বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮. ‘কে’ কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৪ বর্ষশেষের কার্যাবলির তথ্য নিম্নে দেওয়া হলো- বিক্রয় ১০,০০,০০০ টাকা, বিক্রয়সংক্রান্ত খরচ ১,২৫,০০০ টাকা, মোট মুনাফার হার ৩০%, প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা, ২০২৪ সালের শেষে মজুত ৮০,০০০ টাকা এবং ২০২৪ সালের প্রারম্ভিক মজুত ৬০,০০০ টাকা। ২০২৪ সালের বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?
ক. ৭,০০,০০০০ টাকা খ. ৬,৮০,০০০ টাকা
গ. ৫,৭৫,০০০ টাকা ঘ. ৫,৫৫,০০০ টাকা
ঙ. ৮,৭৫,০০০ টাকা
উত্তর: ক. ৭,০০,০০০০ টাকা।
২৯. প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং বিক্রীত পণ্যের খরচ যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২৫,০০০ টাকা। বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত টাকা?
ক. ৩০,০০০ টাকা খ. ৪০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা ঘ. ৬০,০০০ টাকা
ঙ. ৭০,০০০ টাকা
উত্তর: খ. ৪০,০০০ টাকা।
৩০. হিসাববিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্ধৃতপত্রে স্থায়ী সম্পত্তি দেখানো হয়, তা হলো-
ক. পূর্ণ প্রকাশ খ. সামঞ্জস্যতা
গ. রক্ষণশীলতা ঘ. ঐতিহাসিক
ঙ. বিচক্ষণতা
উত্তর: ঘ. ঐতিহাসিক।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৭টি প্রশ্নোত্তর, ৯ম পর্ব
৩১. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোর্টিং পদ্ধতি
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
ঘ. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
ঙ. লেনদেন চিহ্নিতকরণ পদ্ধতি
উত্তর: গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি।
৩২. কোনটি হিসাববিজ্ঞান তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য নয়?
ক. সময়ানুগত খ. ভবিষ্যদ্বাণী
গ. যাচাইযোগ্যতা ঘ. সামঞ্জস্য
ঙ. নিরপেক্ষতা
উত্তর: ঘ. সামঞ্জস্য।
৩৩. জানুয়ারি ১ তারিখে প্রারম্ভিক সাপ্লাইজ ৩৫০ টাকা, সাপ্লাইজ ক্রয় ৬৭৫ টাকা, সমাপনী সাপ্লাইজ ২৫০ টাকা হলে, সাপ্লাইজ ব্যয় কত টাকা?
ক. ১,০২৫ টাকা খ. ১,২৭৫ টাকা
গ. ৭৫ টাকা ঘ. ৭৭৫ টাকা
ঙ. ৬,০০০ টাকা
উত্তর: ঘ. ৭৭৫ টাকা।
৩৪. অনুপার্জিত আয়ের ক্ষেত্রে সমন্বয় না করা হলে-
ক. সম্পত্তি বেশি দেখাবে খ. দায় বেশি দেখাবে
গ. আয় বেশি দেখাবে ঘ. নিট লাভ বেশি দেখাবে
ঙ. সম্পত্তি কম দেখাবে
উত্তর: খ. দায় বেশি দেখাবে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর