ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার পর্তুগাল-স্পেনের একাদশ ঘোষণা বালোগুনের পর এবার ওলিসে, ফিফার দ্বারস্থ ফ্রান্স পর্তুগাল-স্পেন ম্যাচে কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী গ্রামসরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে: মির্জা ফখরুল মিরপুরে অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ টন জিরা আমদানি ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু সরিষাবাড়ীতে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট আফগানিস্তানের উন্নয়নে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন: জাতিসংঘ তুরস্ককে এফ-৩৫ না দিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর আহ্বান জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধারে কাজ করছে সরকার: পাটমন্ত্রী তানধান ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের সৌর ও লিথিয়াম পাওয়ার সলিউশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ জুলাইয়ের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক ১ শতাংশ দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সকলের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঐতিহ্যের ধারায় ফিরে এসেছে ঢাবির কর্মসূচি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম
আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম
ঐতিহ্যের ধারায় ফিরে এসেছে ঢাবির কর্মসূচি
ছবি: খবরের কাগজ

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আলোচনা সভা, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক গান, নৃত্য, কবিতাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ২৬ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক গান-নৃত্য পরিবেশনা এবং কবিতা আবৃত্তি হবে। এ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাবির সংগীত বিভাগকে। আর নাটক মঞ্চায়নের দায়িত্ব পেয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাসের ন্যায় অন্তর্ভুক্তিমূলক আয়োজনের ধারায় ফিরে যেতে এবার ছাত্র-শিক্ষক, শিল্পী ও কলাকুশলীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী স্বাধীনতা দিবসকে ঘিরে এমন বহুমাত্রিক আয়োজন দীর্ঘদিন ধরেই চলে আসছিল। যদিও গত বছর ২০২৫ সালে এ দিবস পালনে দেখা যায় ভিন্ন চিত্র। ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিতর্কিত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের আমলে কর্মসূচিতে ছিল উল্লেখযোগ্য কাটছাঁট। সে বছর স্বাধীনতা দিবস মূলত একটি আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল, যা অনুষ্ঠিত হয় ২৫ মার্চ টিএসসি মিলনায়তনে। ২০২৫ সালের কর্মসূচিতে ‘মুক্তিযুদ্ধ’ শব্দটির অনুপস্থিতি বিশেষভাবে আলোচিত-সমালোচিত হয়েছে। পাশাপাশি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক আয়োজন দেখা যায়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

আগে ২৫ মার্চ রোকেয়া হলে আলোচনা হতো। বীর মুক্তিযোদ্ধারা এতে আমন্ত্রিত হতেন। শহিদদের স্মরণে পুরো ক্যাম্পাস ১ মিনিট ব্ল্যাক আউট থাকত। রোকেয়া হলের গণকবরে মোমবাতি জ্বালানো হতো। রোকেয়া হলে ধর্ষিত ও শহিদ হয়েছেন যারা তাদের স্মরণ করা হতো। জগন্নাথ হলেও মোমবাতি জ্বালানো আর আলোচনা সভা হতো। ২৬ মার্চ পুরো ক্যাম্পাসে আলোকিত করা হতো। শিক্ষকদের পক্ষ থেকে আলোচনা সভা করা হতো। যারা শহিদ হয়েছেন ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী হতো। মুক্তিযুদ্ধের ওপর রচনা প্রতিযোগিতা হতো, ডিবেট হতো, বিজয়ীদের পুরস্কার দেওয়া হতো। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পথ থেকে  ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে। এসব  কর্মসূচি পালন না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শ্রাবণী ইসলাম দিশা। তিনি নিজে এসব কর্মসূচির দায়িত্ব পালন করতেন জানিয়ে খবরের কাগজকে বলেন, ‘ইউনূসের আমলে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দিবস যথাযথভাবে পালন করা হয়নি। এ বছর  জগন্নাথ হলে তো হওয়ার কথা  রয়েছে। তবে আমার সাবেক হল রোকেয়া হলে কিছুই হয়নি এ বছরেও। ভেবেছিলাম বিএনপি এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবে।’

অন্যদিকে আলোকসজ্জার ক্ষেত্রেও ড. ইউনূসের আমল এবং চলতি বছরে মধ্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও টিএসসি এলাকায় আলোকসজ্জা করা হয়। অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানিসংকটের কারণে এবারের কর্মসূচিতে আলোকসজ্জা বাদ দেওয়া হয়েছে। জ্বালানিসংকট মোকাবিলায় ঈদুল ফিতরের আগেই সরকার আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দেয়। 

এ বছর যানবাহন বরাদ্দের জন্য হলের নামের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ২০২৫ সালে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নামে বাস বরাদ্দ দেওয়া হয়। তবে বিএনপি সরকারের আমলে- ২০২৬ সালে একই হলের নাম পরিবর্তন করে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হয়েছে এবং এ নামে বাস বরাদ্দ দেওয়া হয়েছে। 

আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডাকসু থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিতেন নেতারা। বর্তমানে ডাকসুর নেতৃত্বে রয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের নেতারা। এ বছর দিবসটি উপলক্ষে শিবিরের নেতৃত্বাধীন ডাকসু থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়ার কথা গতকাল পর্যন্ত জানা যায়নি। 

এ বছর অন্য কর্মসূচি: আজ ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা ভোর ৫টা ৪৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হবেন। ভোর ৬টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা শুরু হবে এবং পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা।

দিবসটি উপলক্ষে আজ বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে।

আগামী রবিবার বেলা সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: খবরের কাগজ

আমার পারিবারিক ফান্ড থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার বৃত্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সোমবার (৬ জুলাই) সিনেট ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই আশ্বাস দেন তিনি।

এর আগে সকালে প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে পড়ে বিশ্বে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। দেশনেত্রী খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তীতে এসেছেন। আমি চেষ্টা করবো মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিশ্ববিদ্যালয় আমার জন্য।’ 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করা। এ লক্ষ্যে শিক্ষার্থীদের থিসিস পর্যায় থেকেই আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা সমন্বিত প্রয়াসের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’ 

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল পুরো ক্যাম্পাস। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় সংগীত, আবৃত্তি ও নৃত্য। দিনব্যাপী উৎসব চলবে সন্ধ্যা পর্যন্ত।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে ৩০ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এছাড়া গবেষণা ও উচ্চতর শিক্ষার জন্য রয়েছে ৬টি ইনস্টিটিউট এবং এক হাজারেরও বেশি শিক্ষক। শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতিবিজড়িত এ বিদ্যাপীঠ ইতোমধ্যে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. আব্দুল আলিম এবং অধ্যাপক মামুনুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী উন্নন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।

শাকিবুল হাসান/রিফাত/

বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব
ছবি: খবরের কাগজ

বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের সমাহারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আনারস, লটকন, আমলকীসহ দেশীয় মৌসুমি ফলের সমাহার ছিল।

আলোচনা সভায় ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। সভায় দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, ক্যাম্পাসকে আরও এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে মতবিনিময় করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকারের সঞ্চালনায় এবং সভাপতি গাজী আজম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, বেরোবি প্রেসক্লাব সবাইকে নিয়ে যে ফল উৎসবের আয়োজন করেছে, এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করেছি। এটি আমার কাছে ভালোবাসা ও কাজের স্বীকৃতির প্রতীক। বিগত ১৬ বছরে কোনো প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেনি। আমি চাই, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। তারা শুধু নিজেদের জন্য নয়, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রয়োজনেও যেন নিজেদের মেধা কাজে লাগায়। এ জন্য বেরোবি প্রেসক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

গাজী আজম/থিওটোনিয়াস/

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন
ছবি: খবরের কাগজ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ (নগর গবেষণা কেন্দ্র) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিসার্চ সেন্টারটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স।

উদ্বোধনের আগে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মানের গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক, টেকসই ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধানের কোনো বিকল্প নেই। ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ নগরসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব চট্টগ্রামকে জ্ঞানভিত্তিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের পথে আরও একধাপ এগিয়ে নেবে।

 

কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চসিকের এই সহযোগিতাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। যৌথ গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে আমরা এমন একটি অংশীদারিত্ব গড়ে তুলতে চাই, যা কেবল দুই প্রতিষ্ঠানের জন্য নয়, বরং স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর জ্ঞান ও সমাধান তৈরি করবে। 

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

অনুষ্ঠান শেষে অতিথিরা নবপ্রতিষ্ঠিত ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন এবং এর ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্সের সঙ্গে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। সেই আলোচনার ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হলো ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’, যা নগর ব্যবস্থাপনা, উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এসএম ইফতেখারুল/থিওটোনিয়াস/

শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
মো. আশরাফুল আলম। ছবি: খবরের কাগজ

এই তো সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কর্মজীবনে পদার্পণের প্রস্তুতি নিচ্ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী মো. আশরাফুল আলম।

তবে ভাগ্যের নির্মম পরিহাস দুইদিন আগে চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। বর্তমানে এটির ক্রিটিকাল লেভেল ১৩-১৫ এর মধ্যে উঠানামা করছে। ক্যাম্পাসের পরিচিত ও সকলের প্রিয়মুখ আশরাফুলের এমন সংবাদ স্তব্ধ পুরো শাবিপ্রবি পরিবার। 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দুটি কিডনি ডায়ালাইসিস ও দ্রুত ট্রান্সপ্লান্টে বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ আনুমানিক ৬০ লাখ টাকা প্রয়োজন। তবে আশরাফুলের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসারভার বহন করাম অসম্ভব। এতে আশরাফুল আলমের মুখে হাসি ফিরিয়ে দিতে তার চিকিৎসা সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। 

হৃদয় হরণ হওয়া এমন বার্তায় আশরাফুলের পরিবার, পরিজন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব, সিনিয়র-জুনিয়র, শিক্ষক সকলেই মর্মাহত। সবার একটাই চাওয়া সর্বদা হাস্যেউজ্জল ও সর্বময় পরোপকারী ছেলেটা আবারো হাসিমুখে সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক।

এ বিষয়ে আশরাফুলের সহপাঠী মো. ইসমাইল হোসেন বলেন, আশরাফুল অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং সম্ভাবনাময় একজন ছেলে। সে পরিচিত-অপরিচিত সকলের বিপদে-আপদে সবার আগেই এগিয়ে আসত। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যখন ক্যারিয়ার গড়ার সময়, তখনই সে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে! আমার দোয়া করি আমাদের বন্ধু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রূপক বলেন, মাত্র কয়েকবছর আগে আল্লাহর ইচ্ছায় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। আমারও ২টি কিডনি বিকল হয়ে গিয়েছিল। আমার চিকিৎসা সহযোগিতায় আশরাফুলরা দিনরাত পরিশ্রম করে আমাকে স্বাভাবিক জীনবে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। ইনশাআল্লাহ আমার মতো ছোটভাই আশরাফুলও স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, আশরাফুল আমাদের অত্যন্ত মেধাবী, পরোপকারী এবং বন্ধু প্রতীম একজন শিক্ষার্থী। তার জীবন বাঁচাতে আমাদের বিভাগ, অ্যালামনাইসহ সকলেই প্রত‍্যেকের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক  সহযোগিতা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। আশরাফুলের শুভাকাঙ্ক্ষীসহ সমাজের সকল মানবিক ও বিত্তবান জনগোষ্ঠীকে তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি।

লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থী আশরাফুল সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। বিভাগের পক্ষ থেকে তার চিকিৎসা ফান্ড কালেকশনেসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে হলেও আশরাফুলের চিকিৎসার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আশরাফুলের চিকিৎসার্থে সাহায্য পাঠানোর ঠিকানা
Account Number: 5632501010220
Account Name: Public Administration, Alumni Association, Bank: Sonali Bank, Branch: SUST, Sylhet Branch Code: 307, Swift Code: BSONBDDH, Routing No: 200913076

Account Number: 3181580353765
Account Name: ASHRAFUL ALAM, Bank: Dutch Bangla Bank, Branch: Station Road Branch-Mymensingh Branch Code: 00318, Swift Code: DBBLBDDH, Routing No: 090610213

DDBL VISA CARD NUMBER 4840610026586729, ASHRAFUL ALAM।

জরুরী প্রয়োজনে 01681023230 (রূপক) 01752929094 (নুরুল আমিন)।

এসএন/

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত
কল্যাণাংশু নাহা

টেলিগ্রাম গ্রুপে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা করার অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহার বিরুদ্ধে। একই সঙ্গে নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে গত ২৬ জুন মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতাদরে সঙ্গে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যাণাংশু নাহা। সেখানে তিনি নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন, যা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।’

চিঠিতে আরও বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কল্যাণাংশু নাহা খবরের কাগজকে বলেন, ‘চিঠিটি আমার চারুকলা বিভাগে পৌঁছেছে বলে জেনেছি। আমি এখনও সেই চিঠি হাতে পাইনি। এ বিষয়ে বর্তমানে আমার কোনো বক্তব্য নেই।’

রাফি/রিফাত/