চতুর্থ অধ্যায়: কাজ, ক্ষমতা ও শক্তি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে-
i) সব শক্তিই বিভবশক্তি ii) সব শক্তিই গতিশক্তি
iii) বিভবশক্তি শূন্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i, iii ঘ) ii, iii
২। কোনো বস্তুর আকার পরিবর্তন করা যায় কীভাবে?
ক) স্থান পরিবর্তন করে খ) বল প্রয়োগ করে
গ) ঝুলিয়ে রেখে ঘ) সবগুলো
৩। নিচের কোনটি বলের দ্বারা কাজ?
ক) সিঁড়ি বেয়ে উপরে ওঠা
খ) গাছ থেকে আম ভূমিতে পড়া
গ) উপরের দিকে ঢিল ছুড়ে মারা
ঘ) সবগুলো
৪। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক) শক্তি খ) ক্ষমতা
গ) দক্ষতা ঘ) বিভব শক্তি
৫। কৃতকাজ=?
ক) অর্জিত শক্তি খ) ব্যয় করা শক্তি
গ) বিভব শক্তি ঘ) গতি শক্তি
৬। নিচের কোনটির দিক নেই?
ক) সরণ খ) ওজন
গ) শক্তি ঘ) চৌম্বক তীব্রতা
আরো পড়ুন : কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। পানি গরম করতে হলে কোন শক্তির প্রয়োজন?
ক) আলোক শক্তি খ) শব্দ শক্তি
গ) তাপ শক্তি ঘ) শক্তির প্রয়োজন হয় না
৮। নিচের কোনটি প্রায় সব শক্তির মূল উৎস?
ক) রাসায়নিক শক্তি খ) খনিজ তেল
গ) প্রাকৃতিক গ্যাস ঘ) সূর্য
৯। কয়লা কোন ধরনের পদার্থ?
ক) অজৈব পদার্থ খ) জৈব পদার্থ
গ) অজৈব ও জৈব উভয়ই ঘ) উপরের একটিও না
১০। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে কী ঘটে?
ক) পেশি শক্তির ওপর নির্ভরতা বাড়ে
খ) পেশি শক্তির ওপর নির্ভরতা কমে
গ) অর্থনৈতিক অবনতি ঘটে
ঘ) সবগুলো
১১। গাছের পাতা ও কাণ্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কীসে রূপান্তরিত হয়?
ক) বিদ্যুৎ শক্তি খ) বিভব শক্তি
গ) কয়লা ঘ) প্রাকৃতিক গ্যাস
১২। নিচের কোনটি কয়লা থেকে পাওয়া যায় না?
ক) সালফিউরিক অ্যাসিড খ) বেনজিন
গ) অ্যামোনিয়া ঘ) টলুইন
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. খ, ৪, ক, ৫. খ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. ক।
লেখক : প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
কবীর