ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের জীবনাবসান স্মার্টফোনের দাম কমাল টেকনো পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসে শুরু অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, আরও ১৩৯ জন হাসপাতালে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী থানায় অভিযোগ নিয়ে যা বললেন শাওন কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নজর থাকবে: গণপূর্তমন্ত্রী মা হচ্ছেন মৌসুমী হামিদ নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক বিএসবিআরএ নির্বাচনে সভাপতি মহসিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন আয়াতুল কুরসির জীবনমুখী শিক্ষা সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’ ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা ৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি সন্তানের কর্মসংস্থান চাই মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব তৃতীয় কোনো ভাষা শেখানোর চিন্তা কতটা বাস্তবসম্মত! সিংড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস

ওসমান হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার ২

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
ওসমান হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে দুইজনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- পুর্তি ও সামী।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপ স্নাল ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ফিলিপ ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান। সেখানে ভারতীয় নাগরিক পুর্তির কাছে দুজনকে পৌঁছে দেন। পরে সামী নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা।

তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দেশে গ্রেপ্তার ব্যক্তিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ হত্যায় মোট গ্রেপ্তার ১৩ জন।

এসজি/

দেবহাটায় ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, এরপর...

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
দেবহাটায় ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, এরপর...
অভিযুক্ত মোস্তাফিজুর। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৪) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিকেলে ভুক্তভোগী কিশোরীর মায়ের করা মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক মোস্তাফিজ দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারের বরাতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ৩ জুলাই শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কিশোরী বাড়ির পাশে চরশ্রীপুর গ্রামে মোস্তাফিজের মুদি ও চায়ের দোকানে খাবার কিনতে যায়। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোস্তাফিজ কিশোরীকে দোকানের ভেতর ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। কিশোরী এতে রাজি না হলে তাকে ভয়ভীতি দেখায় ওই দোকানি। একপর্যায়ে মোস্তাফিজের পাশবিকতায় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কিশোরীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে দোকানের ভেতর আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে।

বাদীর (কিশোরীর মা) জানান, এর আগেও অভিযুক্ত মোস্তাফিজ তার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছেন। বিষয়টি কাউকে না বলার জন্য তিনি কিশোরীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এমনকি ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা দিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। মোস্তাফিজের দেখানো ভয়ভীতির কারণে এ ঘটনা প্রকাশ করতে পারেনি কিশোরী।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, এ ঘটনায় ৩ জুলাই দেবহাটা থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং ২২ ধারায় আদালতে ভুক্তভোগী কিশোরীর জবানবন্দি নিয়ে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি তদন্ত অব্যাহত রয়েছে। 

জাকির/নাঈম

ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক (১৮) থানায় আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ৫নং ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নয়ন পৌরসভার ৯নং ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তিনি লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন খবরের কাগজকে বলেন, ‘এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইমতিয়াজুর রহমান/থিওটোনিয়াস/

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন
অভিযুক্ত প্রধান আসামী পারভেজ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ চলাকালে চিৎকার করায় আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন এক যুবক।
 
বুধবার (১ জুলাই) রাত অনুমান ১১টা ৪৫ মিনিটে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে আলম হোসেনকে (২৮) তার আপন চাচাতো ভাই পারভেজ আহমদ (৩২) চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
 
এই ঘটনায় পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে আসামি পারভেজকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। পারভেজ আহমদ মোস্তকিন আলীর ছেলে।

নিহত আলম হোসেন লামার গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পারভেজ ছুরি দিয়ে আলমকে বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। উপস্থিত লোকজন আহত আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক খবরের কাগজকে বলেন, 'ফুটবল খেলা নিয়ে সামান্য চিৎকার করা থেকেই এই বিরোধের সূত্রপাত হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে খুনের মামলা করেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/আজহার/

লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার
ছবিঃ খবরের কাগজ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদের গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত ‘অপু গ্রুপ’এর প্রধান আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ জুলাই) লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গত ২৪ জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২৫ জুন প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এর আগে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল হোতা অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জহির শান্ত/অদিতি/

আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আবুল বাশার বাদশা

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সালিসি বৈঠকে হামলায় আবুল বাশার বাদশা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় প্রাইভেটকারচালক ছিলেন এবং তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিল–জাপান ম্যাচের পর জয় উদযাপন, ঢোল বাজানো ও বাঁশি ফুঁকানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নিরব ও রিপনদের বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে নবোদয় বাজারে সালিসি বৈঠক ডাকা হয়।

অভিযোগ, বৈঠক চলাকালে বা বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, হামলায় জড়িতদের মধ্যে রিপন, নিরব, পারভেজ ও মাসুম রয়েছেন। তাদের স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগ করা হচ্ছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

অমিয়/