ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে? মিসর-ইরান ম্যাচের দায়িত্বে মারচিনিয়াক নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

শুদ্ধ ক্রিকেটারের প্রতীক মঈন আলী

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ এএম
শুদ্ধ ক্রিকেটারের প্রতীক মঈন আলী
ছবি : সংগৃহীত

উচ্চতা ছয় ফুট। সুদর্শন। মুখে লম্বা দাড়ি। রমনীরা প্রথম দর্শনেই প্রেমে পড়ে যেতে পারেন। দৈহিক সৌন্দর্য্যের সঙ্গে যদি যোগ হয় তারকাখ্যাতি। তাহলে তো কথাই নেই। রীতিমতো লাইমলাইটে তখন বসবাস। অর্থ, যশ, খ্যাতি- এ তিনটি জিনিস কেউ পেয়ে থাকলে জীবন চলার পথে মাঝেমধ্যে পা হড়কানোর শঙ্কা থাকে। অনেকে উঠে আসেন নেতিবাচক খবরের শিরোনামেও। কিন্তু মঈন আলী সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এক মানুষ। তারকা ক্রিকেটার হয়েও যিনি পা মাড়াননি বিপথে। জীবনে প্রায় সব কিছু পেলেও হননি আদর্শচ্যুত। মনে-প্রাণে পালন করে গেছেন ইসলাম ধর্মের রীতিনীতি। মগজে-মননে বয়ে বেড়িয়েছেন শুদ্ধাচার ও সরলতা।

জন্মেছেন ইংল্যান্ডে। সেখানেই বেড়ে ওঠা। সময়ের আবর্তে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার তিনি। ডান হাতি স্পিনার। ঘূর্ণি বলে কাবু করেছেন নামিদামি সব ব্যাটারকে। আবার লোয়ার অর্ডারে নেমে ব্যাট হাতে খেলেছেন অনেক ক্যামিও ইনিংস। ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জেতা সেই মঈন আলী সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছেন। যদিও অনেকে বলছেন, তার এই বিদায়ের পেছনে কাজ করছে বড় অভিমান। বয়স ৩৭ হলেও আরও দু-এক বছর জাতীয় দলের হয়ে খেলতে পারতেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে স্কোয়াড থেকে বাদ পড়ার পরই তিনি বুঝতে পারেন, সময় এখন বিদায় বলার। সেই সিদ্ধান্তের কাজটিই তিনি করেছেন বেশ পরিপক্বতার সঙ্গে। 

মঈন আলীর বিদায়ের পর তাকে নিয়ে সরব মিডিয়া। যতটা না তার পারফরম্যান্স তার চেয়ে জীবন দর্শন নিয়ে। ক্রিকেটের সঙ্গে ফিক্সিং ও অ্যালকোহল শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই দুটি জিনিস থেকে আজীবন দূরে থেকেছেন মঈন আলী। কখনো স্পর্শ করেননি মদ কিংবা শ্যাম্পেইন। ফিক্সিং কাণ্ড তার গোটা ক্যারিয়ারজুড়ে ছিল অস্পর্শ। কারণ খেলোয়াড়ি জীবনের পাশাপাশি তিনি ছিলেন ইসলামি রীতিনীতি পালনে প্রবল সচেষ্ট। 

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। শিরোপা উদযাপনের পর আলোচিত ছিলেন মঈন আলী। ইংল্যান্ডের অঘোষিত একটা রীতি, শিরোপা  মঞ্চে শ্যাম্পেইনের বোতল খুলে আনন্দ-উল্লাস করা। ২০১৯-এ তা হয়েছিল। তবে মঈন আলী ও আদিল রশিদকে ছাড়া। রশিদও মঈনের মতো ইসলাম ধর্মের অনুসারী। শিরোপা নিয়ে ছবি তোলার পরই মঈন ও আদিল সরে যান মঞ্চ থেকে। এরপর মরগান শিবির উল্লাস করে শ্যাম্পেইন ছিটিয়ে।  

মঈন ও রশিদের এ কর্মকাণ্ড মুসলমানসহ বিশ্বের বিভিন্ন দেশের মাদকবিরোধী সংগঠন ও স্বাস্থ্য সচেতন মানুষ ব্যাপক প্রশংসা করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টুইটারসহ বিভিন্ন মাধ্যমে তারা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখান। এর আগে ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মঈন আলী ‘সেভ গাজা’ ও ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা রিস্টব্যান্ডস পরার কারণে মুসলিম বিশ্বে প্রশংসিত হয়েছিলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তখন মঈন আলীর পক্ষ নিলেও আইসিসি এটাকে ‘মানবিকতার চেয়ে রাজনীতি’ হিসেবেই বর্ণনা করেছিল।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘটেছিল একই ঘটনা। মেলবোর্নে অস্ট্রেলিয়ার মতো প্রবল আধিপত্য দেখানো দলকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সতীর্থরা আনন্দ ভাগ করলেও শেষ  মুহূর্তে মঞ্চ ছেড়ে যান মঈন আলী। কারণ একটাই, শ্যাম্পেইন থেকে দূরে থাকা। 

আইপিএলের গত আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। কিন্তু দলটির দেওয়া জার্সিতে আপত্তি ছিল তার। জুয়াসংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের লোগো ছিল জার্সিতে। সেটি বাদ দিয়ে জার্সি পরেছিলেন মোস্তাফিজ, যা নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন ফিজ। চেন্নাইয়ে খেলার সময় ঠিক একই কাজ করেছিলেন মঈন আলীও। জুয়া, ফিক্সিং কিংবা কোনো ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে তার ছিল অটল অবস্থান।

ইংল্যান্ড ক্রিকেট দল থেকে মঈনের বিদায়টা আরও সুন্দর হতে পারত। তা নিয়ে খুব বেশি আক্ষেপ না থাকলেও আছে কিছুটা অভিমান। এ প্রসঙ্গে মঈন ডেইলি মেইলকে বলেন,  ‘আমার বয়স ৩৭। এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমাকে দলে নেওয়া হয়নি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। আমাকে বলা হয়েছিল, এটা পরবর্তী প্রজন্মের সময়। আমি অনুভব করেছি যে, সময়টি সঠিক ছিল। আমি আমার ভূমিকা পালন করেছি। আমি খুব গর্বিত।’

৬৮ টেস্টে মঈনের শিকার ২০৪ উইকেট। ১৩৮ ওয়ানডেতে সেখানে উইকেট নিয়েছেন ১১১টি। ৯২ টি-টোয়েন্টিতে উইকেট পেয়েছেন ৫১টি। কেন তিনি অলরাউন্ডার তা ব্যাটিংয়ের দিকে তাকালে স্পষ্ট। টেস্টে রান ৩ হাজারের ওপর, ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৫ অপরাজিত। আছে ৫ সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে সর্বোচ্চ রান ১২৮। ৩ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬টি ফিফটি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান অপরাজিত ৭২। সেঞ্চুরি নেই, ফিফটি ৭টি।

রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:১৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:১৯ এএম
রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

বোস্টনে ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে হ্যাটট্রিক করেন উসমান দেম্বেলে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স তাদের তিনটি ম্যাচই জিতে নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে।

‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে, টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সিডিং অনুযায়ী ফ্রান্স শেষ ৩২-এর ম্যাচে গ্রুপ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’-এর যেকোনো একটির তৃতীয় স্থান অর্জনকারী দলের মুখোমুখি হবে।

একই গ্রুপে থাকা দলগুলো যেন কোয়ার্টার ফাইনালের আগে আবার একে অপরের মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতেই একাধিক সম্ভাব্য প্রতিপক্ষের এই ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান অবস্থান অনুযায়ী, ফ্রান্সের প্রতিপক্ষ হওয়ার কথা সুইডেন, যারা ‘এফ’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ১ জুলাই নিউ জার্সিতে শেষ ৩২-এর ম্যাচটি খেলবে ফ্রান্স।

অনিক/

নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:০২ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:১১ এএম
নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
ছবি: সংগৃহীত

নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের হ্যাটট্রিক আর দেজিরে দুয়ের গোলে বড় জয় পেয়েছে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে কিলিয়ান এমবাপ্পের দল। তাদের পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে নরওয়ে।

বিস্তারিত আসছে...

ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:২৭ এএম
ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
ছবি: সংগৃহীত

ম্যাচের চতুর্থ মিনিটেই আসে গোল। সেই গোলের লিড ধরেই ১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে সেনেগাল। 

শুক্রবার (২৬ জুন) টরন্টোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।  

ম্যাচের চতুর্থ মিনিটে সেনেগালকে লিড এনে দেন আবদুলায়ে সেক। কর্নার থেকে ভেসে আসা বল নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ গোল পেয়ে যায় তার দল।

গোল হজমের পর ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ১০ জনের দলের পরিণত হয়ে আরও চাপে পড়ে ইরাক। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সেনেগাল। তাতে ১-০ গোলে এগিয়ে শেষ করেছে প্রথমার্ধ।

সালমান/

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৫৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:১৬ এএম
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের শুরুটা স্বপ্নের মতোই হতে পারত ফ্রান্সের। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই নরওয়ের ভুলে বল পেয়ে দ্রুত ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। এরপর শক্তিশালী শট নিলেও সেটি প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিক। তার আঙুল ছুঁইয়ে বল লাগে ক্রসবারে। ফলে ম্যাচের শুরুতেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স। 

তবে ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড কিলিয়ান এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তবে এক মিনিট পরেই গোল শোধ করে নরওয়ে।

কিক অফের পর বল নিয়ে আক্রমণে উঠেন শেলডেরাপ। তার বাড়ানো পাসে ডি-বক্সে খালি জায়গা পেয়ে শট নেন থেলো আসগার্ড। তার নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে ব্যবধান ২-১ করে নরওয়ে। 

তবে নরওয়ের জালে আবারও বল জড়াতে বেশি দেরি করেনি ফ্রান্স। গোলের নায়ক সেই দেম্বেলে। ৩২ মিনিটে বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই তারকা। 

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়াতে পারত ফ্রান্স। ৪২ মিনিটে গোলরক্ষক সেলভিক নরওয়েকে আরেকটি গোল হজম করা থেকে রক্ষা করেন। দেজিরে দুয়ে তাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। এরপর আবারও এমন সুযোগ হাতছাড়া করেন জুলস কুন্ডে। তাতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।  

সালমান/

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৩৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:০২ এএম
৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দেখা মিলল দ্বিতীয় হ্যাটট্রিকের। লিওনেল মেসির পর হ্যাটট্রিকের দেখা পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।  

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।

এরপর ৩২ মিনিটে হ্যাটট্রিকের দেখা পান ডি’অর জয়ী তারকা। বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন দেম্বেলে, যেখানে নরওয়ের রক্ষণ বা গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

সালমান/