মডেল টেস্ট-৪
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। অনুপার্জিত সেবা আয় অর্জিত হলে-
ক) দায় হ্রাস পাবে
খ) দায় বৃদ্ধি পাবে
গ) আয় হ্রাস পাবে
ঘ) সম্পদ হ্রাস পাবে
২। রেওয়ামিলের ডেবিট জেরের ঘরে দেখানো হয়-
i. সম্পদ, ব্যয় ও উত্তোলন
ii. নগদ, ব্যাংক জমাতিরিক্ত ও প্রাপ্য হিসাব
iii. ব্যাংক জমা, প্রাপ্য হিসাব ও বকেয়া আয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে?
ক) ব্যাংক খ) আমানতকারী
গ) দেনাদার ঘ) পাওনাদার
৪। কোনো ব্যবসায় বছরের শুরুতে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ২৫,০০০ টাকা ও ৮,০০০ টাকা। উক্ত বছরে সম্পত্তি ৫,০০০ টাকা ও দায় ৪,০০০ টাকা বৃদ্ধি পায়। বছর শেষে মালিকানাস্বত্বের পরিমাণ হবে-
ক) ২৬,০০০ টাকা খ) ২২,০০০ টাকা
গ) ১৮,০০০ টাকা ঘ) ১৭,০০০ টাকা
৫। ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত নিচের কোনটি প্রকাশ করে?
ক) নগদ জমার উদ্বৃত্ত
খ) নগদ উত্তোলন
গ) ব্যাংক জমাতিরিক্ত
ঘ) ব্যাংক জমার উদ্বৃত্ত
৬। কেনা খতিয়ানের জের হলো-
ক) প্রাপ্য হিসাব
খ) প্রদেয় হিসাব
গ) প্রাপ্য বিল হিসাব
ঘ) প্রদেয় বিল হিসাব
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৩-এর ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৭। রেওয়ামিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়?
ক) যাচাইকরণ খ) সংক্ষিপ্তকরণ
গ) শ্রেণিকরণ ঘ) মিলকরণ
৮। কোনটিকে ঐচ্ছিক বিবরণী বলা হয়?
ক) কার্যপত্র খ) খতিয়ান
গ) রেওয়ামিল ঘ) নগদান বই
৯। হাসান তার ফার্নিচার ব্যবসার জন্য প্রচারণাবাবদ ব্যয় করেন ৫,০০০ টাকা। এর জন্য জাবেদা দাখিলা হবে-
i. ফার্নিচার হিসাব ডেবিট
ii. বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট
iii. নগদান হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। বিপরীত সম্পদ কোনটি?
ক) প্যাটেন্ট খ) সুনাম
গ) ট্রেডমার্ক ঘ) পুঞ্জীভূত অবচয়
১১। ১/১০, নিট/৪৫ এর মাধ্যমে বোঝায়-
i. ১০ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১% বাট্টা পাবে
ii. ৪৫ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১% বাট্টা পাবে
iii. ৪৫ দিনের মধ্যে অবশ্যই পাওনা শোধ দিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অরণ্য লিমিটেড ২০২৩ সালের ১ জানুয়ারি ২,০০,০০০ টাকায় একটি যন্ত্র কেনে। কোম্পানি প্রতি বছর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০% হারে বার্ষিক অবচয় ধার্য করে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর যন্ত্রটি অকেজো হওয়ায় ১,০০,০০০ টাকায় বিক্রি করে।
১২। ৩১ ডিসেম্বর ২০২৪ এ আর্থিক অবস্থার বিবরণীতে যন্ত্রপাতি বাবদ কত টাকা দেখাতে হবে?
ক) ১,৬০,০০০ টাকা
খ) ১,২৮,০০০ টাকা
গ) ১,২০,০০০ টাকা
ঘ) ৮০,০০০ টাকা
১৩। যন্ত্রপাতি বিক্রিজনিত লাভ বা ক্ষতির পরিমাণ কত?
ক) নিট লাভ ১,০২,৪০০ টাকা
খ) নিট ক্ষতি ১,০২,৪০০ টাকা
গ) নিট ক্ষতি ২,৪০০ টাকা
ঘ) নিট লাভ ২,৪০০ টাকা
উত্তর: ১. ক, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ক ৯. গ, ১০. ঘ, ১১. খ, ১২. খ, ১৩. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর