ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার গরীব ছাত্রের জন্য বরাদ্দ সাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট

এসএসসির ৫ কেন্দ্রে মোবাইল ও নকল, শিক্ষকসহ বহিষ্কার ১০

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম
এসএসসির ৫ কেন্দ্রে মোবাইল ও নকল, শিক্ষকসহ বহিষ্কার ১০
ছবি: সংগৃহীত

গাইবান্ধার দুই উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ৫টি কেন্দ্রে নকল ও মোবাইলফোন সঙ্গে রাখার অপরাধে শিক্ষকসহ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ৩টি মোবাইল ফোন। এছাড়া নকলে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে পাঁচজন, কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলীম মাদ্রসার কেন্দ্র থেকে একজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে মাদ্রাসার দু’টি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা কক্ষ পরিদর্শনের সময় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে। এছাড়া নকলে সহযোগিতা করায় এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 রফিক খন্দকার/মাহফুজ

 

গরীব ছাত্রের জন্য বরাদ্দ সাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
গরীব ছাত্রের জন্য বরাদ্দ সাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দে কেনা মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। গরীব মাদরাসাছাত্রের নামে বরাদ্দ বাইসাইকেল জালিয়াতির মাধ্যমে নিজে স্বাক্ষর করে নাতিকে উপহার দিয়েছেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম।

বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরে স্থানীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের নির্দেশে বুধবার (১ জুন) সাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফেরত দিতে বাধ্য হন তাজুল ইসলাম।

এডিপির ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দে বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী কেনা হয়।
সরকারি বরাদ্দে কেনা এসব সামগ্রী স্থানীয় জামায়াত ও বিএনপি নেতারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।

কোটচাঁদপুর কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন ইসলামের নামে একটি বাইসাইকেল বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই সাইকেল তাকে দেওয়া হয়নি। কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম নিজেই মাস্টাররোলে স্বাক্ষর করে বাইসাইকেলটি তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দেন।

সাইমুন জানায়, তার নামে বরাদ্দ হওয়া সাইকেলটি প্রথমে তাকে দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে বুধবার দুপুরে সাইকেলটি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

জামায়াত আমিরের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতারাও সরকারি বরাদ্দের সাইকেল, সেলাই মেশিন ও স্প্রে মেশিন নিজেদের স্বজনদের মাঝে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন।

মাওলানা তাজুল ইসলাম দাবি করেন, সাইকেলটি তার প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছিল।

তবে পরে বক্তব্য বদলে তিনি বলেন, ‘তার ছেলে বেকার এবং আর্থিকসংকটে থাকায় সাইকেলটি তার নাতনি মারিয়াকে দেওয়া হয়েছিল।’

একই সঙ্গে তিনি স্বীকার করেন, ‘বরাদ্দের এসব সরকারি মালামাল স্থানীয় জামায়াত ও বিএনপি নেতারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন।’

সাবেক পৌর মেয়র ও কোটচাঁদপুর উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন বুলবুল সিডল সরকারি মালামাল দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি ও অনিয়মের বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাঝে যা শোনা যাচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’

তাজুল ইসলামের এমন কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করে জামায়াত সমর্থক ও সাবেক মাদরাসাশিক্ষক শের আলী বলেন, ‘মাওলানা তাজুল ইসলাম একজন সচ্ছল মানুষ। তিনি কোটচাঁদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। একজন দায়িত্বশীল মানুষের দরিদ্র ছাত্রের নামে বরাদ্দ করা এডিপির টাকায় কেনা বাইসাইকেল জালিয়াতি করে নেওয়া মোটেও ঠিক হয়নি।’

সাইকেল কেলেঙ্কারির বিষয়টি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমানের নজরে আসলে তার নির্দেশে সাইকেলটি উপজেলা নির্বাহী অফিসে ফেরত আনা হয়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাইসাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠেছিল। সাইকেলটি ফেরত আনা হয়েছে এবং এটি নতুন করে প্রকৃত উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে।’

তিনি আরও বলেন, এডিপির বরাদ্দে কেনা বাইসাইকেল ছাড়াও অন্যান্য সামগ্রী বিতরণে আর কোনো অনিয়ম হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। অনিয়ম ও স্বজনপ্রীতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান/অদিতি/

ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১
ঈশ্বরদী সরকারি কলেজ

পাবনার ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের ৫২ জন, কারিগরির একজন ও মাদরাসার পরীক্ষার্থী আটজন।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা কেন্দ্রপ্রধানের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

১২ কলেজ, ছয় মাদরাসা ও তিনটি কারিগরিসহ উপজেলার ২১টি কলেজের পরীক্ষার্থীরা পাঁচটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

কেন্দ্রগুলো হলো- ঈশ্বরদী সরকারি কলেজ, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ছলিমপুর ডিগ্রি কলেজ কেন্দ্র।

ঈশ্বরদী সরকারী কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের ৭৩৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৮, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৮৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২১ ও ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে ৪৮৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন পরীক্ষার্থী।

এ ছাড়া সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরির ১৬১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত একজন এবং ছলিমপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে মাদ্রাসার ১৪০ জনের মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা আটজন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবসহ শিক্ষা অফিসের কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে কোনো অনিয়ম ছাড়াই পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন বলে কেন্দ্র প্রধানরা জানিয়েছেন।

জাহাঙ্গীর/হীরা

লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই
এম দিলদার উদ্দিন। সংগৃহীত ছবি

নোয়াখালীর সাংবাদিক, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক এবং হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এম দিলদার উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার ছৈয়দিয়া এলাকার মরহুম জাহাঙ্গীর মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২ জুলাই) বাদ আসর নোয়াখালীর কালিতারা এলাকায় নিজ বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এম দিলদার উদ্দিন ছিলেন হাতিয়ার সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনের অন্যতম পথিকৃৎ। ১৯৮৪ সালে তিনি ‘দ্বীপচিত্র’ নামে একটি মাসিক সংবাদপত্র প্রকাশ করেন, যা হাতিয়া থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত। পরবর্তীতে এই প্রকাশনাই ‘হাতিয়া কণ্ঠ’ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে এবং দীর্ঘদিন ধরে দ্বীপাঞ্চলের মানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান লেখক। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতাসহ সাহিত্যচর্চার বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার লেখার হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও মানুষের জীবনসংগ্রাম বারবার উঠে এসেছে।

এম দিলদার উদ্দিনের মৃত্যুতে হাতিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায়  হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, এম দিলদার উদ্দিনের মৃত্যুতে হাতিয়ার সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

হানিফ সাকিব/তামান্না রুপা/

রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবিঃ খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ওরস অনুষ্ঠানে কুরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার সময় কিছু ব্যক্তি কর্তৃক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বুধবার (১ জুলাই) উপজেলার ভুলতা বাসস্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৌহিদী জনতার পক্ষ থেকে মাওলানা মাহবুবুর রহমান দাবি পাঠ করেন এবং হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সাত দফা দাবি তুলে ধরেন।

বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তিন দফা কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান আজাদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা মুফতি নূরুল হক ভহবা, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা কামরুল হাসান, মাওলানা মাহবুব জালালাবাদী, মাওলানা ইউসুফ ফারদী প্রমুখ।  

রুবেল শিকদার/অদিতি/

রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম
রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার
সেচ্ছাসেবক দলনেতা আব্দুল্লাহ আল নোমান

রাঙামাটির বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে সেচ্ছাসেবক দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) তাকে রাঙামাটি জেলা আদালতে নেওয়া হয়েছে।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম রানা বলেন, বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাতুব্বরপাড়া ব্রিজের উপর থেকে গতকাল রাতে আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জিয়াউর রহমান/তামান্না রুপা/