সপ্তম অধ্যায়: খতিয়ান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। খতিয়ান প্রস্তুতকরণে দ্বিতীয় ধাপে কী নির্ণয় করা হয়?
ক) পোস্টিং খ) নিবন্ধন
গ) শুদ্ধকরণ ঘ) ব্যালেন্সিং
১৯। খতিয়ানের চলমান জের ছকের ওপরের ডান দিকে কী লিখতে হয়?
ক) হিসাবের কোড নম্বর খ) ক্রেডিট নম্বর
গ) পৃষ্ঠা নম্বর ঘ) হিসাবের নাম
২০। মোট ডেবিট ও ক্রেডিট পোস্টিংয়ের পরিমাণ নির্ণয় করা হয় না-
ক) T-ছকে খ) চলমান জের ছকে
গ) সাধারণ ছকে ঘ) সনাতন ছকে
২১। কোন বইটিকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়?
ক) জাবেদা বই খ) খতিয়ান বই
গ) সমন্বয় জাবেদা ঘ) সবগুলো
২২। জাবেদার পরের ধাপে কোনটির অবস্থান?
ক) খতিয়ান খ) রেওয়ামিল
গ) চূড়ান্ত হিসাব ঘ) নগদান বই
২৩। T-ছক পদ্ধতিতে সময়ের শেষ তারিখের ব্যালেন্স C/D পরবর্তী সময়ের প্রথম তারিখে কী নামে লেখা হয়?
ক) ব্যালেন্স B/D খ) ব্যালেন্স C/D
গ) ব্যালেন্স C/F ঘ) ব্যালেন্স B/R
২৪। হিসাবের চলমান জের ছকে-
i) তাৎক্ষণিক জের জানা যায়
ii) মোট ডেবিট জানা যায়
iii) ব্যালেন্স সি/ডি ও বি/ডি অপ্রয়োজনীয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : খতিয়ান অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২৬। মোট ডেবিট বা ক্রেডিট পোস্টিংয়ের পরিমাণ নির্ণয় করা হয় না কোথায়?
ক) T-ছকে খ) সাধারণ ছকে
গ) সনাতন ছকে ঘ) চলমান জের ছকে
২৭। চলমান জের ছকে কোনটি উল্লেখ থাকে?
ক) ব্যালেন্স সি/ডি
খ) ব্যালেন্স বি/ডি
গ) উদ্বৃত্ত লেখার কলাম
ঘ) ডেবিট ও ক্রেডিট পার্শ্বের যোগফল
২৮। মাশরাফির কাছ থেকে ২% নগদে, বাট্টায় নগদে ২০০০ টাকা ও বাকিতে ২০,০০০ টাকায় পণ্য কিনলে খতিয়ানে হিসাব কত দেখাতে হবে?
ক) ১৯,৬০০ টাকা খ) ২০,০০০ টাকা
গ) ২১,৫৬০ টাকা ঘ) ২২,০০০ টাকা
২৯। সহকারী খতিয়ানে অন্তর্ভুক্ত হবে-
i) দেনাদার ii) পাওনাদার iii) ফরমায়েশ দাতার নাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩০। প্রতিটি দেনাদার বা পাওনাদারের জন্য প্রস্তুত করা খতিয়ানকে কী বলা হয়?
ক) সহকারী খতিয়ান খ) সাধারণ খতিয়ান
গ) সংযুক্ত খতিয়ান গ) মূল খতিয়ান
উত্তর: ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. খ, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. ক, ২৬. ঘ, ২৭. গ , ২৮. ক, ২৯. ক, ৩০. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর