ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে

গঙ্গাচড়ায় চীনা অর্থায়নে হাসপাতাল নির্মাণের জন্য এলাকা পরিদর্শন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম
গঙ্গাচড়ায় চীনা অর্থায়নে হাসপাতাল নির্মাণের জন্য এলাকা পরিদর্শন
ছবি: বাসস থেকে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চীনা অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন করতে তিস্তার তীরবর্তী চর এলাকা পরিদর্শন করেছেন হাসপাতাল নির্মাণ প্রকল্পের দায়িত্বে নিযুক্ত দুই উচ্চপদস্থ কর্মকর্তা। 

হাসপাতাল নির্মাণ প্রকল্পের দায়িত্বে নিযুক্ত দুই উচ্চপদস্থ কর্মকর্তা হলেন- বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. শহীদুর রহমান খন্দকার ও সাবেক সিনিয়র ট্রান্সপোর্ট ইকোনমিস্ট ফরহাদ আহমেদ।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সঙ্গে এই দুই কর্মকর্তা মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন।

এ সময় পরিদর্শনকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ছিলেন স্থানীয় লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী ও এলাকার সাধারণ মানুষ।

চর কলাগাছি এলাকায় ১০০ একর খাস জমির মধ্যে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের জন্য ২০ একর জমি পরিদর্শন করেছেন কর্মকর্তাগণ ।

প্রাথমিক পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন শেষে আন্তর্জাতিক মানের এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য সর্বোত্তম ও উপযুক্ত স্থান নির্ধারণ করবে।

বাসস-এর সাথে আলাপকালে গঙ্গাচড়ার ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাবিত চীনা অর্থায়নে নির্মিতব্য মৈত্রী হাসপাতালটির জন্য তিস্তা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করছে।

ইউএনও বলেন,‘ গঙ্গাচড়ায় একটি আধুনিক হাসপাতাল  তৈরি হলে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষসহ উত্তরবঙ্গের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবে।’ 

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটি’র আহ্বায়ক ইমরান আহমেদ বলেন,ভারতের মেডিকেল ভিসা বন্ধ করে দেয়ার দিন থেকেই চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে।।

তিনি বলেন, ‘সেই সম্ভাবনাকে সফলতায় পরিণত করতেই চীনা কর্তৃপক্ষ রংপুর বিভাগে সকল আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিশ্বমানের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থান এবং বিভাগীয় সদর দপ্তরের কথা বিবেচনা করে, রংপুর জেলায় এই হাসপাতাল স্থাপনের বিষয়টি এখন জনসাধারণের দাবিতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে চীন রংপুর বিভাগে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটি বাংলাদেশের জনগণকে এই হাসপাতাল উপহার দিচ্ছে।

এর আগে, গত ১৩ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন,  প্রস্তাবিত তিস্তা মাস্টার প্ল্যান প্রকল্প এলাকার কাছেই হাসপাতালটি নির্মিত হবে।

হাসপাতাল নির্মাণের এ খবর রংপুর বিভাগের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সূত্র: বাসস

অমিয়/

রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম
রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।

এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীরা।

এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন। তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বা র‌্যালি না করার নির্দেশনা দেয়া হয়েছে।

চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ৩ চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এসএন/

আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী
ছবি: সংগৃহীত

কুতুববাগ দরবার শরীফের পীর ও মুর্শিদ হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী, কুতুববাগী কেবলাজান বলেছেন, ১০ মহরম কারবালা প্রান্তরে আখেরি নবীর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাদিয়াল্লাহু তা'আলা আনহুর) মহান আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা আমাদেরকে অনুসরণ  করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে পবিত্র আশুরা উপলক্ষে কুতুববাগ দরবার শরীফে আয়োজিত এক দ্বীনি জলসায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিবছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার ৩৪ ইন্দিরা রোডের কুতুববাগ দরবার শরীফে রাতভর ওয়াজ মাহফিল, কোরআনখানি ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এই দ্বীনি জলসায় দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশ থেকে হাজার হাজার জাকের মুরিদ ভক্ত আশেকান যোগ দেন এবং জিকির আসগার ইবাদত বন্দেগীতে অংশ নেন। প্রখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে ১০ মহররমের তাৎপর্য নিয়ে বিস্তারিত বয়ান পেশ করেন। 

খাজাবাবা কুতুববাগী বলেন, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর যার যতটুকু ভালোবাসা তার ঈমান ততটুকু আহলে বায়াতের প্রতি ভালোবাসা এবং সত্য ন্যায়ের প্রতি অবিচল আত্মত্যাগের শিক্ষাই আশুরার মূল শিক্ষা। 

