গল্প : সুভা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২৪। ‘শুক্লাদ্বাদশী’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘শুক্লাদ্বাদশী’ শব্দটির অর্থ চাঁদের ১২তম দিন।
২৫। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় তার কত বছর বয়সে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় তার ১৫ বছর বয়সে।
২৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন ১৯১৩ সালে।
২৭। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১৩৪৮ সালে মৃত্যুবরণ করেন।
২৮। রবীন্দ্রনাথের কবিপ্রতিভার উন্মেষ ঘটে কখন?
উত্তর: রবীন্দ্রনাথের কবিপ্রতিভার উন্মেষ ঘটে বাল্যকালে।
২৯। বাণীকণ্ঠের ঘর কোথায়?
উত্তর: বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে।
৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৩১। বাণীকণ্ঠের ছোট মেয়ের নাম কী?
উত্তর: বাণীকণ্ঠের ছোট মেয়ের নাম সুভা।
৩২। ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখা হয়েছিল কেন?
উত্তর: বড় দুই বোনের নামের সঙ্গে মিল রাখার জন্য ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখা হয়েছিল।
৩৩। কে সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত?
উত্তর: বিড়ালশিশুটি সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত।
৩৪। বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে কীভাবে হয়েছে?
উত্তর: দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে।
৩৫। ছোট মেয়েটির বাবা-মার মনে কোন অনুভূতি বিরাজ করছিল?
উত্তর: ছোট মেয়েটির বাবা-মার মনে নীরব হৃদয়ভারের অনুভূতি বিরাজ করছিল।
৩৬। সুভা কথা না বলতে পারলেও কী করতে পারত?
উত্তর: সুভা কথা না বলতে পারলেও অনুভব করতে পারত।
৩৭। সুভা সব সময় কোন চেষ্টা করত?
উত্তর: সুভা সব সময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত।
আরো পড়ুন : সুভা গল্পের ২৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
৩৮। সুভা কী মনে করত?
উত্তর: সুভা মনে করত সবাই তাকে ভুলে গেলে সে বাঁচে।
৩৯। সুভার মা সুভাকে কী ভাবতেন?
উত্তর: সুভার মা সুভাকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন।
৪০। সুভার অন্তরঙ্গ বন্ধু দুটির নাম কী?
উত্তর: সুভার অন্তরঙ্গ বন্ধু দুটির নাম হলো- সর্বশী ও পাঙ্গুলি।
৪১। মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা তা কীভাবে দেখেন?
উত্তর: মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা তা নিজের ত্রুটি হিসেবে দেখেন।
৪২। বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন?
উত্তর: বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে সুভাকে বেশি ভালোবাসতেন।
৪৩। সুভার মা কী জ্ঞান করে সুভার প্রতি বিরক্ত ছিলেন?
উত্তর: সুভার মা নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে সুভার ওপর বিরক্ত ছিলেন।
৪৪। সুভার কথা না থাকলেও কী ছিল?
উত্তর: সুভার কথা না থাকলেও সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল।
৪৫। সুভার ওষ্ঠাধর কীসের মতো কেঁপে উঠত?
উত্তর: সুভার ওষ্ঠাধর কচি কিশলয়ের মতো কেঁপে উঠত।
৪৬। সুভা কখনো কখনো কীসের মতো চেয়ে থাকত?
উত্তর: সুভা কখনো কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকত।
৪৭। সুভা অবসর পেলেই কোথায় গিয়ে বসে থাকত?
উত্তর: সুভা অবসর পেলেই নদীতীরে গিয়ে বসে থাকত।
৪৮। গোয়ালের গাভি দুটি সুভার কে?
উত্তর: গোয়ালের গাভি দুটি সুভার অন্তরঙ্গ বন্ধু।
৪৯। সুভা নিয়মিত কয়বার গোয়ালে যেত?
উত্তর: সুভা নিয়মিত তিনবার গোয়ালে যেত।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর