ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, ম্যাচ কবে? ২৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৭ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল উরুগুয়েকে বিদায় করে গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে গোলশূন্য সমতায় বিরতিতে কেপ ভার্দে ও সৌদি আরব মুসলেরার বড় ভুল, প্রথমার্ধে এগিয়ে স্পেন ২৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে সৌদি আরব? সমীকরণ মিললেই ইতিহাস, ক্ষীণ আশা নিয়ে অপেক্ষায় স্কটল্যান্ড মার্চ থেকেই কলম্বিয়া ম্যাচের ছক কষেছে পর্তুগাল নকআউটে যে দলকে পেল নরওয়ে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে? মিসর-ইরান ম্যাচের দায়িত্বে মারচিনিয়াক নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ

গাজায় প্রকট হচ্ছে খাদ্য সংকট

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম
গাজায় প্রকট হচ্ছে খাদ্য সংকট
তীব্র খাদ্য সংকটে গাজাবাসী। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব গাজায় নতুন করে খাদ্যসংকটের আশঙ্কা তৈরি করেছে। ফলে মানুষ আবারও বাজারে ছুটছেন সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব খাবার কিনে রাখতে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, মাত্র কয়েক দিনের মধ্যেই খাদ্যের দাম দ্রুত বেড়ে গেছে। একই সঙ্গে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজার থেকে কমে গেছে বা একেবারেই পাওয়া যাচ্ছে না।

গাজা সিটি থেকে আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, সাম্প্রতিক উত্তেজনার প্রভাব সবচেয়ে দ্রুত দেখা যাচ্ছে খাদ্য সরবরাহ কমে যাওয়া এবং সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশের পথ সংকুচিত হওয়ার মাধ্যমে।

স্থানীয় বাজারগুলোতে ক্রেতারা চেষ্টা করছেন মজুত কমে যাওয়ার আগেই খাবার কিনে রাখতে। অনেকের আশঙ্কা, আজ যা পাওয়া যাচ্ছে কাল তা আর পাওয়া না-ও যেতে পারে।

এই উদ্বেগের মূল কারণ হলো গাজার সীমান্ত ক্রসিংগুলোর ওপর তাদের প্রায় সম্পূর্ণ নির্ভরতা। গাজায় খাবার, জ্বালানি, ওষুধসহ প্রায় সব মৌলিক পণ্যই ট্রাকের মাধ্যমে ইসরায়েল ও মিসরের সীমান্ত দিয়ে প্রবেশ করে। যখন এসব ক্রসিং বন্ধ থাকে বা সীমিতভাবে চালু থাকে, তখন তার প্রভাব দ্রুত বাজার, হাসপাতাল ও পানির সরবরাহব্যবস্থায় পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল গাজার সব ক্রসিং বন্ধ করে দেয়, যখন ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানে হামলা শুরু করে। এর ফলে গাজায় মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসার জন্য রোগীদের বাইরে নেওয়ার কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

পরে ইসরায়েলি কর্তৃপক্ষ কেরেম আবু সালেম ক্রসিংটি সীমিতভাবে সহায়তা প্রবেশের জন্য খুলে দেয়। তবে প্রবেশের পরিমাণ এখনো খুবই সীমিত। অন্যদিকে মিসরের সঙ্গে রাফাহ ক্রসিং এখনো বন্ধ রয়েছে। ত্রাণ সংস্থাগুলোর মতে, বর্তমানে যে পরিমাণ ত্রাণ ঢুকছে তা গাজার প্রয়োজনের তুলনায় অনেক কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক হানান বালখি রয়টার্সকে বলেন, বর্তমানে প্রতিদিন গাজায় প্রায় ২০০টি ট্রাক ঢুকছে। অথচ পুরো জনগোষ্ঠীর চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৬০০টি ট্রাক প্রয়োজন।

তিনি আরও জানান, প্রায় ১৮ হাজার মানুষ এখনো গাজা থেকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন। তাদের মধ্যে আহত শিশু ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীরাও রয়েছে।

মাঠপর্যায়ে এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে খাদ্যের দামে। এক মাস আগে যেখানে এক কেজি টমেটোর দাম ছিল প্রায় ১ দশমিক ৫০ ডলার, এখন তা প্রায় ৪ ডলারে পৌঁছেছে। শসা ও আলুর দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

দীর্ঘ যুদ্ধ ও বাস্তুচ্যুতির কারণে বহু পরিবারের আয় আগেই ভেঙে পড়েছে। ফলে তাজা খাবার এখন অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এক ক্রেতা আল-জাজিরাকে বলেন, ‘ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে দাম এত বেড়েছে যে মানুষ এখন আর সবজি ও ফল কিনতে পারছে না।’ সাংবাদিক হানি মাহমুদ বলেন, ব্যবসায়ী, দোকান মালিক ও ক্রেতা সবাই একই চিত্র তুলে ধরছেন। কম পণ্য আসছে, দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে, আর সব কিছুর দামই বাড়ছে।

গাজা সিটির অনেক বাজারে রান্নার তেল, ময়দা এবং কিছু ক্যানজাত খাবারের মতো প্রয়োজনীয় পণ্য প্রায় পুরোপুরি উধাও হয়ে গেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা ওসিএইচএ ৬ মার্চ এক প্রতিবেদনে জানায়, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় গাজাজুড়ে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম ইতোমধ্যে বেড়ে গেছে। বর্তমানে যে গতিতে ট্রাক ঢুকছে, তা বাজারে পণ্যের সরবরাহ বজায় রাখার জন্য যথেষ্ট নয়। অনেক পণ্য কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে ছিল। ফেব্রুয়ারিতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাজার পর্যবেক্ষণে দেখেছিল যে কিছু খাদ্যপণ্যের সরবরাহ বেড়েছে এবং দাম কিছুটা কমেছে।

কিন্তু এখন ডব্লিউএফপি বলছে, সাম্প্রতিক সীমান্ত বন্ধের ফলে আবারও খাদ্যের দাম দ্রুত বেড়ে গেছে। কিছু ক্রসিং পুনরায় খোলা হলেও বাজারে পণ্যের দাম এখনো অনেক বেশি রয়ে গেছে। সূত্র: আল-জাজিরা

বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:২০ পিএম
বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ার (চায়না জুন)-এ একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পর ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০৯ তলা ভবনটির ওপর আঘাত হানার পর সেখান থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ এবং একটি ক্ষতিগ্রস্ত ট্যাক্সিক্যাবও দেখা গেছে।

দুর্ঘটনার পরপরই ভবনটি খালি করে দেওয়া হয়। ভবনের বাইরে বিপুলসংখ্যক ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় জড়িত বিমানটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ-৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। এটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন, যারা পাইলট প্রশিক্ষণ, বিনোদনমূলক উড্ডয়ন ও আকাশচিত্র ধারণের সেবা দিয়ে থাকে।

এদিকে অনলাইনে প্রকাশিত প্রাথমিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, দুর্ঘটনার আগে বিমানটি নির্ধারিত উড্ডয়নপথ থেকে অস্বাভাবিকভাবে বিচ্যুত হয়েছিল।

এসএন/

ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:০১ পিএম
ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলায় মহররম উপলক্ষে বের করা তাজিয়া মিছিল চলাকালে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত এবং ১২ জন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রতলাম জেলার একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি যাওয়ার সময় একটি বিদ্যুৎ লাইনের সঙ্গে তাজিয়ার ধাক্কা লাগে। এতে তাজিয়া বহনকারী ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের সংস্পর্শে আসার কারণে পাশে থাকা অন্যান্য মানুষও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে তারা উল্লেখ করেছেন।

জানা গেছে, মাটির ওপর প্রায় ২০ থেকে ২৫ ফুট উচ্চতায় থাকা একটি ১১ কেভি (কিলোভোল্ট) বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে ধাক্কা লাগার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার সময় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাসহ দুই শতাধিক মানুষ ওই তাজিয়া মিছিলে অংশ নিতে জড়ো হয়েছিলেন।

ইন্ডিয়া টুডে/এসএন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহতা স্পষ্ট। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২ হাজার ৯৮০ জন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 শুক্রবার (২৬ জুন) দেশটির স্থানীয় সময় ভোরের দিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলগুলোকে স্বাগত জানানোর সময় সরকারি ও সামরিক কর্মকর্তাদের পরিবেষ্টিত হয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই নতুন হতাহতের ঘোষণা দেন। এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ধ্বংসস্তূপের নিচে যারা আটকে আছেন, আমরা তাদের উদ্ধার করতে যাচ্ছি। আমরা এই লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য।

ওই এলাকায় জীবিতদের সন্ধান এবং দুর্গত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণের কাজ জোরদার করতে পুরো রাজ্যকে ইতোমধ্যে সামরিকায়িত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এএফপি/এসএন

শক্তিশালী ভূমিকম্পে অবকাঠামো ও জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
শক্তিশালী ভূমিকম্পে অবকাঠামো ও জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দল ও স্থানীয়দের সম্মিলিত তৎপরতা অব্যাহত রয়েছে।

 শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভূমিকম্পের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ এ জোড়া ভূমিকম্পের পর দেশটির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে জরুরি সহায়তার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা। এ চরম দুর্যোগে এরই মধ্যে ভেনেজুয়েলার জন্য সব ধরনের সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, চীনসহ নানান দেশ।

প্রাপ্ত খবর অনুযায়ী, দেশটির ইতিহাসে ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এ ভূমিকম্প কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার ১২ ঘণ্টা পর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ধ্বংসস্তূপ থেকে ১৬৪ জনের লাশ উদ্ধার করা হয়। এ সময় পর্যন্ত নিখোঁজ ছিল হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে রাতের অন্ধকারেও অভিযান চালিয়েছেন।

আরেক খবর অনুযায়ী, রাজধানী কারাকাসে ভূমিকম্পের পর বহু ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। 

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার তদারকির জন্য তিনি একজন জেনারেলকে দায়িত্ব দিয়েছেন বলে জানান। 

ভূমিকম্পের এ ঘটনাটি ভেনেজুয়েলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিনে ঘটেছে। দেশটির স্বাধীনতাসংগ্রামী নেতা সিমন বলিভার কর্তৃক স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ১৮২১ সালের ঐতিহাসিক কারাবোবো যুদ্ধের বিজয়ের স্মরণে এদিন দেশটিতে সাধারণ ছুটি ছিল। ফলে অন্য যেকোনো কর্মদিবসের তুলনায় সাধারণ মানুষের একটি বড় অংশ সপরিবার নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছিল।

ভূমিকম্প বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৫ মাত্রার এ কম্পনটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯০০ সালের ২৯ অক্টোবর দেশটির উপকূলীয় অঞ্চলের কাছে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত ভেনেজুয়েলায় এক শতাব্দীরও বেশি সময় পর এত শক্তিশালী কম্পন দেশটির অবকাঠামো, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা এবং জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রয়টার্স/এসএন

বিধ্বস্ত ভেনেজুয়েলা, ত্রাণ কার্যক্রমে নজরদারিতে মার্কিন প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
বিধ্বস্ত ভেনেজুয়েলা, ত্রাণ কার্যক্রমে নজরদারিতে মার্কিন প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ২৩৫ জন নিহত হওয়ার পর ত্রাণ কার্যক্রম তদারকির জন্য যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা রাজধানী কারাকাসে পৌঁছেছেন। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছে, মার্কিন মেরিন কোরের মেজর জেনারেল কেভিন জে. জেরার্ড ভেনেজুয়েলায় ভূমিকম্প ত্রাণ কার্যক্রমে সহায়তা ও তদারকি করতে কারাকাসে পৌঁছেছেন। 

সংস্থাটি আরো জানায়, তিনি সেখানে সাউথকমের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসএন/