গল্প : পড়ে পাওয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
প্রলয় বিদেশ যাওয়ার সময় নয়নকে সম্পত্তি দেখাশোনার ভার দেন। দীর্ঘদিন প্রবাসে কাটানোর পর স্বদেশে ফিরে তিনি সম্পত্তি ফিরে চান। নয়ন সম্পত্তিগুলো নিজের বলে দাবি করেন। ঝামেলা না বাড়িয়ে প্রলয় অন্যত্র বাসা বাঁধেন। অল্পদিনেই নয়ন নিঃস্ব হয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে। প্রচণ্ড কষ্টে নয়নের জীবনপ্রদীপ নিভু নিভু প্রায়। এখন নয়ন ভাবে, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়।
৪৭। উদ্দীপকের নয়নের মাঝে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিপরীত ভাবটি ফুটে উঠেছে?
(ক) অনৈতিক মনোভাব
(খ) পরের সম্পদ লিপ্সা
(গ) সততা ও কর্তব্যবোধ
(ঘ) ভিক্ষাবৃত্তি গ্রহণ
৪৮। উল্লেখিত মূল বক্তব্যের সঙ্গে বিপরীতধর্মী সাদৃশ্যপূর্ণ বাক্য/ বাক্যগুলো হলো-
i. আজ তার কী কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না
ii. দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম
iii. তালা ভাঙলে অন্যায় কাজ হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আকাশ আর মনির খুব ভালো বন্ধু। আকাশ তার পোষা ময়নাকে খুব ভালোবাসে। কথা বলতে পারে বলে ময়নাটির প্রতি মনিরেরও প্রবল আকর্ষণ জন্মে। একদিন সুযোগ বুঝে মনির ময়নাটিকে চুরি করে বাড়িতে আনে। কিছুদিন পর আকাশ মনিরদের বাড়িতে হঠাৎ এলে তার ময়নাটিকে দেখে ফেলে। মনিরের বাবা ওকে অনেক তিরস্কার করেন এবং উপদেশ দেন যে, নিজের আনন্দের জন্য অন্যের জিনিস আত্মসাৎ করে কাউকে কষ্ট দেওয়া অনুচিত। মনির তার ভুল বুঝতে পারে এবং আকাশকে তার ময়নাটি ফেরত দেয়।
৪৯। ময়নাটি ফেরত দেওয়ায় মনিরের মানসিকতায় ‘পড়ে পাওয়া’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) সন্দেহ (খ) নৈতিকতা
(গ) আত্মসাৎ (ঘ) অন্যায়
আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আলীম পঞ্চম শ্রেণিতে পড়ার সময় মা-বাবাকে হারায়। সে দাদির সঙ্গে কমলাপুর বস্তিতে থাকে। একদিন কাগজ কুড়াতে গিয়ে একটা নীল খাম পায় সে। খামটা খুলে চমকে ওঠে। অনেকগুলো টাকা পেয়ে দাদি খুশি হয়। ভাবে এবার দারিদ্র্য ঘুচবে। আলীম খামের ওপর একটি মোবাইল নম্বর লেখা দেখে। সে ওই নম্বরে ফোন করে টাকাগুলো ফেরত দেয়। সবাই আলীমকে ধন্যবাদ দেয়।
৫০। উদ্দীপকের আলীম এবং ‘পড়ে পাওয়া’ গল্পের বিধুর মানসিকতা কেমন?
(ক) এক (খ) ভিন্ন
(গ) মন্দ (ঘ) কৃপণ
নিচের উদ্দীপকটি পড়ে ৫১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটা মোবাইল ফোনের শখ সাকিবের। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী বাবা তাকে মোবাইল কিনে দিতে পারেননি। একদিন সাকিব রেললাইনের ধারে একটি মোবাইল কুড়িয়ে পায়। বাসায় সবাইকে দেখায় ওটা। বাবা সাকিবকে ফোনটার মালিকের সন্ধান করে ফেরত দিতে বলেন। সাকিব মাইকিং করে ফোনের মালিকের খোঁজ করে সেটি ফেরত দেয়।
৫১। উদ্দীপকের সাকিব এবং ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মানসিকতার মূল ভিত্তি কী?
(ক) অন্যায় (খ) সংশয়
(গ) সততা (ঘ) পরোপকার
নিচের উদ্দীপকটি পড়ে ৫২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একদিন খোলা মাঠে গরিব আমির একটি সাইকেল কুড়িয়ে পায়। আশপাশে কেউ ছিল না। আমির সাইকেলটি বাড়িতে নিয়ে যায়। ওর ছেলে আরিফের খুব শখ সাইকেলের। কিন্তু গরিব আমির টাকার অভাবে কিনে দিতে পারেনি। আজ কুড়িয়ে পাওয়া সাইকেলটি দেখে আরিফ বলে, ‘বাবা, আমার সাইকেল দরকার নেই।’ কেননা স্কুলের শিক্ষক বলেছেন, ‘কারও কিছু কুড়িয়ে পেলে ফেরত দিতে হয়।’
৫২। আরিফ এবং ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সাদৃশ্য কোনটি?
(ক) আত্মসাৎ (খ) নৈতিকতা
(গ) পরোপকার (ঘ) অবহেলা
উত্তর: ৪৭. ক, ৪৮. ঘ, ৪৯. খ, ৫০. ক, ৫১. গ, ৫২. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর