ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে? মিসর-ইরান ম্যাচের দায়িত্বে মারচিনিয়াক নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স

ছন্দে ফিরেছে ব্রাজিল

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
ছন্দে ফিরেছে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিল কি তার সেরা ছন্দটা ফিরে পেল? কার্লো আনচেলত্তির দল স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা হয়েই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে সেলেসাও সমর্থকদের জন্য তৃপ্তির জায়গা বোধ হয় অন্য। ব্রাজিল খেলবে, গোল করবে, ম্যাচ জিতবে; এটাই তো আর শেষ নয়। সুন্দর ফুটবলের বুননে হৃদয়ে নাচন তুলতে না পারলে দলটা ব্রাজিল কেন!

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই কাজটিই করেছে। স্কটিশদের শুধু ৩-০ গোলে উড়িয়েই দেয়নি, ছন্দময় ফুটবলে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে সমর্থকদের মনে। জোড়া গোলে ভিনিসিয়ুস জুনিয়র জানান দিয়েছেন, এই বিশ্বকাপে নায়ক হতেই এসেছেন তিনি। সঙ্গে মাতেউস কুনিয়া গোলের পর সেই সার্ফিং নাচ নেচে জানিয়েছে দিয়েছেন, এই ব্রাজিলকে অনেক দূর টেনে নিতে পারেন তিনি।

এবারের বিশ্বকাপে চিরচেনা এই ব্রাজিলকেই আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুধু এবারের বিশ্বকাপ বললে ভুল হবে। গত কয়েক বছর ধরেই তো ব্রাজিল ধুঁকছে। বাছাই পর্ব পেরুতেই উদ্বেগভরা সময় পার করতে হয়েছে। সংকটময় সময়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচের দ্বারস্থ হয় তারা। বর্ষীয়ান কোচ কার্লো আনচেলত্তি নেন ব্রাজিলকে ছন্দে ফেরানোর দায়িত্ব।

নামটা কার্লো আনচেলত্তি বলেই ব্রাজিল সমর্থকদের মনে অন্তত বিশ্বাস ফিরেছিল যে, বিশ্বকাপে হেক্সা মিশন বুঝি এবার পূর্ণতা পাবে। কিন্তু কোথায় কি! মরক্কোর বিপক্ষে ১-১ ড্র ম্যাচ শেষে চিন্তার ভাঁজই পড়েছিল ব্রাজিল সমর্থকদের মনে। হাইতির বিপক্ষে পরের ম্যাচে ৩-০ গোলে জিতলেও সেই চিন্তাটা কাটেনি। তবে স্কটল্যান্ড ম্যাচ দৃশ্যপট বদলে দিয়েছে। হয়তো এই ব্রাজিল এখনো সেই ‘সাম্বা ব্রাজিল’ নয়। তবে সাম্বার এক-আধটু ছোঁয়া তো আছেই। সঙ্গে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভিনিসিয়ুস জুনিয়র আছেন। তিন ম্যাচেই যিনি জাল খুঁজে নিয়েছেন। মধ্যমাঠে কাসেমিরোও উজ্জ্বলতা ছড়িয়েছেন। পোস্টের নিচে আলিসনও দুরন্ত। ওদিকে আছেন ডাগআউটে আনচেলত্তির মতো একজন। তাহলে এই ব্রাজিলকে রুখবে কে!

ওদিকে নেইমারও তো তৈরি। প্রায় তিন বছরের অপেক্ষা শেষে আবারও হলুদ জার্সি গায়ে তুলেছেন সান্তোস ফরোয়ার্ড। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা যিনি অনেক আগেই নিজের করেছেন। পেছনে ফেলেছেন কিংবদন্তি পেলেকে। একটা বিশ্বকাপই হয়তো ইতিহাসে অমর করে তুলতে পারে নেইমার নামটি। গত তিনটি বিশ্বকাপেই দলের প্রত্যাশার কেন্দ্রে ছিলেন তিনি। তবে এবার বাস্তবতা ছিল ভিন্ন। চোটের কারণে তার বিশ্বকাপ দলে থাকা নিয়েই ছিল সংশয়।

যদিও বা সব অনিশ্চয়তা কাটিয়ে স্কোয়াডে জায়গা পান নেইমার, কিন্তু আদৌ মাঠে নামতে পারবেন কি না, এত দিন সেই প্রশ্নও ছিল। কারণ দলে ডাক পাওয়ার পরও চোট হানা দেয় তাকে। সেই চোট কাটিয়েই এখন মাঠ মাতাতে তৈরি তিনি। আনচেলত্তি চেয়েছেন নটআউটের আগে নেইমারকে পূর্ণ ফিট করে তুলতে। সেটি পেরেছেনও তিনি। স্কটল্যান্ড ম্যাচে বদলি নামিয়ে মূলত রাউন্ড অব বত্রিশের আগে নেইমারকে একটু শানিয়ে নিলেন।

৯৮১ দিন পর দেশের হয়ে খেলতে পারা নেইমারের আনন্দটা কেমন ছিল, তা বোঝা গেছে ম্যাচ শেষে তার চোখের জলে। এই নেইমারকে পেয়ে আবার ব্রাজিল দলও উজ্জীবিত। কুনিয়ার জায়গায় যখন নেইমারকে মাঠে নামানো হয়, তখন কুনিয়ার হাসিই বুঝিয়ে দিয়েছেন নেইমার তাদের কাছে কতটা মূল্যবান। ভিনিসিয়ুস তো এভাবে বলেছেন, ‘আমাদের আইডলের প্রত্যাবর্তন।’ ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মনে করছেন, ‘নেইমারের মাঠে নামার মুহূর্তেই ম্যাচটা বদলে গেল।’

শুধু ম্যাচ কেন? ব্রাজিলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার মাত্রাও তো বদলে গেল!

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৪৬ এএম
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল
ছবি: সংগৃহীত

১০ জনের ইরাকের বিপক্ষে দাপুটে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেনেগাল। এতে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২)  ওঠার অপেক্ষায় আছে সেনেগাল।

এই জয়ের পর গ্রুপ ‘আই’-এ তৃতীয় স্থানে থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দলের টেবিলে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ‘লায়ন্স অব তেরাঙ্গা’। তবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করতে হলে অন্য গ্রুপের ফলও তাদের পক্ষে আসতে হবে।

সেনেগালের জয়ের ফলে তৃতীয় স্থানের দলগুলোর তালিকায় স্কটল্যান্ড নেমে গেছে নবম স্থানে। এ তালিকার শীর্ষ আট দল যাবে পরবর্তী রাউন্ডে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেনেগাল। মাত্র ৪ মিনিটেই আসে প্রথম গোল। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেড প্রতিপক্ষের ডিফেন্ডার হাবিব দিয়ারার গায়ে লেগে দিক পরিবর্তন করে ইরাকের গোলরক্ষক আহমেদ বাসিলকে পরাস্ত করে।

এরপর ৯ মিনিটে ইরাক বড় ধাক্কা খায়। পেনাল্টি বক্সের কিনারায় সাদিও মানেকে টেনে ফেলে দেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় রেফারি অ্যান্থনি টেলর তাকে লাল কার্ড দেখান।

ফ্রি-কিক থেকে মানে গোলের চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনো শট অন টার্গেটে রাখতে পারেনি সেনেগাল।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফ্রিকান দলটি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার জিদান ইকবালের ভুলে বল পেয়ে যান লামিনে কামারা। তার পাসে সহজ ফিনিশিংয়ে গোল করেন ইসমাইলা সার।

এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে আসে তৃতীয় গোল। বদলি খেলোয়াড় পাপে গুইয়েবাঁ পায়ের  দারুণ শটে বল জালে জড়ান। ৭১ মিনিটে আরও একটি শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন গুইয়ে। আর শেষদিকে বদলি নামা ইলিমান এনদিয়ায়ে গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। এই জয় নকআউট পর্বে ওঠার দৌড়ে সেনেগালকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

সালমান/

নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:০২ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৫২ এএম
নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
ছবি: সংগৃহীত

উসমান দেম্বেলের ঝলমলে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ শীর্ষে থেকে শেষ করেছে ফ্রান্স। অনেক পরিবর্তিত নরওয়ে দলকে ৪-১ গোলে হারায় ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। মাত্র ৭ মিনিটে এগিয়ে যায় তারা। নরওয়ের অর্ধে বল দখল করে কিলিয়ান এমবাপ্পে ডান প্রান্তে দেম্বেলেকে পাস দেন। বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেন এই ব্যালন ডি’অর জয়ী।

২০তম মিনিটে দ্রুতগতির আরেক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। ডান দিক থেকে ভেতরে কেটে এসে বাঁ পায়ে দারুণ কার্লিং শটে বল জালে পাঠান তিনি।

তবে নরওয়ে দ্রুতই জবাব দেয়। মাত্র ৭৯ সেকেন্ডের মধ্যে থেলো আসগার্ডের গোলে ব্যবধান কমায় তারা। ফ্রান্সের রক্ষণভাগের ঢিলেঢালা আচরণ কাজে লাগিয়ে গোল করেন রেঞ্জার্স মিডফিল্ডার।

তবে দেম্বেলের ঝলক থামেনি। কিছুক্ষণ পরই আবারও বাঁ পায়ের কার্লিং শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা তাকে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার দৌড়ে নিয়ে আসে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই পেনাল্টি পায় নরওয়ে। থিও হার্নান্দেজ বক্সের ভেতরে ওস্কার ববকে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন। তার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।

ম্যাচের ৭১ মিনিটে আবারও নরওয়ের আক্রমণ ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। নরওয়ের হয়ে পেনাল্টি আদায় করা ওস্কার বব এই অর্ধে আরেকটি সুযোগ পেয়েছিলেন ম্যাচে উত্তেজনা ফেরানোর। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না তিনি। তার নেওয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ম্যানিয়াঁ। দুর্দান্ত সেভে নরওয়েকে গোল পাওয়া থেকে বিরত রাখেন তিনি। তাতে শেষ ২০ মিনিটে ম্যাচে ফেরার বড় সুযোগ হারায় নরওয়ে।

এরপর অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) দেজিরে দুয়ে হেডে আরেকটি গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন। এই জয়ে ফ্রান্স গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠেছে।

সালমান/

ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:২৭ এএম
ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
ছবি: সংগৃহীত

ম্যাচের চতুর্থ মিনিটেই আসে গোল। সেই গোলের লিড ধরেই ১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে সেনেগাল। 

শুক্রবার (২৬ জুন) টরন্টোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।  

ম্যাচের চতুর্থ মিনিটে সেনেগালকে লিড এনে দেন আবদুলায়ে সেক। কর্নার থেকে ভেসে আসা বল নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ গোল পেয়ে যায় তার দল।

গোল হজমের পর ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ১০ জনের দলের পরিণত হয়ে আরও চাপে পড়ে ইরাক। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সেনেগাল। তাতে ১-০ গোলে এগিয়ে শেষ করেছে প্রথমার্ধ।

সালমান/

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৫৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:১৬ এএম
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের শুরুটা স্বপ্নের মতোই হতে পারত ফ্রান্সের। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই নরওয়ের ভুলে বল পেয়ে দ্রুত ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। এরপর শক্তিশালী শট নিলেও সেটি প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিক। তার আঙুল ছুঁইয়ে বল লাগে ক্রসবারে। ফলে ম্যাচের শুরুতেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স। 

তবে ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড কিলিয়ান এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তবে এক মিনিট পরেই গোল শোধ করে নরওয়ে।

কিক অফের পর বল নিয়ে আক্রমণে উঠেন শেলডেরাপ। তার বাড়ানো পাসে ডি-বক্সে খালি জায়গা পেয়ে শট নেন থেলো আসগার্ড। তার নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে ব্যবধান ২-১ করে নরওয়ে। 

তবে নরওয়ের জালে আবারও বল জড়াতে বেশি দেরি করেনি ফ্রান্স। গোলের নায়ক সেই দেম্বেলে। ৩২ মিনিটে বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই তারকা। 

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়াতে পারত ফ্রান্স। ৪২ মিনিটে গোলরক্ষক সেলভিক নরওয়েকে আরেকটি গোল হজম করা থেকে রক্ষা করেন। দেজিরে দুয়ে তাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। এরপর আবারও এমন সুযোগ হাতছাড়া করেন জুলস কুন্ডে। তাতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।  

সালমান/

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৩৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:০২ এএম
৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দেখা মিলল দ্বিতীয় হ্যাটট্রিকের। লিওনেল মেসির পর হ্যাটট্রিকের দেখা পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।  

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।

এরপর ৩২ মিনিটে হ্যাটট্রিকের দেখা পান ডি’অর জয়ী তারকা। বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন দেম্বেলে, যেখানে নরওয়ের রক্ষণ বা গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

সালমান/