ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে? মিসর-ইরান ম্যাচের দায়িত্বে মারচিনিয়াক নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

বাজবল কৌশলে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড ইংল্যান্ডের

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
বাজবল কৌশলে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড ইংল্যান্ডের
ছবি : সংগৃহীত

বাজবল কৌশলে ইংল্যান্ড সফলতা যেমন পেয়েছে, তেমন তাদের ব্যর্থতাও রয়েছে। তবে এবার চমক দেখিয়েছে দ্রুততম টেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়ে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের ক্ষুদ্র লক্ষ্য ১২.৪ ওভারে জিতে নিয়েছে বেন স্টোকসের দল ৮ উইকেট হাতে রেখেই। ন্যূনতম ১০০ রানের টার্গেট সবচেয়ে কম ওভারে জেতার নতুন বিশ্বরেকর্ড এটি। 

কিউইদের হারিয়ে তাদেরই রেকর্ড টপকে গেছে ইংল্যান্ড। এর আগে, বাংলাদেশের দেওয়া ১০৯ রানের লক্ষ্য ১৮.৪ ওভারে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ সেটি ভেঙে দিল ইংলিশরা। 

রান তাড়ায় ইংল্যান্ডের স্কোরিং রেট ছিল ৮.২১ যা কিনা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, ১০০ বা তারচেয়ে বেশি লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের রান রেট ছিল ৬.৮২।

ওয়েলিংটনের টেস্টের তৃতীয় দিনেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের পরাজয়। ড্যারিল মিচেলের লড়াকু ৮৪ রানে পরও নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০০ প্রার হয়নি। অলআউট হতে হয় তাদেরকে ২৫৪ রানে। 

তাদের দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেলের লড়াকু ৮৪ রানের ইনিংসেও কিউইরা ২৫৪ রানে অলআউট হয়। এতে ইংল্যান্ডের সামনে মাত্র ১০৪ রানের লক্ষ্য দাঁড়ায়। ফলে মাত্র ১০৪ রানের ক্ষুদ্র লক্ষ্য পায় ইংলিশরা। 

ক্ষুদ্র এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জ্যাক ক্রাউলির উইকেট হারায় বাজবল কৌশলিরা। আরেক ওপেনার বেন ডাকেট রান তোলেন দ্রুত। ১৮ বলে করেন ২৭ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে অভিষিক্ত জ্যাকব বেথেল ৩৭ বলে ৮ চার ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন। জো রুট অপরাজিত থাকেন ২৩ রানে।

যদিও এই জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন পেসার ব্রাইডন কার্স। দ্বিতীয় ইনিংসে ৬ ও প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট। ১০ উইকেট নিয়ে তিনিই হয়েছেন ম্যাচসেরা। গেল ১৬ বছরে এবারই প্রথম ইংল্যান্ডের কোনো পেসার ঘরের বাইরে ১০ উইকেট পাওয়ার কীর্তি গড়ল।

দুর্দান্ত এই জয়ে ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল।

রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:১৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:১৯ এএম
রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

বোস্টনে ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে হ্যাটট্রিক করেন উসমান দেম্বেলে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স তাদের তিনটি ম্যাচই জিতে নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে।

‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে, টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সিডিং অনুযায়ী ফ্রান্স শেষ ৩২-এর ম্যাচে গ্রুপ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’-এর যেকোনো একটির তৃতীয় স্থান অর্জনকারী দলের মুখোমুখি হবে।

একই গ্রুপে থাকা দলগুলো যেন কোয়ার্টার ফাইনালের আগে আবার একে অপরের মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতেই একাধিক সম্ভাব্য প্রতিপক্ষের এই ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান অবস্থান অনুযায়ী, ফ্রান্সের প্রতিপক্ষ হওয়ার কথা সুইডেন, যারা ‘এফ’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ১ জুলাই নিউ জার্সিতে শেষ ৩২-এর ম্যাচটি খেলবে ফ্রান্স।

অনিক/

নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:০২ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:১১ এএম
নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
ছবি: সংগৃহীত

নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের হ্যাটট্রিক আর দেজিরে দুয়ের গোলে বড় জয় পেয়েছে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে কিলিয়ান এমবাপ্পের দল। তাদের পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে নরওয়ে।

বিস্তারিত আসছে...

ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:২৭ এএম
ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
ছবি: সংগৃহীত

ম্যাচের চতুর্থ মিনিটেই আসে গোল। সেই গোলের লিড ধরেই ১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে সেনেগাল। 

শুক্রবার (২৬ জুন) টরন্টোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।  

ম্যাচের চতুর্থ মিনিটে সেনেগালকে লিড এনে দেন আবদুলায়ে সেক। কর্নার থেকে ভেসে আসা বল নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ গোল পেয়ে যায় তার দল।

গোল হজমের পর ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ১০ জনের দলের পরিণত হয়ে আরও চাপে পড়ে ইরাক। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সেনেগাল। তাতে ১-০ গোলে এগিয়ে শেষ করেছে প্রথমার্ধ।

সালমান/

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৫৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:১৬ এএম
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের শুরুটা স্বপ্নের মতোই হতে পারত ফ্রান্সের। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই নরওয়ের ভুলে বল পেয়ে দ্রুত ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। এরপর শক্তিশালী শট নিলেও সেটি প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিক। তার আঙুল ছুঁইয়ে বল লাগে ক্রসবারে। ফলে ম্যাচের শুরুতেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স। 

তবে ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড কিলিয়ান এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তবে এক মিনিট পরেই গোল শোধ করে নরওয়ে।

কিক অফের পর বল নিয়ে আক্রমণে উঠেন শেলডেরাপ। তার বাড়ানো পাসে ডি-বক্সে খালি জায়গা পেয়ে শট নেন থেলো আসগার্ড। তার নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে ব্যবধান ২-১ করে নরওয়ে। 

তবে নরওয়ের জালে আবারও বল জড়াতে বেশি দেরি করেনি ফ্রান্স। গোলের নায়ক সেই দেম্বেলে। ৩২ মিনিটে বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই তারকা। 

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়াতে পারত ফ্রান্স। ৪২ মিনিটে গোলরক্ষক সেলভিক নরওয়েকে আরেকটি গোল হজম করা থেকে রক্ষা করেন। দেজিরে দুয়ে তাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। এরপর আবারও এমন সুযোগ হাতছাড়া করেন জুলস কুন্ডে। তাতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।  

সালমান/

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৩৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:০২ এএম
৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দেখা মিলল দ্বিতীয় হ্যাটট্রিকের। লিওনেল মেসির পর হ্যাটট্রিকের দেখা পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।  

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।

এরপর ৩২ মিনিটে হ্যাটট্রিকের দেখা পান ডি’অর জয়ী তারকা। বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন দেম্বেলে, যেখানে নরওয়ের রক্ষণ বা গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

সালমান/