ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ মুকুট জিতলেন সামানজার সাঈদ একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি মাজারের ডেগে চিরকুট: ‘ধর্ষক ও খুনিদের বিচার চাই’ আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী, নিরপরাধকে হয়রানি না করার নির্দেশ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুকসমান পানির মধ্যেই চলছে চিকিৎসা শাহজালালের মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী পল্লী বিদ্যুৎ- এ নিয়োগ, এসএসসি পাসেই নেবে ১,৪৬০ জন পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই তিনি স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার

৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম
৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬। প্রথম দিনেই হয়েছে ৬টি নতুন জাতীয় রেকর্ড।

শনিবার (১১ জুলাই) চারদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন।

প্রতিযোগিতার প্রথম দিনে ২৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ডাইভিং ইভেন্ট ছিল ২টি। সাঁতারে ৫টি ও ডাইভিংয়ে ১টি মিলিয়ে প্রথম দিনে মোট ৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর তিনটিই করেছেন বিকেএসপির আব্দুল আজিম। 

১৫ থেকে ১৭ বছর বয়সী বালক বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার মিডলে ও ৪০০ মিটার ফ্রি স্টাইলে নতুন জাতীয় রেকর্ড গড়েন আজিম।

১৮ থেকে ২০ বছর বয়সীদের ক্যাটাগরিতে ২০০ মিটার ফ্রি স্টাইলে মনির খান তন্ময় নতুন রেকর্ড গড়েছেন। এছাড়া ১৩ থেকে ১৪ বছর বয়সী বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে নিকলী সুইমিং ক্লাবের শামীমুল হক নতুন রেকর্ড গড়েন।

ডাইভিংয়ে একমাত্র রেকর্ডটি গড়েছেন ঢাকা অ্যাকোয়াটিক্স ক্লাবের অর্পা দাস।

বিকেএসপি ১৫টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পেয়ে পদক পেয়ে তালিকা প্রথম স্থানে রয়েছে।

রবিন/রিফাত/

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
ছবি: খবরের কাগজ

বোলারদের তৈরি করে দেওয়া মঞ্চে এবার আর পথ হারাননি ব্যাটাররা। উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান ও সৌম্য সরকার। ফলে সহজ জয়ই আলিঙ্গন করেছে বাংলাদেশ।

হারারেতে শনিবার (১১ জুলাই) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে হোয়াইটওয়াশ এড়াল সফরকারীরা।

সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ এই ম্যাচ জেতায় সিরিজ হারের ব্যবধান ২-১ হলো।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ ও সৌম্য উদ্বোধনী জুটিতেই ১৫১ রান যোগ করেন। ২৮তম ওভারে সৌম্য ফিরলে এই জুটি ভাঙে। ৮২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন সৌম্য।

তানজিদ সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। কিন্তু ৩৫তম ওভারে ব্যক্তিগত ৯৪ রানে কাটা পড়েন তিনি। তার ১০১ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৩ ছক্কা। এরপর তাওহিদ হৃদয় শূন্য রানে ফিরলেও অপরাজিত ১৮ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক শান্ত। আরেক প্রান্তে নুরুল হাসান হোসান ৩ বলে শূন্য রানে অপরাজিত থেকে যান। বাংলাদেশ ম্যাচ শেষ করেছে ৮৪ বল হাতে রেখে।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ ও দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। সফরের শুরুতে একমাত্র টেস্টেও বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে দিয়ে সফরে অতঃপর হারের বৃত্ত ভাঙল টাইগাররা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ২৭ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্সের ফিফটিতে দুইশ ছুঁই ছুঁই পুঁজি গড়েছে দলটি। 

মাধেভেরে ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন। আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া ইভান্স এদিনও পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। এরপরও অবশ্য ১১ বল বাকি থাকতে ১৯৯ রানের অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম। ১০ ওভারে ৪৪ রান খরচায় একটি মেডেনসহ ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ২টি করে শিকার ধরেছেন তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিদ। ব্যাট হাতে ১১১ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ব্যাড ইভান্স।

রবিন/রিফাত/

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০
ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হারায় এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। হারারেতে সেই লড়াইয়ে ২০০ রানের লক্ষ্য পেয়েছে সফরকারীরা।

শনিবার (১১ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্সের ফিফটিতে দুইশ ছুঁই ছুঁই পুঁজি গড়েছে দলটি।

মাধেভেরে ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন। আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া ইভান্স এদিনও পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। এরপরও অবশ্য ১১ বল বাকি থাকতে ১৯৯ রানের অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম। ১০ ওভার ৪৪ রান খরচায় একটি মেডেনসহ ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ২টি করে শিকার ধরেছেন তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। ১ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

প্রথম ওয়ানডেতে ২৫ ও দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। সফরের শুরুতে একমাত্র টেস্টেও হেরেছে বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত এই সফরে হারের বৃত্তে বন্দি টাইগাররা।

তোফায়েল/নাঈম

ইংল্যান্ডের হয়েও খেলতে পারতেন হালান্ড, এখন তিনিই প্রতিপক্ষ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ইংল্যান্ডের হয়েও খেলতে পারতেন হালান্ড, এখন তিনিই প্রতিপক্ষ
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

জন্ম ইংল্যান্ডের লিডসে। বাবা খেলেছেন প্রিমিয়ার লিগের তিনটি ক্লাবের হয়ে। তাই একসময় আর্লিং হালান্ডকে নিজেদের জার্সিতে খেলাতে চেয়েছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এবার সেই হালান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন। যে ইংল্যান্ড শুধু হালান্ডের জন্মভূমি নয়, ক্লাব ফুটবলে তার বর্তমান নীড়ও।

বাবা আলফি হালান্ড তখন ইংল্যান্ডে নটিংহ্যাম ফরেস্ট, লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন। সেই সময়ই জন্ম নেয় ভবিষ্যতের এই তারকা, যিনি এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৭ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শেষ ষোলোতে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলে বিদায় ঘণ্টা বাজিয়েছেন তিনি জোড়া গোলে। শেষ আটে তার সামনে আরও বড় পরীক্ষা। জন্মের পর মাত্র তিন বছর ইংল্যান্ডে থাকলেও দেশটির সংস্কৃতি ও ফুটবল তার ওপর গভীর প্রভাব ফেলেছে। এমনকি মলদে ক্লাবের হয়ে নজর কাড়ার পর এফএ তাকে ইংল্যান্ডের যুব দলে খেলানোর চেষ্টা শুরু করেছিল।

তবে একটি বিষয় সেই সম্ভাবনার ইতি টানে। ইংল্যান্ডে জন্ম হলেও হালান্ড কখনো ব্রিটিশ পাসপোর্ট নেননি। কারণ সেটি করতে হলে তাকে নরওয়ের নাগরিকত্ব ছাড়তে হতো। তার বাবা-মা সেই সিদ্ধান্তে রাজি হননি। নিজেদের নরওয়েজিয়ান পরিচয়ের প্রতি গভীর টান থেকেই শেষ পর্যন্ত নরওয়ের জার্সিই বেছে নেন হালান্ড।

আন্তর্জাতিক ফুটবলে শুরু থেকেই ছিলেন ব্যতিক্রম। নরওয়ের অনূর্ধ্ব-২০ দলের হয়ে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচেই ৯ গোল করে ইতিহাস গড়েন। এরপর সিনিয়র দলে যোগ দিয়েও গোলের ধারা অব্যাহত রেখেছেন। ৫৪ ম্যাচে করেছেন ৬২ গোল—যা তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এবার কোয়ার্টার-ফাইনালে মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষেও সেই গোলসংখ্যা বাড়াতে চান হালান্ড। ইংল্যান্ডের রক্ষণভাগের বেশির ভাগ খেলোয়াড়ই হালান্ডের পরিচিত প্রতিপক্ষ। কারণ প্রিমিয়ার লিগে তাদের বিপক্ষে বহুবার খেলেছেন, গোল করেছেন এবং আধিপত্যও দেখিয়েছেন।

জন্মভূমির বিপক্ষেও কি গোল করার দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখবেন নরওয়ের এই গোলমেশিন?

তোফায়েল/নাঈম

শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স: কোর্তোয়া

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স: কোর্তোয়া
ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের মঞ্চে বড় এক ভুল করে বসেছিলেন বেলজিয়ামের তরুণ গোলরক্ষক সেনে লামেন্স। 

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষকের সেই ভুলের খেসারত দিয়েই ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। তবে ম্যাচ শেষে তরুণ সতীর্থের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া। তার বিশ্বাস, এই ধাক্কা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স।

ম্যাচের ৮৮ মিনিটে যখন ১-১ সমতায় টানটান উত্তেজনা, ঠিক তখনই পাউ কুবার্সির একটি দূরপাল্লার শট ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পেরে হাত থেকে ফেলে দেন লামেন্স। বলটি লুফে নিয়ে সহজেই স্পেনের জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। আর তাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় স্প্যানিশদের।

ম্যাচ শেষে লামেন্সের ব্যাপারে কোর্তোয়া বলেন, ‘ম্যাচ শেষে আমি সেনেকে জড়িয়ে ধরেছি, এর চেয়ে বেশি আসলে আমার কিছু করার ছিল না। গোলরক্ষকদের জন্য এটি খুবই বাজে একটি অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘সে দারুণ একজন গোলরক্ষক এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে সে আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই এটি কোনো বড় সমস্যা নয়। সত্যি বলতে, এই মুহূর্তে তাকে এর চেয়ে বেশি কিছু বলার বা উপদেশ দেওয়ার নেই। সে মানসিকভাবে বেশ শক্ত এবং দারুণ ব্যক্তিত্বের অধিকারী, আমার বিশ্বাস সে দ্রুতই সব ঠিক করে নেবে। সামনে ওর ছুটি আছে, নিজেকে গুছিয়ে নিয়ে ও যখন ম্যানচেস্টারে ফিরবে, তখন একটি দুর্দান্ত মৌসুম কাটাবে-এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

পাপ্পু/নাঈম