ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ বাল্টিক সাগরের বুকে ২২ ঘণ্টার স্বপ্নযাত্রা দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী

ফেসবুকে ভিডিও দেখে ট্রেনে পাথর নিক্ষেপকারী দুজনকে আটক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:৫০ পিএম
ফেসবুকে ভিডিও দেখে ট্রেনে পাথর নিক্ষেপকারী দুজনকে আটক
ছবি : খবরের কাগজ

কক্সবাজারের চকরিয়ার বড়ইতলীতে ঈদ স্পেশাল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িত দুজনকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে আটক করেছে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ। তারা হলেন পেয়ার আহম্মেদ পিয়ারু (২২) ও আব্দুল্লা আল নোমান (২২)। 

গতকাল শনিবার (২২ জুন) রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম। 

তিনি জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে পান কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনটি চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের রেললাইনের ৮৯/২-৩ কিলোমিটারের মধ্যবর্তী স্থান অতিক্রমকালে অজ্ঞাত ব্যক্তিরা পাথর নিক্ষেপ করে। তারা রেল ও যাত্রীদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ কাজ করেছে। পরে ভিডিওটি দেখে রেলওয়ে পুলিশ সুপারের নির্দেশনায় ওই এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের ছবি দেখিয়ে জড়িতদের আটক করা হয়। তবে আরিফুল ইসলাম প্রকাশ আব্বুইয়্যা (২০) নামে একজনকে শনাক্ত করা হলেও তাকে আটক করা যায়নি। তারা ট্রেনে পাথর নিক্ষেপের কথা স্বীকার করেছেন বলে জানান ওসি শহীদুল ইসলাম।

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম
জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: খবরের কাগজ

জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জয়পুরহাট-পাঁচবিবি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বাড়ি বীরনগর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলের দিকে বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ রানা জানান, সড়ক দুর্ঘটনায় ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে এক নারী ও এক পুরুষকে আমরা মৃত অবস্থায় পাই। অন্য ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ঘটনার পর চালক ও ট্রাকটিকে আটক করা হয়েছে।

সাগর/নাঈম

কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম
কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণে মিউজিক্যাল পারফর্মেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: খবরের কাগজ

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণে মিউজিক্যাল পারফর্মেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে থাকা একটি মিউজিক্যাল টিম বাদ্য-বাজনা বাজিয়ে কিনব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণ মুখড়িত করে।

এই মিউজিক্যাল পারফরম্যান্সে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন।

এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নগর ভবনে সিসিক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন এবং সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সিসিক প্রশাসক রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা এবং নগর উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর হাতে সিলেটের ঐতিহ্যবাহী চা-পাতার রেপ্লিকা এবং সিলেটের বিখ্যাত চা উপহার হিসেবে তুলে দেন। এ সময় রাষ্ট্রদূতের জন্য ঐতিহ্যবাহী সাত রঙের চা প্রস্তুত ও পরিবেশন করেন এর কারিগর।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা এরিক গিলান, পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর মনিকা এল. সাই, ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার এবং রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত)রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাকিলা ববি/এসএন

চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে দেয়ালধসে একজন নিহত হয়েছে এবং শিশুসহ আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও প্রশাসনের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পূর্ব নাসিরাবাদ রহমান নগর বি ব্লকের ৪ নম্বর রোডের মাথায় প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের কার্যক্রম এখনও চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎ ধসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদ মামুন বলেন, বিকেল সাড়ে দিনটার দিকে বিকট শব্দে একটি দেওয়াল ভেঙে পড়ে। এতে একজন দেওয়ালের নীচে চাপা পড়েছে। তাকে উদ্ধার করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

নাঈম/

টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে পানি ওঠা ও গাছ পড়ায় পর্যটন এক্সপ্রেসসহ দুটি ট্রেন আটকে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রবল বৃষ্টিতে পানি ওঠায় চট্টগ্রামের জানালী হাট স্টেশনের কাছে রেললাইনের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সেখানে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। অপরদিকে রেল লাইনে গাছ পড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস আটকে গেছে দোহাজারিতে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর স্টেশন থেকে ছাড়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে এসেছিল সকালে।  কিন্তু সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানির নিচে থাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনটিতে প্রায় ৮০০ জন যাত্রী ছিলেন। 

জানালী হাট স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন খবরের কাগজকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস থামিয়ে দেওয়া হয়েছে। রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অপরদিকে, দোহাজারিতে প্রবাল এক্সপ্রেস আটকে আছে। সেখানে রেল লাইনে গাছ পড়েছিল। এতে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পানি সরে গেলে রেললাইন নিরাপদ হলে ট্রেন ছাড়বে।

এসএন/

অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র
ছবি: খবরের কাগজ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য প্রাণহানি এড়াতে জেলার বিভিন্ন স্থানে ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জেলার থানচি ও রুমা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সাঙ্গু নদীসহ বিভিন্ন পাহাড়ি ঝিরি-ঝরনায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদীপথে ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ রয়েছে। ফলে তিন্দু, রেমাক্রী ও নাফাখুমসহ দুর্গম পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের ওপর পানি উঠে যাওয়ায় বান্দরবানের সঙ্গে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দুর্যোগে পাহাড়ধস, আকস্মিক বন্যা ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ধস ও পাহাড়ি ঢলে যাতে কোনো প্রাণহানি না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় প্রশাসন জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকা এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

রিজভী রাহাত,/এসএন