চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তদের। সে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সবশেষ আসরে ২০১৭ সালে সেমিফাইনালে ভারতের কাছে হেরে অপূর্ণ রয়ে যায় বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা আগে ব্যাটিং করবো। দেখে ভালো উইকেট মনে হচ্ছে। বোর্ডে ভালো রান জমা করতে চাই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে একাদশ সাজানো হয়েছে।’
টস হেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি আগে ফিল্ডিং করতেই চেয়েছিলাম। কয়েক বছর আগে এখানে খেলেছিলাম আর সেই অভিজ্ঞতা বলে এখানে বল কিছুটা দেরিতে আসে আলোর নীচে। সবকিছু ঠিকঠাকই মন হচ্ছে। সবাও বেশ ফিট আছে। আশা করছি ভালোভাবে শুরু করবো। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। প্রতিটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ এই আসরে। শেষ ম্যাচ থেকে বরুণ চক্রবর্তী বাদ পড়েছেন। জাদেজা ফিরে এসেছে, অর্শদীপ বাদ পড়েছে শামি ফিরে আসায়।’
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটকিপার), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব।