মডেল টেস্ট-১
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। NSF শব্দের পূর্ণরূপ কী?
(ক) Not Suitable Fund
(খ) Non Significant Fund
(গ) Not Sufficient Fund
(ঘ) Net Saving Fund
২। দ্বৈত জের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী-
i. নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় উদ্বৃত্ত নিয়ে করা হয়
ii. মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হয়
iii. ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মেশিন সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩। এটি কোন ধরনের ভুল?
(ক) লেখার ভুল (খ) পরিপূরক ভুল
(গ) করণিক ভুল (ঘ) নীতিগত ভুল
৪। উপরোক্ত ভুলের কারণে-
i. রেওয়ামিল মিলে যাবে
ii. সম্পদের পরিমাণ হ্রাস পাবে
iii. খরচের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫। প্রারম্ভিক মজুত ২৫,০০০ টাকা, কেনা ১,৫০,০০০ টাকা, বিক্রি ২,০০,০০০ টাকা ও সমাপনী মজুত ৩০,০০০ টাকা হলে সমন্বিত ক্রয় কত হবে?
(ক) ১,২৫,০০০ টাকা (খ) ১,৪৫,০০০ টাকা
(গ) ১,৭৫,০০০ টাকা (ঘ) ২,০৫,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১ মার্চ, ২০২৫ মি. মোস্তাক ২/১০, ঘ/৩০ এই শর্তে ২০,০০০ টাকার পণ্য কেনেন।
৬। ১০ মার্চ তারিখে ওই পণ্যের মূল্য পরিশোধ করা হলে বাট্টার পরিমাণ কত হবে?
(ক) ২০০ টাকা (খ) ৪০০ টাকা
(গ) ২,০০০ টাকা (ঘ) ২,৪০০ টাকা
৭। ১২ মার্চ তারিখে পাওনাদারকে পরিশোধ করলে নিট কত টাকা পরিশোধ করতে হবে?
(ক) ২০,০০০ টাকা (খ) ১৯,৬০০ টাকা
(গ) ১৮,০০০ টাকা (ঘ) ১৪,০০০ টাকা
৮। কোনটি অবচয়ের বাহ্যিক কারণ?
(ক) অপ্রচলন (খ) সময়ের আবর্তন
(গ) সম্ভোগ (ঘ) ব্যবহারজনিত ক্ষতি
৯। নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
(ক) গ্রন্থ স্বত্ব (খ) সুনাম
(গ) ইজারা সম্পত্তি (ঘ) অবলেখকের কমিশন
১০। রেওয়ামিলে ভ্যাটসহ কেনা ৭১,০০০ টাকা; কেনা বাবদ ফেরত ২,০০০ টাকা দেওয়া আছে। কেনার ভ্যাটের পরিমাণ কত টাকা?
(ক) ১০,৯৫০ টাকা (খ) ১০,৬৫০ টাকা
(গ) ৯,০০০ টাকা (ঘ) ৮,০০০ টাকা
১১। কেনা মূল্যের ওপর লাভের হার ২৫% হলে বিক্রি করা মূল্যের ওপর লাভের হার কত?
(ক) ২০% (খ) ২৫%
(গ) ৩০% (ঘ) ৩৫%
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শাফি একজন ব্যবসায়ী। তিনি নিরবের কাছে ৮০,০০০ টাকার পণ্য ৫% বাট্টায় বিক্রি করে নগদ ২০,০০০ টাকা ও ৪০,০০০ টাকার একটি চেক পান। পরে তিনি নিরবকে ৫০০ টাকার বাট্টা দিয়ে অবশিষ্ট অর্থ নগদে গ্রহণ করেন।
১২। ধারে বিক্রির পরিমাণ কত টাকা?
(ক) ২,০০০ টাকা (খ) ৪,০০০ টাকা
(গ) ৮,০০০ টাকা (ঘ) ১৬,০০০ টাকা
১৩। বাট্টা দেওয়ার ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে-
i. ব্যয় বৃদ্ধি ২,০০০ টাকা, সম্পদ হ্রাস ৫০০ টাকা
ii. সম্পদ হ্রাস ৫০০ টাকা, ব্যয় বৃদ্ধি ৫০০ টাকা
iii. নগদ বৃদ্ধি ১৫,৫০০ টাকা, মালিকানা স্বত্ব হ্রাস ৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. গ, ১১. ক, ১২. ঘ, ১৩. গ।
(বাকি অংশ পরের সংখ্যায় প্রকাশ করা হবে)
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর