কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীতে “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” ব্যবস্থাপনায় ১০ম বারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান।
মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্টিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ড. মোহাম্মদ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও সাবেক কেবিনেট ট্রেজার মোছলেহ উদ্দিন খান এমদাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. মেজবাহ উদ্দিন খান, ফাউন্ডেশন’র সচিব মো. রেজাউল হক খান, মো. মিজানুল হক খান, নুরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশন’র পরিচালক মেহেরাব হোসেন খান উজ্জল, এখলাছুর রহমান খান, তৌফিক হোসেন বায়জিদ, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, ব্যাংকার এহতেশামুল হক খান, কারী ইউনুছ উদ্দিন নুরী, মাইছুর হাবিব সাদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে। ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অর্জন করেছেন মুহাম্মদ নাজিমুল হোসেন সাকিব, দ্বিতীয় স্থান রাকিবুল ইসলাম, তৃতীয় স্থান মোহাম্মদ শফিউল ইসলাম হানিফ, চতুর্থ স্থান মুনতাসির খান, হামদ্-নাতে প্রথম স্থান মোহাম্মদ ইসমাম হোসেন, দ্বিতীয় স্থান মোহাম্মদ শফিউল ইসলাম হানিফ, তৃতীয় স্থান আয়মন ইসলাম আয়ান, আযান-এ প্রথম স্থান মোহাম্মদ জিহাদ, দ্বিতীয় স্থান মোহাম্মদ আহাদ আলম চৌধুরী, তৃতীয় স্থান মোহাম্মদ ফাহিম উদ্দিন জিসান, ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারে কোরআন তেলাওয়াতে- ৭১ জন, হামদ্-নাতে- ৭৪ জন, আযান-এ- ৫৫জন সহ মোট ২০০ জন প্রতিযোগি অংশগ্রহন করেন।
এসএন/