ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
রাউন্ড অব ৩২-এ কে হচ্ছে স্পেনের মুখোমুখি? প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে উখিয়ায় ভাড়া বাসা থেকে দুই এনজিও কর্মী আটক নালিতাবাড়ীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ৫ ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজার, মৃত্যু ৯২০ মাদারীপুরে মানবপাচার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, ম্যাচ কবে? ২৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৭ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল উরুগুয়েকে বিদায় করে গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে গোলশূন্য সমতায় বিরতিতে কেপ ভার্দে ও সৌদি আরব মুসলেরার বড় ভুল, প্রথমার্ধে এগিয়ে স্পেন ২৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে সৌদি আরব? সমীকরণ মিললেই ইতিহাস, ক্ষীণ আশা নিয়ে অপেক্ষায় স্কটল্যান্ড মার্চ থেকেই কলম্বিয়া ম্যাচের ছক কষেছে পর্তুগাল নকআউটে যে দলকে পেল নরওয়ে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে? মিসর-ইরান ম্যাচের দায়িত্বে মারচিনিয়াক নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই

দাম কমল সবজি ও মুরগির

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম
দাম কমল সবজি ও মুরগির
ছবি : সংগৃহীত

থেমে থেমে বৃষ্টি হতে থাকায় গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) কাঁচাবাজারে ক্রেতার উপস্থিতি কমে যায়। চাহিদা কমতে থাকে মুরগি, সবজিসহ অন্যান্য জিনিসের। এ জন্য দামও কমে যায়। মুরগির দাম কেজিতে ১০-৪০ টাকা কমেছে। সবজির দামও বাড়েনি। বরং কেজিতে ১০-২০ টাকা কমেছে। 

অধিকাংশ সবজির কেজি ৪০-৬০ টাকায় নামে। গতকাল রাজধানী ঢাকার হাতিরপুল, কারওয়ান বাজার, মোহাম্মদপুরের কৃষি মার্কেটসহ অন্য বাজারে ঘুরে সংশ্লিস্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 

কয়দিন আগে ব্রয়লার মুরগি ১৭৫-১৮০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল ছিল ১৭০ টাকা। ২৮০-৩০০ টাকার সোনালি মুরগি ২৫০ টাকায় নামে। হাতিরপুল বাজারের দরবার ট্রেডার্সের ফয়েজসহ অন্য মুরগি বিক্রেতারা জানান, ব্রয়লার ১৭০-১৮০, সোনালি ২৮০ ও দেশি মুরগি ৫৫০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। 

কারওয়ান বাজারের বাংলা চিকেন হাউসের রাশেদসহ অন্য মুরগি বিক্রেতারা বলেন, ‘কারফিউ শিথিল করায় সরবরাহ অনেক বেড়েছে। এ জন্য মুরগির দামও কমেছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা কেজি, সোনালি ২৫০-২৮০ টাকা। দেশি মুরগির দামও কমে ৫৫০-৬০০ টাকায় নেমেছে।’ 

টাউন হল বাজারের ব্রয়লার হাউসের বেল্লাল জানান, ‘সোনালি মুরগির দাম বেশি কমেছে। সরবরাহ বাড়লেও ক্রেতা কম। চাহিদা কম থাকায় দামও কম। ব্রয়লার ১৭০ টাকা ও সোনালি মুরগি ২৫০ টাকা কেজি। কেজিতে ৩০-৪০ টাকা কমেছে। ডিমের ডজন ১৪০-১৫০ টাকা।’  

মুরগির দাম কমায় গরু ও খাসির মাংসের দামও কমতির দিকে। বিক্রেতারা জানান, বর্ষা বাদলে ক্রেতা কম। কারওয়ান বাজারের মাংস বিক্রেতা মোবারক হোসেন বলেন, ‘আগের চেয়ে গরুর মাংসের দাম কমেছে। এখন ৭৫০-৭৮০ টাকা। খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা কেজি।’ 

পটোল, ঢ্যাঁড়স, ধুন্দলের কেজি ৪০ টাকা

অন্য দিনের মতো গতকালও কারওয়ান বাজারে প্রচুর সবজিভর্তি ট্রাক আসে। খুচরা বিক্রেতারা এসব সবজি কিনে দোকান সাজালেও ক্রেতার উপস্থিতি কম থাকায় বিক্রি কমে যায়। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আল-আমিন বলেন, ‘অন্য দিনের চেয়ে কেজিতে ১০-২০ টাকা কমেছে। বেগুন ৫০-৭০ টাকা, করলা ৭০-৮০ টাকা, পটোল, ঢ্যাঁড়স, ধুন্দলের কেজি ৪০ টাকায় নেমেছে। কাঁচা মরিচের কেজি ২০০ টাকা। অন্যান্য সবজির দামও কমেছে।  

কৃষি মার্কেটের সবজি বিক্রেতা শামিম এবং হাতিরপুল বাজারের আলম শেখসহ অন্য বিক্রেতারা বলেন, ‘আগের চেয়ে সবজির দাম কমেছে। বেগুনের কেজি ৬০-৭০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা, মুলা ৫০-৬০ টাকা, পটোল, ধুন্দল, পেঁপে, ঢ্যাঁড়স, শসার কেজি ৪০-৫০ টাকা, বরবটি ৯০ টাকা, কাঁচা মরিচ ১৬০-২০০ টাকা কেজি, টমেটো ও গাজর ১৮০ টাকা কেজি।’ 

পুঁইশাকের আঁটি ২৫-৩০ টাকা, লাল শাক, পালং ও পাট শাকের আঁটি ১৫ টাকা। বিভিন্ন পাড়া-মহল্লার সবজি বিক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কমে ৪০-৭০ টাকায় নেমেছে।

কমেছে আদা রসুনের দাম

বৃষ্টিতে ক্রেতাদের উপস্থিতি কমায় আদার বাজারেও প্রভাব দেখা গেছে। দামের ব্যাপারে কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা এরশাদ বলেন, ‘আগের চেয়ে সরবরাহ বেড়েছে। এ জন্য আদার দামও কিছুটা কমেছে। বর্তমানে আমদানি করা আদা ২৬০-২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা আগে বেশি ছিল। টাউন হল বাজারের বিক্রেতা মিজান বলেন, ‘আগের চেয়ে আদার দাম কমেছে। বর্তমানে ২৬০-২৮০ টাকা কেজি। রসুনের দামও কমে ১৮০-২০০ টাকা ও আলু ৬০ টাকা কেজি বিক্রি করা হয়। 

স্থিতিশীল চালের বাজার

সবজির দাম কমলেও চালের দাম স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা জানান, আগের মতোই মিনিকেট ৭০ টাকা, আটাশ চাল ৫৬ টাকা, মোটা চাল ৫৫ টাকা ও বস্তার পোলাওয়ের চাল ১৩০ টাকা কেজি। মসুর ডাল ১২০-১৩৫ টাকা, ছোলা ১১০-১১৫ টাকা, ১ লিটার সয়াবিন তেল ১৬৫ টাকা ও ৫ লিটার ৮০০-৮১০ টাকা।

কমেনি মাছের দাম

মুরগির দাম কমলেও মাছের দাম কমেনি। বিক্রেতারা জানান, আগের মতোই রুই, কাতলা ৩৫০-৭০০ টাকা কেজি, চাষের চিংড়ি ৫৫০-৭০০ টাকা, নদীর চিংড়ি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি। পাবদা ৫০০-৭০০ টাকা, শিং ও মাগুর ৪০০-৬০০ টাকা কেজি। চাষের ট্যাংরা ৬০০-৭০০, দেশি ট্যাংরা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা,  কাচকি ও মলা মাছ ৫০০-৭০০ টাকা, বাতাসি ৭০০-১২০০ টাকা কেজি। পাঙাশ, তেলাপিয়া ২০০-২৫০ টাকা কেজি। এ ছাড়া এক কেজির বেশি ওজনের ইলিশ মাছের কেজি ১ হাজার ৮০০ টাকা, মাঝারি ইলিশ ১ হাজার ৫০০ টাকা ও ছোট ইলিশের কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।  

বিক্রেতারা বলছেন, বন্যার কারণে সরবরাহ বাড়েনি। নদীর মাছ কমে গেছে। এ জন্য কমছে না দাম। তবে আগের চেয়ে ইলিশ মাছের দাম সামান্য কমেছে।   

২৫ জুন: দাম কমল ইউরো-পাউন্ডের

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:১৪ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১১:২২ এএম
২৫ জুন: দাম কমল ইউরো-পাউন্ডের
বৈদেশিক মুদ্রা। ছবি: সংগৃহীত

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এ ছাড়াও পড়াশোনা, চিকিৎসা, ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বিদেশি মুদ্রার সঙ্গে আমাদের দেশের মুদ্রা বিনিময় করতে হয়।

একটা বিষয় মনে রাখা প্রয়োজন, মুদ্রার বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা প্রতিদিন সর্বশেষ বিনিময় হার তুলে ধরছি। আরও বিস্তারিত জানতে স্থানীয় ব্যাংক বা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা বা তাদের ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।

 

মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা) বাড়ল/কমল
ইউএস ডলার     122.75 (ব্যাংক নির্ধারিত 122.75 (ব্যাংক নির্ধারিত --
ইউরো     139.40 139.44 -0.3
ব্রিটেন পাউন্ড     161.60 161.66 -0.46
অস্ট্রেলিয়ান ডলার     84.68 84.73 -0.18
জাপানি ইয়েন 0.75 0.75 --
কানাডিয়ান ডলার 86.23 86.24 -0.12
সুইস ক্রোনা 12.57 12.61 -0.03
সিঙ্গাপুর ডলার 94.58 94.67 -0.06
চায়না ইউয়ান     18.01 18.0186 -0.05
ইন্ডিয়ান রুপি     1.29 1.29 --
সৌদি রিয়াল 32.58 32.89 --
আরব আমিরাত দিরহাম 33.32 33.60 --

 

সূত্র: (বাংলাদেশ ব্যাংক)

নাঈম/

স্বর্ণের দাম আবারও কমল, ভরিতে কত?

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০২ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১১:০৩ এএম
স্বর্ণের দাম আবারও কমল, ভরিতে কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ০৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ০৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে মূল্যবৃদ্ধির মাত্র দুই দিনের মাথায় আবারও উল্টো পথে গেল স্বর্ণের বাজার। নতুন সমন্বয়ে সব ক্যারেটের স্বর্ণের দামই কমেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, দাম কমানোর আগ মুহূর্ত পর্যন্ত পূর্ব নির্ধারিত উচ্চমূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দেশের গহনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্তরা/ 

সংকটে দেশের নারী উদ্যোক্তারা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
সংকটে দেশের নারী উদ্যোক্তারা
ছবি: খবরের কাগজ

প্রতি বছর বাজেট এলেই নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের প্রতিশ্রুতির ঘোষণা আসে। সহজ শর্তে ঋণ নেওয়া, বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল, কর সুবিধা কিংবা উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির কথা শোনা যায়। কিন্তু এসব উদ্যোগের বেশির ভাগই বাস্তবায়ন হয় না, এমন অভিযোগ জানিয়ে এ খাতের সংশ্লিষ্টরা বলেছেন, উদ্যোগ বাস্তবায়নে সরকারকে আরও মনোযোগী হতে হবে। বেসরকারি খাতকেও এসএমই নারীদের ভাগ্যোন্নয়নে এগিয়ে আসতে হবে। 

দেশের নারী উদ্যোক্তাদের অন্যতম সংগঠন উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল খবরের কাগজকে বলেন, এসএমই নারী উদ্যোক্তার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তবে প্রতিবন্ধকতা দূর হয়নি। প্রতি অর্থবছরই সরকার এসএমই খাতের নারীদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে এসব উদ্যোগের কতটা বাস্তবায়ন হয়? আর যা বাস্তবায়ন হয় তাতে এসএমই নারী উদ্যোক্তাদের ভাগ্যোন্নয়ন কতটা হয়েছে? 

এসএমই খাতের নারীদের এই নেত্রী বলেন, এসএমই খাতের নারী উদ্যোক্তারা এখনো পুঁজি সংকটে আছেন। পারিবারিক বাধা এখনো অন্যতম সমস্যা। ছোট নারী উদ্যোক্তারা ব্যাংকের ঋণ পাচ্ছেন না বলা যায়। নারী উদ্যোক্তারা পণ্য পরিবহনে সমস্যায় পড়েছেন। প্রযুক্তিগত সক্ষমতা, পণ্যের বিপণন সমস্যা এবং প্রাতিষ্ঠানিক জটিলতার মতো পুরোনো চ্যালেঞ্জের মুখোমুখিও হচ্ছেন তারা। এসব সমস্যা বহু পুরোনো। সবাই জানেন। তাই শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না, নারীদের সংকটের সমাধানে জোর দিতে হবে, নজরদারি বাড়াতে হবে। 

তিনি আরও বলেন, অনেক সময় বাজেটে আনুপাতিক হারে বরাদ্দ বাড়ালেও মাঠপর্যায়ে তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় নারী উদ্যোক্তারা সফল হচ্ছেন না। ফলে প্রতি বছর বাজেট আসে, বাজেট যায়; কিন্তু এসএমই নারীদের সংকট আর কাটে না।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ খাতে ৪০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এখানে নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকারভিত্তিতে নারীদের ব্যবসা প্রসারে সহজ শর্তে ঋণ ও বিশেষ সুযোগ-সুবিধারও ঘোষণা দেওয়া হয়েছে। নারী পরিচালিত এসএমই, কুটিরশিল্প ও নতুন ব্যবসায়িক উদ্যোগের জন্য সহজ শর্তে ঋণের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ করা হয়। এসএমই খাতের বিকাশে ১০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ১ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন করা হয়। এসএমই খাতের জন্য বিশেষভাবে নারী উদ্যোক্তাদের জন্যে জামানতবিহীন ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় নারী উদ্যোক্তাদের জন্য পৃথক ডেস্ক ও বিশেষ স্কিম চালু রাখা হয়েছে। নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের বার্ষিক টার্নওভার সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করতে ‘জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি’র মাধ্যমে নানামুখী কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে। 

২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আয়কর ছাড়, সহজ শর্তে ঋণ সুবিধা এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন বিশেষ সুবিধা দেওয়া হয়। সামগ্রিক নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য ওই অর্থবছরে জেন্ডার বাজেটে ৪ লাখ ৫৪ হাজার ২১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। যা ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রস্তাব করা হয়েছিল। এসএমই খাতের বিকাশের বিশেষ করে গ্রামীণ ও নতুন নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তি, ই-কমার্স সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন খবরের কাগজকে বলেন, দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তারা এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, ব্যবসা, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধিতে তাদের ভূমিকা বেড়েই চলছে। তবে তা যথেষ্ট না। দীর্ঘদিন ধরে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। গুরুত্ব দিয়ে এসব সমস্যার সমাধান করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। 

বাংলাদেশে বর্তমানে প্রায় ২৮ লাখ নারী পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ রয়েছে। দেশের মোট এসএমই প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশই নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানই ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ফলে তা বড় ব্যবসায় রূপ নিতে পারছে না। 
বিশেষজ্ঞদের মতে, উদ্যোক্তা তৈরির পথে অগ্রগতি হলেও সেই উদ্যোগকে টেকসই ও সম্প্রসারণযোগ্য ব্যবসায় রূপান্তরের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। 

নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েবের প্রতিবেদনে বলা হয়েছে, প্রান্তিক ক্ষুদ্র নারী উদ্যোক্তারা এখনো ই-কমার্স থেকে অনেক দূরে। এসব নারী উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা সম্ভব হলে অনলাইন ব্যবসায় অংশগ্রহণ বাড়বে। লাখ লাখ ক্ষুদ্র নারী উদ্যোক্তা সারা বছর অল্প অল্প পুঁজি সঞ্চয় করে পণ্য তৈরি করেন। এসব পণ্য বিক্রিতে সরকারি উদ্যোগে ব্যবস্থা নিতে হবে। ইচ্ছা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় ৮০ শতাংশ নারী ব্যবসা করতে পারছেন না। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে নারীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি, বৃত্তিমূলক ও আয়বর্ধক প্রশিক্ষণ, উৎপাদনশীল উপকরণ এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের উদ্যোগে প্রশিক্ষণ পাওয়া নারীদের কুটিরশিল্পে সম্পৃক্ত করতে হবে। তাদের উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে ১০ শতাংশ নগদ প্রণোদনার পাশাপাশি দেশ-বিদেশের মেলায় অংশগ্রহণ বাড়াতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ওয়ান স্টপ সেবা চালু করতে হবে। বিভিন্ন জেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার ও বিক্রির জন্য মার্কেটিং আউটলেট প্রতিষ্ঠা প্রয়োজন।

ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২১ পিএম
ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ
বিশ্বব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের নড়বড়ে ব্যাংক খাত সংস্কার ও ভিত্তি শক্তিশালী করতে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। সংস্থাটির বোর্ড সভায় ‘আর্থিক খাত সহায়তা প্রকল্প-২ এর আওতায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিশ্বব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। মূলত ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দিতে আমানত বিমা জোরদার এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়াতে খরচ হবে এ অর্থ।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কার ও ব্যাংক পুনর্গঠন কৌশলেও সহায়তা করবে সংস্থাটি। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার ও মূলধন ঘাটতির যে চ্যালেঞ্জ রয়েছে, তা কাটিয়ে উঠতে একটি কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে এ প্রকল্পে।

বিশ্বব্যাংক মনে করে, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে স্থিতিশীল ব্যাংক খাতই হবে প্রধান চালিকাশক্তি।

এসএন/

২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে
ছবি: সংগৃহীত

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এ ছাড়াও পড়াশোনা, চিকিৎসা, ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বিদেশি মুদ্রার সঙ্গে আমাদের দেশের মুদ্রা বিনিময় করতে হয়।

একটা বিষয় মনে রাখা প্রয়োজন, মুদ্রার বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা প্রতিদিন সর্বশেষ বিনিময় হার তুলে ধরছি। আরও বিস্তারিত জানতে স্থানীয় ব্যাংক বা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা বা তাদের ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।

মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা) বাড়ল/কমল
ইউএস ডলার     122.75 (ব্যাংক নির্ধারিত) 122.75 (ব্যাংক নির্ধারিত) --
ইউরো     139.70 139.72 -0.58
ব্রিটেন পাউন্ড     162.06 162.09 -0.59
অস্ট্রেলিয়ান ডলার     84.86 84.93 -1.04
জাপানি ইয়েন 0.7596 0.7597 -0.0002
কানাডিয়ান ডলার 86.35 86.40 -0.31
সুইস ক্রোনা 12.60 12.61 -0.16
সিঙ্গাপুর ডলার 94.64 94.70 +0.24
চায়না ইউয়ান     18.06 18.06 -0.05
ইন্ডিয়ান রুপি     1.2956 1.2957 -0.0008
সৌদি রিয়াল 32.58 32.89  
আরব আমিরাত দিরহাম 33.32 33.60  

সূত্র: (বাংলাদেশ ব্যাংক)

রিফাত/