ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বাগ্‌দান, পরে গ্রেপ্তার দম্পতি রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য বাড়াতে হবে ঘাটাইল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু পেটের আলসারের কারণ, লক্ষণ ও চিকিৎসা বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো ১০টি ফুটবল মাঠের সমান এক জাহাজ! এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড চীনে এবার রোবটের ব্যান্ডদল বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
ছবি: সংগৃহীত

চাঁদপুরে বাবাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় পুলিশ বৃদ্ধ মনির হোসেনকে নির্যাতনকারী মেয়ে ফাতেমা আক্তার শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

রবিবার (৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ফাতেমা আক্তার চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে রয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে শনিবার (৭ অক্টোবর) রাতে শহরের নিউ ট্রাক রোডে কলমতর খানবাড়ি থেকে পুলিশ ফাতেমাকে আটক করে।

ফাতেমা আক্তার শিল্পী চাঁদপুর সরকারি মহিলা কলেজের মাস্টাররোলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। বৃদ্ধ মনির হোসেন খানের তিন মেয়ে। কোনও ছেলে নেই।

মনির খানের প্রতিবেশী শাহজাহান খান ও তার স্ত্রী গোলশান আরা বেগম জানান, তাদের ঘর থেকে প্রায়ই বাবা ও মেয়ের উচ্চৈস্বরে আওয়াজ শোনা যায়। আবার অনেক সময় বাবার কান্নাও শোনা যায়। সম্প্রতি মেয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হওয়ায় মনির খানকে বিভিন্ন স্থানে বসে থাকতে দেখা যায়। আমরা জানতে পেরেছি বাবার অপরাধ বিছানায় প্রস্রাব করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি নিরুপায়।

এদিকে ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, বাবাকে মারধর করছেন মেয়ে। অসহায় বাবা প্রতিবাদের ভাষা হারিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। শনিবার (৭ অক্টোবর) রাতে বাবাকে মারধরের ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। তারও আগে শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফাতেমা আক্তার তার বাবা মনির খানকে গোসল করাতে নিয়ে মারধর করেন। কোনও প্রতিবেশী ওই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, ভিডিওতে দেখা যায় ফাতেমা আক্তার শিল্পীকে অনেকেই কলেজের শিক্ষক হিসেবে উপস্থাপন করেছেন। মূলত তিনি মাস্টাররোলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। তিনি কলেজের শিক্ষা সংক্রান্ত কোনও কাজে সম্পৃক্ত নয়। ভিডিওতে প্রচারিত ঘটনাটি একান্তই তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। এ অবস্থায় কলেজ প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে। তারপরও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আরও জানার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির তদন্তের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুসহীন আলম খবরের কাগজকে জানান, ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ সুপারের নির্দেশে আমরা ফাতেমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। সকালে তার বাবা থানায় এসেছে। তিনি এখনও কোনও অভিযোগ করেননি। তিনি বলছেন মেয়েকে জেলে দিলে তাকে কে দেখবে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনার পর পুলিশ ওই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রেখেছে। পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি
ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার এক গৃহিনী এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক ছিলেন। দীর্ঘ ৯ বছর পর রংপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই)  দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি উত্তর লালপুুর এলাকার বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অর্থ ঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোর জেলা ও দায়রা জজ ৯ বছর আগে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডসহ ৬ লাখ ১০ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কিন্তু সাজা এড়াতে তিনি আত্নগোপনে ছিলেন দীর্ঘ ৯ বছর। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাতে ১২ টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার আলমনগর মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কামাল/এএফ

বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল
ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছেন ছিন্নমূল নারীরা। ছবি: খবরের কাগজ

বরিশালের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে সেবা বঞ্চনা, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল। এ সময় বিক্ষোভের খবর পেয়ে খায়রুল আলম সুমন বৈঠকস্থল ছেড়ে সরকারি বাংলোয় চলে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সহায়তার জন্য আবেদন করেও তারা কোনো সহযোগিতা পাননি। দায়িত্ব পালনকালে খায়রুল আলম সুমন ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শাহানুর বেগম বলেন, বহুবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও আমরা কোনো সহায়তা পাইনি। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

আরেক বিক্ষোভকারী পিয়ারা বেগম বলেন, ‘আমরা এমন একজন মানবিক জেলা প্রশাসক চাই, যিনি সুইপার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা— সবার কথা শুনবেন। জেলার অভিভাবক হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু সাবেক ডিসি সাধারণ ও দরিদ্র মানুষের কথা শুনতেন না। এমনকি গণশুনানির সময়ও আমাদের তার কক্ষে প্রবেশ করতে দেওয়া হতো না।’

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, খায়রুল আলম সুমন ২০২৫ সালের ১৩ নভেম্বর বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অতিরিক্ত ভোটকক্ষ ও দুর্গম কেন্দ্র দেখিয়ে বরাদ্দ নেওয়া, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিভিন্ন খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসনের ভেতরেও অসন্তোষ তৈরি হয়। এ- সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর তথ্য ফাঁসের সন্দেহে
জেলা প্রশাসনের প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার সরকার তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

সার্বিক বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে খায়রুল আলম সুমন কোনো মন্তব্য না করে সরকারি গাড়িযোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ত্যাগ করেন।

সবুজ/নাঈম

বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের
বরিশালে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড। ছবি: খবেরর কাগজ

বরিশালে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসন তথা রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এ সময়ে অভিযুক্ত আলমগীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। কাজের সুবাদে মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময়ে ও বাড়িতে গিয়ে মাদরাসাপড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিসযটি তার বাবা-মাকে জানানোর পারে ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে আলমগীর সিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আলমগীর সিকাদারকে একমাত্র আসামি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন। বর্তমানে ভুক্তভোগীর সন্তানের বয়স তিন বছর।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম শামসুল হক বলেন, 'আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।'

মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হলো।

মইনুল ইসলাম/আজহার/

নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার
প্রতীকি ছবি

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুরের বাড়ি মহাদিঘী গ্রামে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম খবরের কাগজকে জানান, মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ আনতে যায় শিশুটি। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে শিশুটি। পরে ক্লিনিক থেকে পালিয়ে যান আতিকুর।

তিনি বলেন, বুধবার শিশুটির পরিবার আতিকুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে। এরপর বৃহস্পতিবার সকালে বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হারুন চৌধুরী/থিওটোনিয়াস/

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী
ছবি: খবরের কাগজ

কুমিল্লায় এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৮ জন। ফলে বিভিন্ন কারণে ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়েছে, যা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টি বেশ উদ্বেগের। তবে শিক্ষক হিসেবে বিগত দিনে যে বিষয়টি দেখিছি- এই সময়টাতে এতে অনেক শিক্ষার্থীর চাকরি হয়ে যায়, কেউ পারিবারিক অসচ্ছলতার কারণে পেশায় ঢুকে পড়েন। আবার কিছু কিছু শিক্ষার্থী অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ফরম পূরণ করতে পারেন না। অর্থনৈতিক অসচ্ছলতা নিয়ে কেউ আমাদের কাছে আসলে বিষয়টি ভেবে দেখতাম। তারপরও যারা ঝরে পড়েছে তাদের বিষয়ে খোঁজখবর নেওেয়া হবে।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার সময় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়।

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

জহির শান্ত/আজহার/