প্রথম অধ্যায়: সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০১. নিচের কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বহিঃ প্রস্তুত করা হয়?
ক. ক্যাশ মেমো খ. চালান
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
১০২. ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয়-
ক. ক্রয় ফেরত বই খ. বিক্রয় ফেরত বই
গ. ক্রয় বই ঘ. বিক্রয় বই
১০৩. কারবারি লেনদেন নয় কোনটি?
ক. ক্রয় ফেরত
খ. অবচয়
গ. কারবারে একজন হিসাবরক্ষক নিয়োগ
ঘ. ইজারা সম্পত্তির অবলোপন
১০৪. ফরমায়েশ করা পণ্য পাওয়া গেলে এটা কী?
ক. শুধু ঘটনা খ. শুধু লেনদেন
গ. ঘটনা ও লেনদেন ঘ. লেনদেন নয়
১০৫. হিসাব সমীকরণ হলো-
ক. দায় = সম্পত্তি + স্বত্বাধিকার
খ. মূলধন = সম্পত্তি + দায়
গ. সম্পত্তি = দায় + স্বত্বাধিকার
ঘ. ডেবিট = ক্রেডিট
১০৬. অগ্রিম বিমা সেলামি প্রদানের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়?
ক. মালিকানাস্বত্ব হ্রাস পায়
খ. সম্পদ বৃদ্ধি পায়
গ. আয় বৃদ্ধি পায়
ঘ. দায় হ্রাস পায়
১০৭. প্রাপ্য হিসাবের টাকা পেলে নিচের কোন পরিবর্তনটি হবে?
ক. সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস
খ. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
গ. সম্পদ বৃদ্ধি ও মূলধন বৃদ্ধি
ঘ. সম্পদ বৃদ্ধি ও নগদ অর্থ বৃদ্ধি
১০৮. প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?
ক. খরচ বাড়ে ও সম্পদ কমে
খ. আয় বাড়ে ও সম্পদ কমে
গ. খরচ কমে ও দায় বাড়ে
ঘ. আয় কমে ও দায় বাড়ে
১০৯. বছরের শুরুতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ ছিল ১২,০০,০০০ টাকা এবং মোট বহির্দায় ছিল ৭,০০,০০০ টাকা। বছর শেষে মোট সম্পদ ২,০০,০০০ টাকা বেড়ে গেলে এবং মোট বহির্দায় ১,০০,০০০ টাকা কমে গেলে সমাপনী মালিকানা স্বত্ব কত হবে?
ক. ৫,০০,০০০ টাকা
খ. ৬,০০,০০০ টাকা
গ. ৮,০০,০০০ টাকা
ঘ. ১০,০০,০০০ টাকা
১১০. বাকিতে পণ্য বিক্রয় একটি-
ক. আন্তঃলেনদেন খ. নগদ লেনদেন
গ. অদৃশ্য লেনদেন ঘ. বহিঃলেনদেন
আরও পড়ুন: সূচনা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ষষ্ঠ পর্ব
১১১. ১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়-লেনদেন হিসাব সমীকরণ A = L + OE-এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
ক. শুধু A উপাদানের OE উপাদানের
খ. A এবং OE উপাদানের
গ. A এবং L উপাদানের
ঘ. L এবং OE উপাদানের
১১২. হিসাব সমীকরণে মৌলিক সমীকরণ কোনটি?
ক. A-L = OE
খ. A-OE = L
গ. A = L + C + A-E-D
ঘ. A = L + OE
১১৩. ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায় বাদ দিলে কী অবশিষ্ট থাকে?
ক. মালিকানাস্বত্ব খ. স্থায়ী সম্পদ
গ. নিট মুনাফা ঘ. বিনিয়োজিত মূলধন
১১৪. সম্পত্তি, দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে-
ক. ডেবিট ও ক্রেডিট খ. দ্বৈতসত্তা
গ. উদ্বৃত্তপত্র ঘ. হিসাব সমীকরণ
১১৫. মালিকানাস্বত্ব কী?
ক. ব্যবসায়ের নগদ অর্থ
খ. ব্যবসায়ের দায়গুলো
গ. মোট সম্পত্তির ওপর মালিকের দাবিগুলো
ঘ. মোট দায়ের ওপর মালিকের দাবিগুলো
১১৬. মোট সম্পদের ওপর তৃতীয়পক্ষের দাবিই হচ্ছে-
ক. মালিকানাস্বত্ব খ. দায়
গ. সম্পদ ঘ. মূলধন
১১৭. করিমের স্বত্বাধিকার ১২,০০০ টাকা। সম্পত্তি ২০,০০০ টাকা হলে দায় কত?
ক. ৮,০০০ টাকা খ. ১২,০০০ টাকা
গ. ২০,০০০ টাকা ঘ. ৩২,০০০ টাকা
১১৮. মামুনের দায় ছিল ৭,০০০ টাকা, স্বত্বাধিকার ছিল ৮,০০০ টাকা, তার সম্পত্তি কত টাকা?
ক. ১,০০০ টাকা খ. ৭,০০০ টাকা
গ. ৮,০০০ টাকা ঘ. ১৫,০০০ টাকা
১১৯. ব্যবসার জন্য কম্পিউটার কিনলে সমীকরণে যে প্রভাব পড়ে তার ফলে চলতি দায় পরিশোধে কী প্রভাব পড়বে?
ক. বাড়বে খ. কমবে
গ. অপরিবর্তিত থাকবে ঘ. থাকবে না
১২০. হিসাব সমীকরণে মৌলিক সমীকরণ কোনটি?
ক. A = L + (C – R – Ex + D)
খ. A = L + (C + R – Ex – D)
গ. A = E + (C + R – L – D)
ঘ. A = L + (C – D + R + Ex
১২১. বছরের শেষ তারিখে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ফলে-
ক. স্বত্বাধিকার হ্রাস পাবে
খ. স্বত্বাধিকার বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি পাবে
গ. সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার হ্রাস পাবে
ঘ. সম্পত্তি হ্রাস ও দায় হ্রাস পাবে
উত্তর: ১০১. ঘ, ১০২. খ, ১০৩. গ, ১০৪. গ, ১০৫. খ, ১০৬. খ, ১০৭. ক, ১০৮. ক, ১০৯. গ, ১১০. ঘ, ১১১. ক, ১১২. ঘ, ১১৩. ক, ১১৪. ক, ১১৫. গ, ১১৬. খ, ১১৭. খ, ১১৮. খ, ১১৯. গ, ১২০. খ, ১২১. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর