ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ মুকুট জিতলেন সামানজার সাঈদ একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:১৩ এএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি
জামিনতন ক্যাম্পাজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে কলম্বিয়ার সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল খেলা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে পঞ্চম হয়ে আসর শেষ করেছিল লাতিন আমেরিকার দলটি। পরের সংস্করণে শেষ ষোলোতে থামা কলম্বিয়ার পজিশন ছিল ৯ নাম্বারে। এর পর ২০২২ কাতার বিশ্বকাপে দর্শকের আসনে ছিল দলটি। চার বছর পর বিশ্বকাপে ফিরে আরও একবার শেষ ষোলোতে থেমেছে তাদের যাত্রা। এ বছর ১০তম স্থানে থেকে বৈশ্বিক ইভেন্ট শেষ করেছে কলম্বিয়া।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলটির ফুটবলার জামিনতন ক্যাম্পাজ হত্যার হুমকি পেয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। শুক্রবার এক বিবৃতিতে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ) জানায়, ‘নিজ দেশের প্রতিনিধিত্ব করার কারণে কোনো ক্রীড়াবিদ বা তার পরিবারের কোনো সদস্যকে কখনোই ভয়ভীতি বা হুমকির মুখে পড়তে হওয়া উচিত নয়।’

গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ শেষ হয় কলম্বিয়ার। অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা ক্যাম্পাজ একটি গুরুত্বপূর্ণ গোলের সুযোগ নষ্ট করেন। তার শট পোস্টের বাইরে চলে যায়। এর পর ইনস্টাগ্রামে নিজের মুখ ঢেকে হতাশ হয়ে থাকা একটি ছবি পোস্ট করেন ক্যাম্পাজ। সেই সঙ্গে সবাইকে সম্মান বজায় রাখার আহ্বান জানান।

তিনি লেখেন, ‘ফুটবল মানেই শুধু আনন্দ নয়, কঠিন মুহূর্তও এর অংশ। আমার কলম্বিয়া, দয়া করে আমরা যেন কখনোই সম্মানবোধ হারিয়ে না ফেলি। আমাদের মতভেদ থাকতে পারে, হতাশা বা দুঃখ থাকতে পারে। কিন্তু কোনো আবেগই ঘৃণা ছড়ানো বা ভয়ের মধ্যে বেঁচে থাকার কারণ হতে পারে না।’

হয়রানির ঘটনার পর কলম্বিয়ান ফুটবল ফেডারেশন দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে দ্রুত তদন্ত শেষ করে হুমকিদাতাদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে। ফেডারেশন আরও বলেছে, ‘ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান ও আশার জায়গা। এটি কখনোই ঘৃণা, ভয়ভীতি বা সহিংসতার ক্ষেত্র হতে পারে না।’ একই সঙ্গে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে ফেডারেশন বলেছে, মাঠের হতাশা যেন কখনো বাস্তব জীবনের আগ্রাসন বা সহিংসতায় রূপ না নেয়।

৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:২৪ এএম
৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন
স্টালে সোলবাক্কেন। ছবি: সংগৃহীত

একসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। হৃৎস্পন্দন বন্ধ ছিল টানা সাত মিনিট। ২৬ ঘণ্টা কোমায় থাকার পর মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন জীবনে। ২৫ বছর পর সেই মানুষটিই এখন নরওয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের নায়ক।

তিনি নরওয়ের জাতীয় দলের কোচ স্টালে সোলবাক্কেন। তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে আর্লিং হালান্ডদের দল। গত রাতে ইংল্যান্ড বাধা টপকাতে পারলে ইতিহাস গড়ে সেমিতে পা রেখেছে হালান্ড শিবির। হেরে থাকলে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপে চমক দেখানো দলটিকে। 

তবে নরওয়েরে কোচ সোলবাক্কেনের গল্প শুধু ফুটবল নয়, জীবন-মৃত্যুর লড়াইয়েরও। ১৯৯৮ বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে নরওয়ের হয়ে ব্রাজিলকে হারানোর ঐতিহাসিক ম্যাচের অংশ ছিলেন তিনি। পরে ইতালির কাছে হেরে বিদায় নেয় নরওয়ে। এরপর ২০০০ সালে ডেনিশ ক্লাব এফসি কোপেনহেগেনে যোগ দেন সোলবাক্কেন।

২০০১ সালের ১৩ মার্চ অনুশীলনের সময় আচমকাই হৃৎরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালালেও সাত মিনিট তার হৃৎস্পন্দন ছিল না। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার হৃৎস্পন্দন ফিরে আসে। এরপর ২৬ ঘণ্টা কোমায় ছিলেন তিনি।

পরে সোলবাক্কেন জানান, সেই সময় তিনি যেন একটি নীল আলো আর একটি সুড়ঙ্গ দেখতে পেয়েছিলেন। জন্মগত হৃৎযন্ত্রের সমস্যাই ছিল এই ঘটনার কারণ। চিকিৎসকরা জানিয়ে দেন, তার ফুটবল ক্যারিয়ার শেষ। পেসমেকার বসানো হয় শরীরে, আর মাত্র ৩৩ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলতে হয়। তাই বলে তিনি ফুটবল ছাড়েননি। কোচিং শুরু করেন, দীর্ঘদিন ডেনমার্ক, ইংল্যান্ড ও জার্মানির বিভিন্ন ক্লাবে কাজ করার পর ২০২০ সালে নরওয়ে জাতীয় দলের দায়িত্ব নেন।

শুরুটা সহজ ছিল না। হালান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকা থাকা সত্ত্বেও কাতার বিশ্বকাপ ও ইউরো; দুটিতেই জায়গা করে নিতে ব্যর্থ হয় নরওয়ে। চাকরিও প্রায় হারাতে বসেছিলেন সোলবাক্কেন। কিন্তু তিনি হাল ছাড়েননি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নরওয়ে। মূল পর্বে এসে দুর্দান্ত ফুটবল খেলছে দলটি। গ্রুপ পর্ব পেরিয়ে আইভরি কোস্ট ও ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো জায়গা করে নেয় শেষ আটে।

সোলবাক্কেনের ভাষায়, ‘এই ছেলেরা শুধু নরওয়ের ফুটবল নয়, পুরো দেশের ইতিহাসই বদলে দিয়েছে।’ আর সেই ইতিহাসের সবচেয়ে বড় প্রতীক হয়তো স্বয়ং সোলবাক্কেনই; যিনি সাত মিনিট মৃত্যুর কাছে হার মেনেও শেষ পর্যন্ত জীবন ও ফুটবল; দুটোতেই ফিরেছেন বিজয়ীর বেশে।

মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:১২ এএম
মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। 

এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। অন্যদিকে, নরওয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। 

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়া দলে এবার সুযোগ পেয়েছেন জন স্টোনস ও ননি মাদুয়েকে। মেক্সিকো ম্যাচে লাল কার্ড পাওয়ায় জ্যারেল কোয়ানসা নিষিদ্ধ থাকায় তার জায়গায় দলে ফিরেছেন স্টোনস। অন্যদিকে বুকায়ো সাকার জায়গায় শুরুর একাদশে জায়গা পেয়েছেন মাদুয়েকে।

অন্যদিকে, শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে হারানো দল থেকে বাদ পড়েছেন আন্তোনিও নুসা। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও’রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম, হ্যারি কেইন।

নরওয়ে একাদশ: ওরইয়ান নিলান্ড (গোলরক্ষক), ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ, জুলিয়ান রিয়ারসন, আর্লিং হলান্ড।

এসজি/

বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৫৯ এএম
বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু
জেডেন অ্যাডামস। ছবি: সংগৃহীত

২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামস। যিনি কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপপর্বের তিনটি ম্যাচেই খেলেন জেডেন অ্যাডামস। দলটি প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে। তবে শেষ ৩২-এ সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

তরুণ এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জেডেন অ্যাডামসের মৃত্যুর খবর জানতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। তার পরিবার, সতীর্থ এবং লাখো সমর্থকের সঙ্গে পুরো জাতি আজ শোকাহত।’

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপ টাউনের স্কটশেকলুফের একটি বাড়ি থেকে জেডেন অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি আরও বলেন, জেডেন অ্যাডামসের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষকে কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আনুষ্ঠানিক তথ্য যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাবে।

বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন জেডেন অ্যাডামস। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তার দাদির মৃত্যুর খবর পেয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, জেডেন অ্যাডামসের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই ফুটবলার সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করে সাহস, গর্ব ও নিষ্ঠার সঙ্গে খেলেছিলেন।

সংস্থাটি আরও জানায়, তার মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, সতীর্থ, ক্লাব, পুরো ফুটবল অঙ্গন এবং দেশের জন্যও অপূরণীয় ক্ষতি। দক্ষিণ আফ্রিকার ফুটবল হারিয়েছে এক প্রতিভাবান খেলোয়াড়কে, যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ।

এসজি/

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৩০ এএম
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি
জোয়াও পিনহেইরো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। আর এই ম্যাচটি পরিচালনা করবেন পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরো।

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

শেষ ষোলোতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ‘বিতর্কিত’ সেই ম্যাচে দলটির হয়ে গোল করেন ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের পর এবারই প্রথম তারা বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে।

৩৮ বছর বয়সী জোয়াও পিনহেইরোর প্রথম বিশ্বকাপ এটি। এর আগে তিনি এই আসরে একটি গ্রুপপর্বের ম্যাচ এবং একটি শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছেন।

এ পর্যন্ত ক্যারিয়ারে ৪৪২টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন পিনহেইরো। এসব ম্যাচে তিনি দেখিয়েছেন এক হাজার ৯৮৫টি হলুদ কার্ড (প্রতি ম্যাচে গড়ে ৪.৪৯টি) এবং ৮৪টি লাল কার্ড (প্রতি ম্যাচে গড়ে ০.১৯টি)।

২০২৫-২৬ মৌসুমে টটেনহ্যাম হটস্পার ও পিএসজির মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনালও পরিচালনা করেন তিনি। এছাড়া বায়ার্ন মিউনিখ ও পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালেরও রেফারি ছিলেন। ওই ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছিলেন বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রিসেন। তিনি পিনহেইরোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা- 
রেফারি: জোয়াও পিনহেইরো (পর্তুগাল)
সহকারী রেফারি ১: ব্রুনো জেসুস
সহকারী রেফারি ২: লুসিয়ানো মাইয়া
চতুর্থ কর্মকর্তা: ড্রু ফিশার
রিজার্ভ সহকারী রেফারি: মাইকেল বারওয়েগেন