প্রথম অধ্যায়: সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২২. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কোন ধরনের হিসাব?
ক. মূলধন হিসাব খ. সম্পদ হিসাব
গ. দায় হিসাব ঘ. উত্তোলন হিসাব
১২৩. মালিকানাস্বত্বকে প্রভাবিত করার জন্য কয়টি উপাদান রয়েছে?
ক. ৫টি খ. ৪টি
গ. ৩টি ঘ. ২টি
১২৪. মালিকানাস্বত্ব হ্রাসের সঠিক কারণ কোনটি?
ক. উত্তোলন এবং সম্পদ হ্রাস খ. ব্যয় এবং দায় হ্রাস
গ. ব্যয় এবং দায় বৃদ্ধি ঘ. উত্তোলন এবং ব্যয় বৃদ্ধি
১২৫. সঠিক হিসাব সমীকরণ কোনটি?
ক. দায় = সম্পত্তি
খ. সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন
গ. সম্পত্তি = দায় + (মূলধন + রেভিনিউ-খরচ-উত্তোলন)
ঘ. সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন + খরচ
১২৬. লেনদেন শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয়-
ক. হিসাব খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
১২৭. আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. এক ভাগে খ. দুই ভাগে
গ. তিন ভাগে ঘ. পাঁচ ভাগে
১২৮. হিসাব প্রস্তুতের জন্য কয় ধরনের ছক ব্যবহৃত হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১২৯. সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৩০. প্রাপ্য আয় হিসাব একটি-
ক. আয় হিসাব খ. দায় হিসাব
গ. সম্পদ হিসাব ঘ. ব্যয় হিসাব
১৩১. ট্রেডমার্ক হিসাব একটি-
ক. ব্যয় হিসাব খ. সম্পদ হিসাব
গ. আয় হিসাব ঘ. দায় হিসাব
১৩২. ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন হিসাব’ কোন জাতীয় হিসাব?
ক. আয়ব্যয় হিসাব খ. সম্পদ হিসাব
গ. দায় হিসাব ঘ. সম্পদ বা আয় হিসাব
১৩৩. ঋণ হিসাব একটি-
ক. ব্যয় হিসাব খ. দায় হিসাব
গ. সম্পদ হিসাব ঘ. আয় হিসাব
১৩৪. আধুনিক পদ্ধতিতে উত্তোলন কোন জাতীয় হিসাব?
ক. সম্পদ হিসাব খ. মালিকানাস্বত্ব হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. আয় হিসাব
১৩৫. সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব?
ক. সম্পত্তিবাচক খ. ব্যক্তিবাচক
গ. নামিক ঘ. দায়বাচক
আরো পড়ুন : সূচনা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব
১৩৬. কোনটি নামিক হিসাব?
ক. বকেয়া বেতন খ. অগ্রিম ভাড়া
গ. প্রত্যক্ষ মজুরি ঘ. অনাদায়ী উপভাড়া
১৩৭. মূল্যবান হিসাব একটি-
ক. ব্যয় সম্পর্কিত হিসাব
খ. দায় সম্পর্কিত হিসাব
গ. মালিকানা সম্পর্কিত হিসাব
ঘ. আয় সম্পর্কিত হিসাব
১৩৮. নিচের কোন তহবিলটি সম্পত্তিবাচক হিসাব?
ক. প্রতিপূরক তহবিল খ. মূলধন তহবিল
গ. নগদ তহবিল ঘ. কল্যাণ তহবিল
১৩৯. কমিশন/বাট্টা হিসাব সমীকরণে পদ্ধতিতে কোন হিসাব?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব
গ. মালিকানাস্বত্ব হিসাব ঘ. আয় বা ব্যয় হিসাব
১৪০. কোনটি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব?
ক. ভাড়া হিসাব খ. রহিম হিসাব
গ. অগ্রিম ভাড়া হিসাব ঘ. সোনালী ব্যাংক হিসাব
১৪১. অনাদায়ী শিক্ষানবিশ সেলামি কোন জাতীয় হিসাব?
ক. আয় হিসাব খ. দায় হিসাব
গ. সম্পদ হিসাব ঘ. ব্যয় হিসাব
১৪২. বাকিতে পণ্য ক্রয় ২,০০০ টাকা সমীকরণে প্রভাব কী?
ক. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
খ. দায় বৃদ্ধি ও মালিকানাস্বত্ব হ্রাস
গ. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি
ঘ. সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি
১৪৩. অগ্রিম বিমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণির হিসাব?
ক. সম্পদ হিসাব খ. ব্যয় হিসাব
গ. দায় হিসাব ঘ. মালিকানাস্বত্ব হিসাব
১৪৪. প্রদেয় বেতন ও অনুপার্জিত আয় আধুনিক পদ্ধতিতে একটি-
ক. আয় খ. ব্যয়
গ. দায় ঘ. সম্পদ
১৪৫. বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকার হিসাব?
ক. আয় হিসাব খ. ব্যয় হিসাব
গ. দায় হিসাব ঘ. সম্পদ হিসাব
১৪৬. কোনটি ব্যয় হিসাব?
ক. বকেয়া বেতন হিসাব খ. প্রদেয় হুন্ডি হিসাব
গ. আসবাবপত্র হিসাব ঘ. কুঋণ হিসাব
১৪৭. কোনটি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব?
ক. অগ্রিম ভাড়া হিসাব
খ. উত্তোলন হিসাব
গ. সোনালী ব্যাংক হিসাব
ঘ. নিজ হিসাব
উত্তর: ১২২. গ, ১২৩. খ, ১২৪. ঘ, ১২৫. গ, ১২৬. ক, ১২৭. ঘ, ১২৮. ক, ১২৯. খ, ১৩০. গ, ১৩১. খ, ১৩২. ঘ, ১৩৩. খ, ১৩৪. খ, ১৩৫. খ, ১৩৬. গ, ১৩৭. গ, ১৩৮. গ, ১৩৯. ঘ, ১৪০. গ, ১৪১. গ, ১৪২. খ, ১৪৩. ক, ১৪৪. গ, ১৪৫. ঘ, ১৪৬. ঘ, ১৪৭. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর