ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
উখিয়ার ট্রে ওভেন প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট আবারও বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী The Grocer and the Fruit seller বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৮ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস-বাস টার্মিনাল এখন ক্লিনিক অপহরণ-মানবপাচার রোধে টেকনাফে প্রশাসনের কঠোর পদক্ষেপ চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে অনেক পরিকল্পনা রাখা হয়েছে: অর্থমন্ত্রী খামেনির দাফন, ট্রাম্পের কটাক্ষ আর ‘রফা’ প্রসঙ্গে নতুন বিতর্ক চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে শ্যামনগরে ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক জব্দ স্বাস্থ্যখাতে খারাপ চর্চার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: অর্থমন্ত্রী বাংলাদেশ-সৌদি আরবের সুসম্পর্ক স্থাপনে হজ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র অপরিচ্ছন্ন টয়লেটে স্বাস্থ্যঝুঁকি, দুর্ভোগে বেরোবির শিক্ষার্থীরা ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে বজ্রঝড়ের শঙ্কা কোটচাঁদপুরে হ্যান্ডকাফসহ পালিয়েও শেষ রক্ষা হলো না আসামির বিশ্ব নাগরিক হয়ে ওঠার প্রস্তুতি আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল, আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল, হবে কি পাগলাটে বিশ্বকাপ? ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ইসলামপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক মিশ্র এআই ক্রলার ব্লক করবে ক্লাউডফ্লেয়ার ভাঙ্গুড়ায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সব হাসপাতালে পরিচ্ছন্নতায় ৬ নির্দেশনা An Honest Farmer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৭ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাইকা প্রেসিডেন্ট সাতক্ষীরায় দাবি না মানলে ৬ জুলাই থেকে ডাকঘর কর্মচারীদের ধর্মঘটের হুঁশিয়ারি খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা আটক আমেরিকা: ২৫০ বছরের স্বাধীনতার আলো, সংগ্রাম আর স্বপ্নের এক অনন্য ইতিহাস উত্তর ফটিকছড়িবাসীর ‘ন্যায্য স্থানে’ উপজেলা সদর চেয়ে আল্টিমেটাম সিলেট সীমান্তে ভারতীয় ৪ এয়ারগান জব্দ

কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট: ২২ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম
কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত
ছবি: খবরের কাগজ

কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

এদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনটি শিশু রয়েছে।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দাফন ও জরুরি সহায়তার জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

নিহতরা হলেন- যশোর জেলার পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬) ও তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদাহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫), লক্ষ্মীপুর জেলার সদরের সিরাজুল ইসলামের মেয়ে সাঈদা (৯)।

আরও পড়ুন:
> কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: রেল চলাচল স্বাভাবিক
> কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: দুই গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
> কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত ২টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ট্রেনটি বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় রেলের দুই গেটম্যানকে বরখাস্ত ও তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত দুই গেটম্যান হলেন - মেহেদী ও হেলাল।

জহির শান্ত/অমিয়/

উখিয়ার ট্রে ওভেন প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
উখিয়ার ট্রে ওভেন প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট
উখিয়ার ট্রে ওভেন প্রকল্প পরিদর্শন করেছেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ট্রে ওভেন প্রকল্প পরিদর্শন করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। 

শনিবার (৪ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উখিয়ার সোনারপাড়ায় অবস্থি "বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জীবিকা উন্নয়ন প্রকল্প" পরিদর্শন করেন প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জানানো হয়, অনিরাপদ ও অস্বাস্থ্যকর উপায়ে শুঁটকি মাছ প্রক্রিয়াজাতকরণের পরিবর্তে স্বাস্থ্যসম্মত ট্রে ওভেন প্রযুক্তি চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় স্থানীয় ১২০টি পরিবারকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা নিরাপদ ও মানসম্মত উপায়ে শুঁটকি উৎপাদন করে আয় বৃদ্ধি করতে পারেন।

প্রতিনিধি দল প্রকল্পের উপকারভোগী তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ট্রে ওভেন পদ্ধতিতে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনের সুবিধা, আর্থিক লাভজনকতা এবং নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার ধিমান গাইন এবং চিফ মনিটরিং অফিসার ইলিয়াস ইবনে কবীর উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জাইকা প্রতিনিধি দল উখিয়া সোনারপাড়া এলাকা ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

রিদুয়ানুল হক সোহাগ/এসএন

অপহরণ-মানবপাচার রোধে টেকনাফে প্রশাসনের কঠোর পদক্ষেপ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
অপহরণ-মানবপাচার রোধে টেকনাফে প্রশাসনের কঠোর পদক্ষেপ
টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সভা। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে প্রথমবারের মতো জেলার ও উপজেলার সব প্রধান আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপহরণ, মাদক, মানবপাচার, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অনলাইন জুয়া বন্ধে কঠোর ও সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অপহরণ, মাদক, মানবপাচার, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অনলাইন জুয়া বন্ধে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, টেকনাফ ব্যাটালিয়ান ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া, কক্সবাজার র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল নিয়ানুল হালিম খান, উখিয়া ৬৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম(জি), 

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেল মণ্ডল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় টেকনাফের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পাহাড়ে চিরুনি অভিযান পরিচালনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্তে নজরদারি আরও জোরদার এবং অনলাইন জুয়া বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি টেকনাফবাসীর নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

সভায় বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড, এপিবিএন, বন বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, সীমান্তবর্তী টেকনাফে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সীমান্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সীমান্তে প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আজকের বৈঠকে মাদক, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জিয়াউর রহমান জিহাদ বলেন, বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে কীভাবে কিছু রোহিঙ্গা গাড়ির মালিক হচ্ছে এবং কীভাবে ভুয়া বা অন্যের নামে খোলা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে অপহরণকারীরা অর্থ লেনদেন করছে। এসব বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

কক্সবাজারের রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেছেন, উখিয়া-টেকনাফ সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তের পবিত্রতা ও অখণ্ডতা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জেলার আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক এবার টেকনাফে করা হয়েছে। কারণ, টেকনাফে মাদক, অপহরণ, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টরা কাজ করবেন।

তিনি বলেন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। উখিয়া-টেকনাফে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাই বদ্ধপরিকর। রোহিঙ্গাদের অবাধ চলাচলের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে আইনে কিছু সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

মিয়ানমারের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি আরও জোরদারভাবে দায়িত্ব পালন করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে এমপি শাহজাহান চৌধুরী বলেন, আমার শরীরে এক বিন্দু মাদকের টাকাও নেই। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আন্তরিকভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব।

মোঃ শাহীন/এসএন

শ্যামনগরে ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক জব্দ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
শ্যামনগরে ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক জব্দ
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার শ্যামনগরে দুটি কাভার্ডভ্যান থেকে ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের কোডিনযুক্ত সিরাপ, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল মজিদ শেখ (৩৬)। র‍্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

র‍্যাবের ভাষ্য, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত সিরাপ ছাড়াও বিভিন্ন ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বিড়ি জব্দ করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জাকির/খাদিজা রুমি/

কোটচাঁদপুরে হ্যান্ডকাফসহ পালিয়েও শেষ রক্ষা হলো না আসামির

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
কোটচাঁদপুরে হ্যান্ডকাফসহ পালিয়েও শেষ রক্ষা হলো না আসামির
গ্রেপ্তার আসামি ফরিদ (বামে)। ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মায়ের জিনিস চুরি ও মা'কে মারধর করার অভিযোগে ছেলে ফরিদ হোসেনের (২৮) নামে মামলা করেন ভুক্তভোগী মা। মামলায় ফরিদের নামে ওয়ারেন্ট জারি হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে পুলিশ ফাঁড়ি থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আসামি। কিন্তু পালিয়েও শেষ রক্ষা হয়নি আসামি ফরিদের।

শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার সাবদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালানোর এ ঘটনা ঘটে। তবে পালানোর পর পুলিশের বিশেষ অভিযানে শনিবার (৪ জুলাই) সকালে তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে কোটাচাঁদপুর উপজেলার সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় বাজারের পাশের একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। 

গ্রেপ্তার ও পালানোর বিষয়ে জানতে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুসের মোবাইলে ১৫ বার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক সাবদারপুর পুলিশ ফাঁড়ি থেকে হ্যান্ডকাপসহ আসামি পালানোর বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, ’ফরিদ হোসেন নামের ওয়ারেন্টভুক্ত আসামিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

মাহফুজুর/খাদিজা রুমি

ইসলামপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
ইসলামপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ
নূরে আলম মনি। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে জ্যেষ্ঠতা উপেক্ষা করে এবং বিধিবহির্ভূতভাবে এক রাজনৈতিক পদধারী শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও অস্থিরতা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক আদেশে ইসলামপুর সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরে আলম মনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ১৮ মে জারি করা ওই আদেশের পরদিন, ১৯ মে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে অভিযোগ রয়েছে, নূরে আলম মনি শিক্ষকতার পাশাপাশি ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে থাকা আইনিভাবে নিষিদ্ধ।

এর আগে গত ২৬ এপ্রিল কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অধ্যাপক আহাম্মদ আলী অন্যত্র বদলি হওয়ার সময় নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠতম প্রভাষক মো. রুকন উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। কিন্তু পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো জ্যেষ্ঠতার তালিকায় বড় ধরনের কারচুপির অভিযোগ ওঠে।

অনুসন্ধানে জানা যায়, কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ২৪ জনের পারস্পরিক জ্যেষ্ঠতার তালিকায় নূরে আলম মনির অবস্থান ছিল ১৩তম। কিন্তু প্রভাব খাটিয়ে তিনি প্রথম পাঁচজন জ্যেষ্ঠ শিক্ষকের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করান বলে অভিযোগ রয়েছে। তালিকায় প্রকৃত জ্যেষ্ঠতার দ্বিতীয় স্থানে থাকা মাহমুদা সুলতানাকে চতুর্থ, তৃতীয় স্থানে থাকা মো. মোরাদুজ্জামানকে দ্বিতীয় এবং ষষ্ঠ স্থানে থাকা মিনাক্ষী প্রসাদ সাহাকে তৃতীয় দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন পাঠানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

কলেজের জ্যেষ্ঠতার তালিকায় সপ্তম অবস্থানে থাকা প্রভাষক শেখ মো. রহুল আমীন জীবন বলেন, ‘সব নিয়ম ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কীভাবে নূরে আলম মনি এই পদে এলেন, তা আমার বোধগম্য নয়। এ-সংক্রান্ত কোনো অনাপত্তিপত্রে আমি স্বাক্ষর করিনি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, রাজনৈতিক পরিচয় আড়াল করে এবং জ্যেষ্ঠ শিক্ষকদের বঞ্চিত করে এই নিয়োগ দেওয়ায় কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে অথবা বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কোনো কর্মকর্তাকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরে আলম মনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। কর্তৃপক্ষ নিয়ম মেনেই আমাকে দায়িত্ব দিয়েছে এবং আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নই।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘নূরে আলম মনি আমাদের উপজেলা বিএনপির কমিটিতে সহ-সভাপতি পদে আছেন। তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার বিষয়টি আমি শুনেছি।’

অন্যদিকে, জ্যেষ্ঠতার তালিকার অসঙ্গতি প্রসঙ্গে প্রভাষক মো. রুকন উদ্দিন বলেন, ‘দায়িত্ব হস্তান্তরের সময় তাড়াহুড়ো থাকায় তালিকায় কিছু ভুল হয়েছিল, যা পরে সংশোধন করা হয়েছে।’

বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আহাম্মদ আলী বলেন, ‘নিয়ম অনুযায়ী সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক মো. রুকন উদ্দিনের কাছেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এরপরের ঘটনাগুলো সম্পর্কে আমি অবগত নই।’ 

রিফাত/