এই শিক্ষায় নিজেদের পরিশুদ্ধ আত্মার অধিকারী হওয়ার জন্য তিনি ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন। 

সারারাত এবাদত বন্দেগী শেষে বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই দ্বীনি জলসা শেষ হয়।

আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: খবরের কাগজ

আগামী জাতীয় শিক্ষাক্রম থেকে সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে, বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, ‘আগামী জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে। বর্তমান সমাজে ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে সন্তানরা ঘরে বন্দি হয়ে পড়েছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে এবং একটি সুস্থ জাতি গঠনে এই কঠোর অথচ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এখন থেকে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষায় পাস করার জন্যই মাঠে আসতে হবে এবং নির্দিষ্ট শিক্ষকের অধীনে ট্রেনিং সেশনে অংশ নিতে হবে।’

শুক্রবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে আগামী জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতার মূল আসর শুরুর কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টের হাজার হাজার দল গঠন করা হবে, যা দেশের পারিবারিক ও সামাজিক কাঠামোতে এক আমূল পরিবর্তন আনবে।’

৫০০ খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতা ও ক্রীড়াকাঠ প্রদান কার্যক্রম প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘আগামী জুলাইয়ের পর আরও ২০০ জন খেলোয়াড়কে পেশাদারিত্বের আওতায় আনা হবে। এর ফলে সব মিলিয়ে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতা ও ক্রীড়াকাঠ প্রদান কার্যক্রম চলমান থাকবে, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে একটি স্থায়ী পেশা হিসেবে বেছে নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’

এসময় বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ স্লোগান সামনে রেখে ২দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

আরিফ জাওয়াদ/এসএন

বৈষম্য বিলোপে স্বাধীন কমিশন চায় হরিজন অধিকার আদায় সংগঠন

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:০০ পিএম
বৈষম্য বিলোপে স্বাধীন কমিশন চায় হরিজন অধিকার আদায় সংগঠন
ছবি: খবরের কাগজ

দেশে বসবাসরত প্রায় ১৬ লাখ হরিজন জনগোষ্ঠীর মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ, কর্মসংস্থান স্থায়ী করা এবং বৈষম্য দূরীকরণের দাবিতে অনুষ্ঠিত হয়েছে 'বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠন'-এর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল ও সংবাদ সম্মেলন।

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)-এর সেমিনার কক্ষে দেশের বিভিন্ন জেলা ও থানার প্রতিনিধিদের উপস্থিতিতে এই কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সুরেশ বাঁশফোড়কে সভাপতি, ওমর সিং হেলাকে সিনিয়র সহসভাপতি, প্রশান্ত হাঁড়িকে সাধারণ সম্পাদক এবং প্রান্ত বাঁশফোরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষে সংগঠনের নবনির্বাচিত সভাপতি সুরেশ বাঁশফোড় লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় মহান মুক্তিযুদ্ধ, '৯০-এর গণঅভ্যুত্থান এবং '২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

কাউন্সিল শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ তখন সংগঠনের নতুন সভাপতি সুরেশ বাঁশফোড় বলেন, দুর্গন্ধ ও জীবাণু সংক্রমণের তীব্র ঝুঁকি নিয়ে কাজ করলেও অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে তারা চরম অবহেলার শিকার।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, কোনো সরকারই এই অস্পৃশ্যতাকে অপরাধ হিসেবে বিবেচনা করে নির্মূলের পদক্ষেপ নেয়নি। বিগত ২১তম সংসদ অধিবেশনে উত্থাপিত বৈষম্য বিরোধ বিল-২০২২ আমলাতান্ত্রিক জটিলতায় পূর্ণ। এটি হরিজনদের স্বার্থবিরোধী ও তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা বলেও উল্লেখ করেন তারা।

লিখিত বক্তব্যে হরিজনদের বাসস্থান সংকট, মৌলিক ও মানবিক চাহিদা পূরণে ঘাটতি, বেকারত্ব, চাকরিচ্যুতি, উচ্চতর শিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ার বিষয়গুলো উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলন থেকে হরিজন জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের কাছে ১০টি সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে- হরিজন জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান; বৈষম্যকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে স্বাধীন কমিশন এবং 'বৈষম্য বিলোপ বিশেষ ট্রাইব্যুনাল' গঠন; পরিচ্ছন্নতাকর্মীদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ; পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা;  সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ঘোষিত ৮০ ভাগ জাত-হরিজন কোটা নির্দিষ্ট সময়ের জন্য পূর্ণ বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত এবং বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস।

জয়ন্ত সাহা/এএফ

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪৯

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ০৬:১২ পিএম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪৯
থবরের কাগজ গ্রাফিকস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। 

শুক্রবার (১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬। 

এসএন/