ষষ্ঠ অধ্যায় : দীর্ঘমেয়াদি অর্থায়ন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০. নিচের কোনটির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত এর অর্থ পরিশোধের প্রয়োজন হয় না?
ক) লিজিং খ) শেয়ার বিক্রয়
গ) ঋণপত্র ঘ) বাণিজ্যিকপত্র
২১. একটি যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানা সম্পদ বলতে কী বোঝায়?
ক) সম্পদ ও দায়ের পার্থক্য
খ) শেয়ারপ্রতি আয়
গ) সাধারণ শেয়ারের বাজার মূল্য
ঘ) স্থায়ী সম্পদের মোট মূল্য
২২. কোম্পানির নিট আয় ও অবসায়নের ক্ষেত্রে কে সর্বশেষ দাবিদার?
ক) সাধারণ শেয়ারহোল্ডার
খ) অগ্রাধিকার শেয়ারহোল্ডার
গ) ঋণপত্র হোল্ডার
ঘ) কর কর্তৃপক্ষ
২৩. তহবিল সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উৎস কোনটি?
ক) পাওনাদার খ) ব্যবসায় ঋণ
গ) ব্যাংক ঋণ ঘ) অবচয় সঞ্চিতি
২৪. দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের উৎস কোনটি?
ক) বাণিজ্যিক পত্র
খ) ট্রেজারি বিল
গ) ঋণপত্র
ঘ) ব্যাংকের স্বীকৃতিপত্র
২৫. শংকর জাতীয় সিকিউরিটি কোনটি?
ক) রাইট শেয়ার
খ) সাধারণ শেয়ার
গ) অগ্রাধিকার শেয়ার
ঘ) বোনাস শেয়ার
আরো পড়ুন : দীর্ঘমেয়াদি অর্থায়ন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৬.নির্দিষ্ট আয়প্রত্যাশীদের জন্য কোন ধরনের শেয়ার সর্বোত্তম?
ক) সাধারণ খ) অগ্রাধিকার
গ) বোনাস ঘ) রাইট
২৭. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি?
ক) বন্ড ক্রয়
খ) ঋণপত্র ক্রয়
গ) অগ্রাধিকার শেয়ার ক্রয়
ঘ) সাধারণ শেয়ার ক্রয়
২৮. ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোন ঝুঁকি মোকাবিলা করে?
ক) ব্যবসায়িক ঝুঁকি
খ) আর্থিক ঝুঁকি
গ) সুদের হার ঝুঁকি
ঘ) তারল্য ঝুঁকি
২৯. কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোনটি ক্রয়ের আহ্বান জানায়?
ক) বন্ড খ) ডিবেঞ্চার
গ) বাণিজ্যিকপত্র ঘ) শেয়ার
৩০. নিচের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?
ক) ঋণপত্র
খ) বন্ড
গ) সাধারণ শেয়ার
ঘ) অগ্রাধিকার শেয়ার
উত্তর: ২০. খ, ২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. গ, ২৫. গ, ২৬. খ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর