা
(গ) রসুলপুর (ঘ) ফতেপুর
১০. ‘কবর’ কবিতার রচয়িতা-
(ক) মুনীর চৌধুরী (খ) রফিক আজাদ
(গ) হুমায়ুন আজাদ (ঘ) জসীমউদ্দীন
১১. ‘পল্লীকবি’ হিসেবে সমধিক পরিচিত-
(ক) আহসান হাবীব
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) জসীমউদ্দীন
১২. জসীমউদ্দীনের কবিতার প্রেক্ষিত ও পরিবেশ-
(ক) নাগরিক জীবন (খ) পল্লী-জীবন
(গ) শহুরে জীবন (ঘ) মধ্যবিত্ত জীবন
১৩. কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে?
(ক) ধানখেত (খ) রাখালি
(গ) নকশিকাঁথার মাঠ (ঘ) বালুচর
১৪. আপন ঘর ভাঙার প্রতিদানে কবি কী বেঁধে দিতে চান?
(ক) হৃদয় (খ) ঘর
(গ) বাড়ি (ঘ) প্রাসাদ
১৫. ‘প্রতিদান’ কবিতায় উল্লেখিত রজনি কেমন ছিল?
(ক) চন্দ্রালোকিত (খ) মেঘাচ্ছন্ন
(গ) অন্ধকারাচ্ছন্ন (ঘ) দীঘল
১৬. কবি ঘুম হরণকারীর জন্য দিঘল রজনি জেগে কীসের পরিচয় দিয়েছেন?
(ক) দুর্বলতার (খ) দুশ্চিন্তার
(গ) কৃতজ্ঞতার (ঘ) মহত্ত্বের
আরো পড়ুন : প্রতিদান কবিতার ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৭. প্রতিদান কবিতায় কবি পথে পথে ফিরছেন কেন?
(ক) অনিষ্টকারীর উপকারের জন্য
(খ) ক্ষমা প্রার্থনার জন্য
(গ) প্রতিশোধ গ্রহণের জন্য
(ঘ) অনুশোচনার কারণে
১৮. অনিষ্টকারীর দ্বারা কবি কোথায় আঘাত পেয়েছেন?
(ক) বুকে (খ) হাতে
(গ) মাথায় (ঘ) পিঠে
১৯. ‘প্রতিদান’ কবিতায় উল্লেখিত বাণ কেমন?
(ক) বিষে ভরা (খ) হিংসের
(গ) ধ্বংসাত্মক (ঘ) সুতীব্র
২০. ‘যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান’-এ চরণে যা প্রকাশিত হয়েছে-
(ক) সংযম ও সৌহার্দ্য
(খ) পারস্পরিক শত্রুতা
(গ) আবেগীয় বোকামি
(ঘ) সর্বংসহা মনোভাব
২১. ‘প্রতিদান’ কবিতায় কবি কীসের বিনিময়ে ফুল দিয়েছেন?
(ক) ফুল (খ) ঘর
(গ) বাণ (ঘ) কাঁটা
২২. ‘প্রতিদান’ কবিতায় কোথায় কবর বাঁধার কথা আছে?
(ক) বুকে (খ) ঘরের পাশে
(গ) বাগানে (ঘ) হৃদয়ে
উত্তর: ৯. ক, ১০ ঘ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. ঘ, ২২. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর