দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২. দরিদ্র আইন বাস্তবায়নের জন্য কী নিয়োগের ব্যবস্থা ছিল?
ক. আমির খ. আইনজীবী
গ. ওভারশিয়ার ঘ. উকিল
১৩. ঐতিহ্যগত সমাজকল্যাণ ব্যবস্থা পরিচালিত হয়-
i. মানবতাবোধ ii. মানবহিতৈষী দর্শন
iii. ধর্মীয় অনুশাসন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?
ক. ১৫৩১ সালে খ. ১৫৩৬ সালে
গ. ১৬০১ সালে ঘ. ১৮৩৪ সালে
১৫. নিচের চক্রটি দিয়ে কী বোঝাচ্ছে?

ক. দারিদ্র্যের দুষ্টচক্র
খ. বেকারত্বের দুষ্টচক্র
গ. বিভারিজ রিপোর্টের দুষ্টচক্র
ঘ. নিম্ন জীবনমানের দুষ্টচক্র
১৬. ১৬০১ সালের দরিদ্র আইনে পারিবারিক দায়িত্ব পালনে কাদের বাধ্য করা হয়?
ক. সক্ষম ব্যক্তিদের খ. অক্ষম ব্যক্তিদের
গ. নির্ভরশীল ব্যক্তিদের ঘ. দরিদ্র ব্যক্তিদের
১৭. ১৮৩৪ সালে দরিদ্র আইন কমিশন কত শতাংশ প্রশাসনিক পরিধি হ্রাসের সুপারিশ করেছে?
ক. এক-তৃতীয়াংশ
খ. দুই-তৃতীয়াংশ
গ. এক-চতুর্থাংশ
ঘ. তিন-চতুর্থাংশ
১৮. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রতকরণের কোন আইন বিশেষ ভূমিকা পালন করে?
ক. নারী নির্যাতন আইন
খ. শিশু আইন
গ. ১৬০১ সালের দরিদ্র আইন
ঘ. মাদকদ্রব্য আইন
১৯. সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবিলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে?
ক. রানি এলিজাবেথ
খ. রাজা তৃতীয় এডওয়ার্ড
গ. রাজা অষ্টম হেনরি
ঘ. স্যার উইলিয়াম হেনরি বিভারিজ
২০. বিভারিজ রিপোর্ট প্রকাশের সময়কাল কত?
ক. ১৯০৫ সাল খ. ১৯১১ সাল
গ. ১৯৩৫ সাল ঘ. ১৯৪২ সাল
২১. বিভারিজ রিপোর্ট আসলে কী?
ক. যুদ্ধসংক্রান্ত নথি
খ. কোমল পানীয় বিক্রির নথি
গ. দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত রিপোর্ট
ঘ. রাজনৈতিক দলিল
২২. ১৬০১ সালের দরিদ্র আইনের বিধান মোতাবেক দরিদ্র ও ভবঘুরেদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২৩. ১৬০১ সালের দরিদ্র আইনে ছেলেরা কত বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাদের মনিবের অধীনে কাজ করত?
ক. ২১ বছর খ. ২২ বছর
গ. ২৩ বছর ঘ. ২৪ বছর
উত্তর: ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. গ, ২০. ঘ, ২১. গ, ২২. খ, ২৩. ঘ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর