রংপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে (১১ এপ্রিল) দিবাগত রাতে এলাকাবাসী আটকের পর পুলিশে সোপর্দ করে। এর আগে ওই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
গ্রেপ্তারকৃত মোসলেমউদ্দীন বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার মৃত্যু আতাহার আলীর ছেলে।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ১ বছর আগে পাকা আম খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ঘটনাটি ওই শিশু পরিবারের লোকজনকে জানায়। পরবর্তীতে অভিযুক্তকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে তা স্বীকার করে। এরপর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে তাকে মারপিট করে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে আটক দেখিয়ে থানায় নেওয়া হয়।
বদরগঞ্জ থানার (ওসি তদন্ত) রুহুল আমীন সরকার বলেন, ‘গতকাল রাতেই শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেছে। পরে অভিযোগটি মামলা আকারে নিয়ে আসামিকে গ্রেপ্তার করে চালান কাটা হয়েছে।’
সেলিম সরকার/অন্তরা