ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বাগ্‌দান, পরে গ্রেপ্তার দম্পতি রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য বাড়াতে হবে ঘাটাইল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু পেটের আলসারের কারণ, লক্ষণ ও চিকিৎসা বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো ১০টি ফুটবল মাঠের সমান এক জাহাজ! এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড চীনে এবার রোবটের ব্যান্ডদল বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন জামালপুরে কৃষকের মরদেহ উদ্ধার চাঁদপুরে আষাঢ়েও ইলিশের সরবরাহ কম

আখাউড়ায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
আখাউড়ায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার (৩ নভেম্বর) উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

আখাউড়া সড়কবাজারে বাজার করতে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “আমার মাসে পাঁচ-ছয় কেজি পেঁয়াজ লাগে। আজ এসে দেখি কেজি ১০০ টাকা! এখন মনে হয় পেঁয়াজ খাওয়া কমাতে হবে।”

অন্য এক ক্রেতা ইকলিল হোসেন জানান, “দুই দিন আগেও ৮৫–৯০ টাকায় কিনেছি। আজ ১০০ টাকা দিতে হচ্ছে।”

শেফালী বেগম নামে এক গৃহিণী বলেন, “দুই দিন আগেও ৯০ টাকায় কিনেছি, আজ ১০০ টাকা। আমাদের মতো নিম্নবিত্ত মানুষের তো কষ্ট বেড়েছে।”

আরেক ক্রেতা আবরু মিয়া বলেন, “দিনের ব্যবধানে এমনভাবে নিত্যপণ্যের দাম বাড়লে টিকে থাকা কঠিন হয়ে যায়।”

সড়কবাজারের কাজী ট্রেডার্সের মালিক নোয়াজ কাজী বলেন, “সব জায়গাতেই পেঁয়াজের দাম বেড়েছে। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।”

ভূঁইয়া জেনারেল স্টোরের মালিক ফোকরান উদ্দিন ভূঁইয়া জানান, “এই সময়টায় সাধারণত দাম বেশি থাকে। নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমবে।”

স্বপন স্টোরের পরিচালক বলেন, “মোকামেই দাম বেশি, তার সঙ্গে সরবরাহও কম।”

সড়কবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য ও মুদির দোকানদার পরিমল সাহা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া পাইকারি বাজার থেকেই এখন ৯৫ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। মনে হচ্ছে সামনে আরো বাড়বে। আমদানি ও সরবরাহ বাড়লে দাম কমে আসবে।”

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিশ দর্শী চাকমা বলেন, “নিত্যপণ্য ও দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।”

জুটন/মাহফুজ
 

 

সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা
হামলায় আহত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে হাসপাতালের ওয়ার্ড বয় এবং ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এর আগে বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের নিচ তলায় সার্জিক্যাল মাইনর ওটি’র (অপারেশন থিয়েটার) ড্রেসিং রুমে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা হলেন- সিলেটের গোলাপগঞ্জের রনখেলি হয়াগুল গ্রামের তুতিউর রহমানের ছেলে ও সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ (২১), দক্ষিণ সুরমার বলদি গ্রামের মো.কাউসার মিয়ার ছেলে ও আল-আমিন নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ (২৩), সুনামগঞ্জের ছাতক উপজেলার চঞ্চল কুমার দাসের ছেলে ও ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিংয়ের ছাত্র প্রীতম রঞ্জন দাস (২৩)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমানী হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের ২ ছাত্রীর সঙ্গে হাসপাতালের ওয়ার্ড বয় (আউটসোর্সিং স্টাফ) জামাল ও অঞ্জন সরকার অশোভনীয় আচরণ করেন ও প্রায় সময় ইভটিজিং করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ওই ছাত্রীরা বেসরকারি নার্সিং কলেজের ইন্টার্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে জানান। পরবর্তীতে ইন্টার্ন অ্যাসোসিয়েশনের ছাত্র মো. তাহমিদ ও প্রীতম রঞ্জন দাশের নেতৃত্বে প্রায় ৮ জন ছাত্র মাইনর ওটি’র ড্রেসিং রুমে গিয়ে নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীরের কাছে এ বিষয়ে কথা বলতে যান। কথাবার্তার এক পর্যায়ে ওয়ার্ড বয় জামাল উত্তেজিত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও মারামারি শুরু হয়। মারামারি চলাকালীন ওটি রুমের কাচ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী ভাঙচুর করা হয়। এতে ৩ জন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থী আহত হন এবং ওটি রুমের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। আহত ৩ জনই বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে আউটসোর্সিং স্টাফ জামাল ও অঞ্জন সরকার ইন্টার্ন নার্সিং ছাত্র ছাত্রীদের বিভিন্ন অশালীন কথাবার্তা বলেন ও তাদেরকে উত্ত্যক্ত করেন। বিষয়টি নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীর আলমকে পূর্বে অবগত করা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। গতকালও একই ঘটনা ঘটলে এ বিষয়ে জানতে গিয়ে হামলার শিকার হন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স ও বিএনএ সাধারণ সম্পাদক সোহেল আহমদ খবরের কাগজকে বলেন, কোনো কিছু হলেই আগে নার্সদের ওপর হামলা হয়। আগে রোগীর স্বজনরা হামলা করতেন এখন এখন হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয়রা করেন। এরকম নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের কাজ করতে হয়। আমরা চাই ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.মোহাম্মদ বদরুল আমিন বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নাঈম/

বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের
বরিশালে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড। ছবি: খবেরর কাগজ

বরিশালে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসন তথা রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এ সময়ে অভিযুক্ত আলমগীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। কাজের সুবাদে মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময়ে ও বাড়িতে গিয়ে মাদরাসাপড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিসযটি তার বাবা-মাকে জানানোর পারে ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে আলমগীর সিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আলমগীর সিকাদারকে একমাত্র আসামি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন। বর্তমানে ভুক্তভোগীর সন্তানের বয়স তিন বছর।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম শামসুল হক বলেন, 'আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।'

মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হলো।

মইনুল ইসলাম/আজহার/

নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার
প্রতীকি ছবি

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুরের বাড়ি মহাদিঘী গ্রামে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম খবরের কাগজকে জানান, মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ আনতে যায় শিশুটি। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে শিশুটি। পরে ক্লিনিক থেকে পালিয়ে যান আতিকুর।

তিনি বলেন, বুধবার শিশুটির পরিবার আতিকুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে। এরপর বৃহস্পতিবার সকালে বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হারুন চৌধুরী/থিওটোনিয়াস/

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী
ছবি: খবরের কাগজ

কুমিল্লায় এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৮ জন। ফলে বিভিন্ন কারণে ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়েছে, যা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টি বেশ উদ্বেগের। তবে শিক্ষক হিসেবে বিগত দিনে যে বিষয়টি দেখিছি- এই সময়টাতে এতে অনেক শিক্ষার্থীর চাকরি হয়ে যায়, কেউ পারিবারিক অসচ্ছলতার কারণে পেশায় ঢুকে পড়েন। আবার কিছু কিছু শিক্ষার্থী অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ফরম পূরণ করতে পারেন না। অর্থনৈতিক অসচ্ছলতা নিয়ে কেউ আমাদের কাছে আসলে বিষয়টি ভেবে দেখতাম। তারপরও যারা ঝরে পড়েছে তাদের বিষয়ে খোঁজখবর নেওেয়া হবে।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার সময় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়।

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

জহির শান্ত/আজহার/

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম বলেন, দুপুরের দিকে আবু বক্কর নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আমারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আসমাউল আসিফ/তামান্না রুপা/