কবিতা: জুতা আবিষ্কার
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৯। মাটির ভয়ে কী মাটি হবে?
(ক) রাজা (খ) রাজ্য
(গ) পরিষদ (ঘ) পণ্ডিতরা
৭০। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, কারণ-
i. রাজা আবদ্ধ ঘরে থাকবেন
ii. রাজা বাইরে বের হয়ে রাজকার্য দেখতে পারবেন না
iii. মন্ত্রীরা সব দখল করে নেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭১। চর্ম দিয়ে পৃথিবী মুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন?
(ক) রাজার অসুখ সারাতে
(খ) রাজ্য থেকে ধুলা তাড়াতে
(গ) সুন্দর দেখাতে
(ঘ) মহাকীর্তির জন্য
৭২। ধূলির মহী কীসের মধ্যে ঢাকলে রাজার মহাকীর্তি?
(ক) চর্মের মধ্যে (খ) ঝুলির
(গ) থলের (ঘ) চাদরে
৭৩। কাকে পেলে ধূলির মহী চামড়া দিয়ে ঢেকে রাখা যাবে?
(ক) কামার (খ) কুমার
(গ) চামার (ঘ) মন্ত্রী
৭৪। চামার খুঁজতে কে এদিক সেদিক ছুটে বেড়ায়?
(ক) মন্ত্রী (খ) হবু
(গ) চর (ঘ) পাত্ররা
৭৫। চামার কুলপতি কেমন?
(ক) তরুণ (খ) যুবক
(গ) অসহায় (ঘ) বৃদ্ধ
৭৬। ‘বলিতে পারি করিলে অনুমতি’-এ বাক্যের মধ্য দিয়ে চামার কুলপতির কী প্রকাশ পেয়েছে?
(ক) দক্ষতা (খ) বিনয়
(গ) ইচ্ছা (ঘ) বুদ্ধি
৭৭। চামার কী ঢাকার কথা বলে?
(ক) রাজার চরণ (খ) পৃথিবী
(গ) রাজদরবার (ঘ) রাজবাড়ি
৭৮। রাজার চরণ ঢাকলে আর কী ঢাকতে হবে না?
(ক) রাজদরবার
(খ) ধরণী
(গ) রাজবাড়ি
(ঘ) গাছপালা
৭৯। চামারের কথায় কে সন্দেহ প্রকাশ করেন?
(ক) হবু (খ) গোবু
(গ) মহী (ঘ) মন্ত্রী
৮০। ‘এত কি হবে সিধে’ উক্তিটি কার?
(ক) রাজার মন্ত্রীর
(খ) রাজার
(গ) রাজার সভাসদদের
(ঘ) রানির
আরো পড়ুন : জুতা আবিষ্কার কবিতার ২৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৮১। কহিল রাজা, ‘এত কি হবে সিধে!-এ বাক্যে রাজার কী প্রকাশ পেয়েছে?
(ক) রাগ (খ) ক্ষোভ
(গ) অবহেলা (ঘ) সংশয়
৮২। মন্ত্রী কাকে শূলে বিদ্ধ করে রাখতে আদেশ দেয়?
(ক) পণ্ডিতকে
(খ) যন্ত্রীকে
(গ) চামার কুলপতিকে
(ঘ) রানিকে
৮৩। রাজার পা কীসের আবরণে ঢাকা হলো?
(ক) কাপড়
(খ) চামড়া
(গ) মাটি
(ঘ) পাতা
৮৪। কোন দিন থেকে জুতা পরার প্রচলন ঘটে?
(ক) যেদিন ধুলা ঝাঁট দেওয়া হয়
(খ) যেদিন রাজা বক্তব্য দেন
(গ) যেদিন চর্ম আবরণে রাজার পা ঢেকে দেওয়া হয়
(ঘ) ধরণি যেদিন ধুলাপূর্ণ ছিল
৮৫। ‘মাহিনা’ শব্দের অর্থ কী?
(ক) মাস (খ) বেতন
(গ) ময়না (ঘ) নিষেধ
৮৬। কে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়?
(ক) মন্ত্রী (খ) যন্ত্রী
(গ) চামার (ঘ) পণ্ডিত
৮৭। পানি বহনের জন্য চামড়ার তৈরির থলিকে কী বলে?
(ক) ভিস্তি (খ) কিস্তি
(গ) ফরাস (ঘ) রন্ধ্র
৮৮। ‘চামার’ অর্থ কী?
(ক) ফুটো (খ) উপযুক্ত
(গ) মুচি (ঘ) মাদুর
৮৯। ‘জুতা আবিষ্কার’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
(ক) কল্পনা
(খ) চিত্রা
(গ) বলাকা
(ঘ) সেঁজুতি
৯০। ‘জুতা-আবিষ্কার’ কবিতার মূল উপজীব্য কী?
(ক) রাজার বাহাদুরি
(খ) মন্ত্রীদের বোকামি
(গ) ধুলোবালি থেকে রাজার পা দুটি মুক্ত রাখার নানা প্রসঙ্গ
(ঘ) পৃথিবীকে ধুলোবালি থেকে রক্ষা করার বিভিন্ন উপায়
৯১। রাজা কাকে রাজ্য থেকে ধুলোবালি দূর করার নির্দেশ দেন?
(ক) পণ্ডিতকে (খ) মন্ত্রীকে
(গ) চামারকে (ঘ) রানিকে
উত্তর: ৬৯. খ, ৭০. ক, ৭১. খ, ৭২. খ, ৭৩. গ, ৭৪. গ, ৭৫. ঘ, ৭৬. খ, ৭৭. ক, ৭৮. খ, ৭৯. ক, ৮০. খ, ৮১, ঘ, ৮২. গ, ৮৩. খ, ৮৪. গ, ৮৫. খ, ৮৬. গ, ৮৭. ক. ৮৮. গ, ৮৯. ক, ৯০. গ, ৯১. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর