ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বাগ্‌দান, পরে গ্রেপ্তার দম্পতি রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য বাড়াতে হবে ঘাটাইল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু পেটের আলসারের কারণ, লক্ষণ ও চিকিৎসা বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো ১০টি ফুটবল মাঠের সমান এক জাহাজ! এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড চীনে এবার রোবটের ব্যান্ডদল বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

নিলামের আপেল ৭০ ভাগ নষ্ট, বিক্রি ৫ লাখে

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
নিলামের আপেল ৭০ ভাগ নষ্ট, বিক্রি ৫ লাখে
ছবি : খবরের কাগজ

চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রকাশ্যে নিলামে তোলা প্রায় সাড়ে ৫ হাজার কেজি আপেল ৫ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। নগরের আগ্রাবাদ এলাকার মেসার্স মাসুম এন্টারপ্রাইজ চায়না থেকে আমদানি করা আপেলগুলো নিলামে কিনে নেয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কাস্টমস হাউসের নিলাম শাখায় বেলা সাড়ে ১১টা থেকে তিন ঘণ্টার বেশি সময় ধরে নিলাম অনুষ্ঠিত হয়। 

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে মোট ১৩৭ জন বিডার (ক্রেতা) নিলামে অংশ নিয়েছেন। কাস্টমস আপেলগুলোর দাম দিয়েছিল ৪২ লাখ ৩৫ হাজার ৪৪৯ টাকা। তবে নিলামে তোলা আপেলের গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। দেরিতে নিলামে তুলে আপেলের মান খারাপ করায় কাস্টমস কর্তৃপক্ষকে দোষারোপ করছেন নিলামে অংশগ্রহণকারীরা। 

বিডাররা বলছেন, চার মাস আগে আপেলগুলো নিলামে তুললে ১০ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারত কাস্টমস কর্তৃপক্ষ। দেরিতে নিলামে তোলায় মোট আপেলের ২৫ ভাগ ভালো আছে। বাকিটা নষ্ট হয়ে গেছে। এতে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

নিলামে আপেলগুলো কিনে নেওয়া মেসার্স মাসুম এন্টাপ্রাইজের মালিক মোশাররফ হোসেন মাসুম খবরের কাগজকে বলেন, ‘আপেলের ৭০ থেকে ৮০ ভাগই পচা। আমি ৫ লাখ ৫ হাজার টাকা দিয়ে আপেলগুলো কিনেছি। আমার কাছে এটাও ঝুঁকি মনে হচ্ছে। এক কথায় আমি অন্ধকারে ঢিল ছুড়েছি। বাকিটা ভাগ্যের ব্যাপার’।

সূত্র জানায়, চট্টগ্রাম নগরের স্টেশন রোডের মদিনা বাণিজ্যালয়ের মালিক মো. জাকির হোসেন গত এপ্রিলে চীন থেকে ২৫ হাজার ৪৯৯ কেজি আপেল আমদানি করেছিলেন।

এদিকে ঢাকার আশুলিয়ার আমদানিকারক জার্মান কেমিক্যাল লিমিটেড চীন থেকে প্রিমিয়াম এনজাইম সলিউশন নামের কেমিক্যাল আমদানি করেছিলেন। কেমিক্যালগুলোও আজ নিলামে বিক্রি করা হয়। নগরের কোতোয়ালি এলাকার ব্যবসায়ী হাজি ফেরদৌস আলম কেমিক্যালগুলো নিলামে কিনে নেন। কাস্টমস হাউস এই কেমিক্যালের দাম চেয়েছিল ১৪ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কেমিক্যালগুলোর মেয়াদ রয়েছে।

নিলাম অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আবদুল হান্নান উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
গত ৯ অক্টোবর ২৮ মেট্রিক টন মহিষের মাংস প্রকাশ্য নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। ওই মাংসের দাম ধরা হয়েছিল ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকা। কিন্তু মাংসের গুণগতমান না থাকায় সর্বোচ্চ ৪ লাখ টাকা দাম দেয় শাহ মখদুম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান।

ইফতেখারুল/সাদিয়া/অমিয় 

এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি
ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার এক গৃহিনী এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক ছিলেন। দীর্ঘ ৯ বছর পর রংপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই)  দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি উত্তর লালপুুর এলাকার বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অর্থ ঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোর জেলা ও দায়রা জজ ৯ বছর আগে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডসহ ৬ লাখ ১০ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কিন্তু সাজা এড়াতে তিনি আত্নগোপনে ছিলেন দীর্ঘ ৯ বছর। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাতে ১২ টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার আলমনগর মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কামাল/এএফ

বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল
ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছেন ছিন্নমূল নারীরা। ছবি: খবরের কাগজ

বরিশালের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে সেবা বঞ্চনা, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল। এ সময় বিক্ষোভের খবর পেয়ে খায়রুল আলম সুমন বৈঠকস্থল ছেড়ে সরকারি বাংলোয় চলে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সহায়তার জন্য আবেদন করেও তারা কোনো সহযোগিতা পাননি। দায়িত্ব পালনকালে খায়রুল আলম সুমন ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শাহানুর বেগম বলেন, বহুবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও আমরা কোনো সহায়তা পাইনি। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

আরেক বিক্ষোভকারী পিয়ারা বেগম বলেন, ‘আমরা এমন একজন মানবিক জেলা প্রশাসক চাই, যিনি সুইপার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা— সবার কথা শুনবেন। জেলার অভিভাবক হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু সাবেক ডিসি সাধারণ ও দরিদ্র মানুষের কথা শুনতেন না। এমনকি গণশুনানির সময়ও আমাদের তার কক্ষে প্রবেশ করতে দেওয়া হতো না।’

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, খায়রুল আলম সুমন ২০২৫ সালের ১৩ নভেম্বর বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অতিরিক্ত ভোটকক্ষ ও দুর্গম কেন্দ্র দেখিয়ে বরাদ্দ নেওয়া, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিভিন্ন খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসনের ভেতরেও অসন্তোষ তৈরি হয়। এ- সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর তথ্য ফাঁসের সন্দেহে
জেলা প্রশাসনের প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার সরকার তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

সার্বিক বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে খায়রুল আলম সুমন কোনো মন্তব্য না করে সরকারি গাড়িযোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ত্যাগ করেন।

সবুজ/নাঈম

সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা
হামলায় আহত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে হাসপাতালের ওয়ার্ড বয় এবং ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এর আগে বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের নিচ তলায় সার্জিক্যাল মাইনর ওটি’র (অপারেশন থিয়েটার) ড্রেসিং রুমে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা হলেন- সিলেটের গোলাপগঞ্জের রনখেলি হয়াগুল গ্রামের তুতিউর রহমানের ছেলে ও সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ (২১), দক্ষিণ সুরমার বলদি গ্রামের মো.কাউসার মিয়ার ছেলে ও আল-আমিন নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ (২৩), সুনামগঞ্জের ছাতক উপজেলার চঞ্চল কুমার দাসের ছেলে ও ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিংয়ের ছাত্র প্রীতম রঞ্জন দাস (২৩)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমানী হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের ২ ছাত্রীর সঙ্গে হাসপাতালের ওয়ার্ড বয় (আউটসোর্সিং স্টাফ) জামাল ও অঞ্জন সরকার অশোভনীয় আচরণ করেন ও প্রায় সময় ইভটিজিং করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ওই ছাত্রীরা বেসরকারি নার্সিং কলেজের ইন্টার্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে জানান। পরবর্তীতে ইন্টার্ন অ্যাসোসিয়েশনের ছাত্র মো. তাহমিদ ও প্রীতম রঞ্জন দাশের নেতৃত্বে প্রায় ৮ জন ছাত্র মাইনর ওটি’র ড্রেসিং রুমে গিয়ে নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীরের কাছে এ বিষয়ে কথা বলতে যান। কথাবার্তার এক পর্যায়ে ওয়ার্ড বয় জামাল উত্তেজিত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও মারামারি শুরু হয়। মারামারি চলাকালীন ওটি রুমের কাচ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী ভাঙচুর করা হয়। এতে ৩ জন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থী আহত হন এবং ওটি রুমের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। আহত ৩ জনই বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে আউটসোর্সিং স্টাফ জামাল ও অঞ্জন সরকার ইন্টার্ন নার্সিং ছাত্র ছাত্রীদের বিভিন্ন অশালীন কথাবার্তা বলেন ও তাদেরকে উত্ত্যক্ত করেন। বিষয়টি নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীর আলমকে পূর্বে অবগত করা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। গতকালও একই ঘটনা ঘটলে এ বিষয়ে জানতে গিয়ে হামলার শিকার হন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স ও বিএনএ সাধারণ সম্পাদক সোহেল আহমদ খবরের কাগজকে বলেন, কোনো কিছু হলেই আগে নার্সদের ওপর হামলা হয়। আগে রোগীর স্বজনরা হামলা করতেন এখন এখন হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয়রা করেন। এরকম নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের কাজ করতে হয়। আমরা চাই ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.মোহাম্মদ বদরুল আমিন বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নাঈম/

বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের
বরিশালে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড। ছবি: খবেরর কাগজ

বরিশালে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসন তথা রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এ সময়ে অভিযুক্ত আলমগীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। কাজের সুবাদে মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময়ে ও বাড়িতে গিয়ে মাদরাসাপড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিসযটি তার বাবা-মাকে জানানোর পারে ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে আলমগীর সিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আলমগীর সিকাদারকে একমাত্র আসামি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন। বর্তমানে ভুক্তভোগীর সন্তানের বয়স তিন বছর।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম শামসুল হক বলেন, 'আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।'

মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হলো।

মইনুল ইসলাম/আজহার/

নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার
প্রতীকি ছবি

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুরের বাড়ি মহাদিঘী গ্রামে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম খবরের কাগজকে জানান, মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ আনতে যায় শিশুটি। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে শিশুটি। পরে ক্লিনিক থেকে পালিয়ে যান আতিকুর।

তিনি বলেন, বুধবার শিশুটির পরিবার আতিকুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে। এরপর বৃহস্পতিবার সকালে বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হারুন চৌধুরী/থিওটোনিয়াস/