চট্টগ্রামে ক্রিয়েটিভ নার্সিং কলেজ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের আয়োজিত ফুড ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসে কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রিয়েটিভ নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ওসমান।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন, বিষয় ভিত্তিক শিক্ষিকা এবং অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর মিসেস হোসনে আরা বেগমসহ কলেজের সব শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় সব কোর্সের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের সৃষ্টি হয়।
এ প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রস্তুত, খাদ্য মজুদ, খাদ্য পরিবেশন সম্পর্কে ছাত্র -ছাত্রীরা সম্যক ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
খাদ্যের প্রধান ছয়টি উপাদান-স্নেহ, আমিষ, শর্করা, ভিটামিন, পানি ও খনিজ এর জন্য ছাত্র/ছাত্রীরা ছয়টি আলাদা গ্রুপে বিভক্ত হয়ে খাদ্য উপাদান সমৃদ্ধ বিভিন্ন রকম খাদ্য প্রস্তুত করে প্রদর্শনী করেন।
এ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অর্জিত জ্ঞান তাদেরকে দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে এবং উক্ত জ্ঞান ভবিষ্যতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা দিতে পারবে বলে জানান কর্তৃপক্ষরা।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় ক্রিয়েটিভ নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ওসমান এবং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন ছাত্র-ছাত্রীদের এত সুন্দর ও শিক্ষনীয় অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তি/মেহেদী/