ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো ১০টি ফুটবল মাঠের সমান এক জাহাজ! এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড চীনে এবার রোবটের ব্যান্ডদল বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন জামালপুরে কৃষকের মরদেহ উদ্ধার চাঁদপুরে আষাঢ়েও ইলিশের সরবরাহ কম বন্ধুরা বাজি ধরলে আপনার অংশ নেওয়া কি ঠিক হবে? বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র রোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’ ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন সিলেট বিভাগে ৯৬টি কেন্দ্রে  প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন স্পেনকে হারাতে ইয়ামালকে থামানোই মূল লক্ষ্য: রাঙ্গনিক মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত

খুলনায় ট্রেনের সিডিউল বিপর্যয়, ভোগান্তি

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:০২ এএম
খুলনায় ট্রেনের সিডিউল বিপর্যয়, ভোগান্তি
খুলনা রেলস্টেশনে কিছু যাত্রীকে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় ।খবরের কাগজ

ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনা-রাজবাড়ী-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ থাকায় ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১৩ ঘণ্টা দেরিতে শনিবার (১০ মে) দুপুর ১টার দিকে খুলনা স্টেশনে পৌঁছে। একই ট্রে নশনিবার (১০ মে) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো ট্রেনটি স্টেশনে পৌঁছাতে না পারায় ঢাকাগামী যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রেলস্টেশনে অপেক্ষা করে যাত্রীরা বিকল্প পথে ঢাকায় রওয়ানা দেন।

এ ছাড়া দুর্ঘটনার কারণে খুলনা-রাজবাড়ী-ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও নকশিকাঁথা ট্রেন দুটির সিডিউল বিপর্যয় ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছে। এটি খুলনা থেকে ছেড়ে আসার পর যাত্রী নিয়ে ভাঙ্গা জংশনে আটকা পড়ে। আর নকশিকাঁথা ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা দেরিতে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
 
এর আগে শুক্রবার (৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে জংশনের অদূরে সিগন্যালের ভুল ও যান্ত্রিক ত্রুটির জন্য ইঞ্জিন ও লাগেজ বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটির খুলনা পৌঁছানোর কথা ছিল।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেলস্টেশন থেকে বের হওয়ার কিছুদূর পর ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একইভাবে রাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ওই স্থানে গিয়ে আটকা পড়ে। পরে শনিবার সোয়া ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হয়। জাহানাবাদ ট্রেনটি সময়মতো স্টেশনে পৌঁছাতে না পারায় শনিবার সকালে খুলনা স্টেশনে খুলনা-ঢাকা রুটের ট্রেন বাতিল করা হয়। 

শনিবার (১০ মে) সকালে খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ব্যাগ-লাগেজ নিয়ে ছাত্রীরা প্ল্যাটফর্মে ছড়িয়ে-ছিটিয়ে বসে আছেন। সবার চোখে-মুখে ক্লান্তি। নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টায় বাসা থেকে বের হয়েছি। ৬টায় ট্রেন ছাড়ার কথা। কিন্তু সকাল ৯টায়ও ট্রেনের খবর নেই। স্টেশনের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত হওয়ার কথা জানান। কিন্তু কখন ওই ট্রেন খুলনায় আসবে কেউ জানাতে পারেনি। এভাবেই দুই-তিন ঘণ্টা চলে গেছে।

নগরীর নবীনগর এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, ট্রেন এত দেরি করবে জানলে আরও আগে বিকল্প পথে ঢাকায় রওয়ানা হতে পারতাম। এখন প্রচণ্ড গরমের মধ্যে পথে পথে ছোট বাচ্চাদের নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে।

খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার দুলদুল হোসেন জানান, ভাঙ্গায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। কেউ কেউ সড়কপথে রাতেই খুলনা চলে আসেন। আবার রাতে সড়কপথে চলাচলে নিরাপত্তাহীনতার কথা ভেবে অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের ভেতরে অপেক্ষা করেছেন। জাহানাবাদ ট্রেনটি খুলনায় আসার পর সেটির কারিগরি ত্রুটি মেরামত করা হবে। খুলনা থেকে দুটি রুটের ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে রবিবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে দাবি করছেন কর্মকর্তারা।

অন্যদিকে খুলনা রেলস্টেশন থেকে জানা গেছে, খুলনা থেকে ঢাকা, রাজশাহী ও চিলাহাটি রুটে প্রতিদিন ৭টি আন্তনগর এবং খুলনা-বেনাপোল রুটে দুটি মেইল ট্রেন চলাচল করে। কিন্তু গত কয়েক দিন ধরে প্রায় সব ট্রেনই দেরিতে খুলনা স্টেশনে পৌঁছাচ্ছে। রাতে যেসব ট্রেন খুলনায় আসছে সকালে সেগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। অন্য ট্রেনগুলো ছাড়ছে দেরিতে।

তবে খুলনার স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, মাঝে মধ্যে সাময়িক বিপর্যয় ছাড়া সব ট্রেনই সময়মতো আসছে এবং যাচ্ছে। খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ ট্রেনটি দুর্ঘটনার কারণে খুলনা পৌঁছাতে ১৩ ঘণ্টা দেরি হলেও শিগগিরই এই রুটে চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের
বরিশালে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড। ছবি: খবেরর কাগজ

বরিশালে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসন তথা রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এ সময়ে অভিযুক্ত আলমগীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। কাজের সুবাদে মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময়ে ও বাড়িতে গিয়ে মাদরাসাপড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিসযটি তার বাবা-মাকে জানানোর পারে ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে আলমগীর সিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আলমগীর সিকাদারকে একমাত্র আসামি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন। বর্তমানে ভুক্তভোগীর সন্তানের বয়স তিন বছর।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম শামসুল হক বলেন, 'আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।'

মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হলো।

মইনুল ইসলাম/আজহার/

নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার
প্রতীকি ছবি

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুরের বাড়ি মহাদিঘী গ্রামে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম খবরের কাগজকে জানান, মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ আনতে যায় শিশুটি। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে শিশুটি। পরে ক্লিনিক থেকে পালিয়ে যান আতিকুর।

তিনি বলেন, বুধবার শিশুটির পরিবার আতিকুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে। এরপর বৃহস্পতিবার সকালে বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হারুন চৌধুরী/থিওটোনিয়াস/

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী
ছবি: খবরের কাগজ

কুমিল্লায় এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৮ জন। ফলে বিভিন্ন কারণে ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়েছে, যা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টি বেশ উদ্বেগের। তবে শিক্ষক হিসেবে বিগত দিনে যে বিষয়টি দেখিছি- এই সময়টাতে এতে অনেক শিক্ষার্থীর চাকরি হয়ে যায়, কেউ পারিবারিক অসচ্ছলতার কারণে পেশায় ঢুকে পড়েন। আবার কিছু কিছু শিক্ষার্থী অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ফরম পূরণ করতে পারেন না। অর্থনৈতিক অসচ্ছলতা নিয়ে কেউ আমাদের কাছে আসলে বিষয়টি ভেবে দেখতাম। তারপরও যারা ঝরে পড়েছে তাদের বিষয়ে খোঁজখবর নেওেয়া হবে।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার সময় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়।

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

জহির শান্ত/আজহার/

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম বলেন, দুপুরের দিকে আবু বক্কর নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আমারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম
টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ
ছবি: খবরের কাগজ

টেকনাফের সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাওয়ার পথে একটি ইজিবাই তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি ৩ রাইফেল, একটি দেশিয় এলজি, একটি জি ৩ রাইফেলের ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং ইজিবাইকটি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মুন্ডারডেইল সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচার হতে পারে, এমন তথ্যে বুধবার রাতে অবস্থান নেয় বিজিবি। পরে ভোর ৪টার দিকে একটি ইজিবাইকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি টেকনাফের সাবরাং ইউনিয়নের বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যেতে থাকলে অস্থায়ী চেকপোস্টে থাকা বিজিবি সদস্যরা তল্লাশির জন্য তাদের থামার সংকেত দেন। এ সময় ইজিবাইকে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি ৩ রাইফেল, একটি দেশিয় তৈরি এলজি, একটি জি ৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া খবরের কাগজকে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর। জব্দ মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাহীন/থিওটোনিয়াস/