ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ৩টি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ৪৫ বছরে পদার্পণ করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা কম বয়সে আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপ: মেটলাইফের গবেষণা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক! ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন গেম ডিস্ক বন্ধ করছে সনি প্লেস্টেশন নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাঙামাটিতে গাছের গুঁড়ি পড়ে প্রাণ গেল এক ব্যক্তির রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল-সম্পাদক শান্ত এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত ৩ তরুণের দেহ মাদারগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর মিরসরাইয়ে বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ পাঠকের গল্প : ল্যান্ডফোনের ক্রসকানেকশন মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে গাভী বিতরণ যেভাবে চাকরি খুঁজবেন

নারী কৃষকদের সরকারি সেবায় অন্তর্ভুক্তি ও কৃষিঋণ প্রাপ্তি নিশ্চিতের আহ্বান

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
নারী কৃষকদের সরকারি সেবায় অন্তর্ভুক্তি ও কৃষিঋণ প্রাপ্তি নিশ্চিতের আহ্বান
ছবি: খবরের কাগজ

বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা জরুরি জানিয়ে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেছেন, নারী কৃষকেরা খাদ্যশস্য উৎপাদন ও জৈব কৃষি চর্চা করছেন। এর ফলে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষা, ভূমির সঠিক ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত হচ্ছে। পাশাপাশি এই গ্রামীণ নারী ও ক্ষুদ্র কৃষকেরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ভূমিকা রাখছেন। তাই কৃষি নীতিমালায় আলাদাভাবে নারী কৃষকদের পরিচয় নির্ধারনের মাধ্যমে স্বীকৃতি প্রদান, সরকারি সেবাসমূহে নারীর অন্তর্ভুক্তি ও প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।    

রবিবার (২৭ অক্টোবর) সকালে এনজিও ফোরামের সভাকক্ষে এএলারডি এবং রুলফাও রাজশাহীর যৌথ আয়োজিত 'সরকারি কৃষি সেবা ও ব্যাংক কৃষিঋণ প্রাপ্তিতে গ্রামের নারী কৃষকের অন্তর্ভুক্তি এবং বিদ্যমান চ্যালেঞ্জ' শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রুরাল আন্ডারপ্রিভিলেজড ল্যান্ডলেস ফার্মার অর্গানাইজেশন (রুলফাও) রাজশাহীর নির্বাহী পরিচালক আফজাল হোসেন। এসময় সার্বিক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলারডি) রাজশাহীর কর্মসূচি কর্মকর্তা মুবিনুর রহমান।

অনুষ্ঠানে এএলারডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মো. মোহাব্বত আলী বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শবনম শারমিন, রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মো. আকরাম হোসেন।

আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের অধ্যাপক ড. মোবারা সিদ্দিকা, বিএলআরআই রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুকুমার রায়, উন্নয়ন সংগঠক ও নারী উদ্যোক্তা ড. ফরিদা পারভীন কেয়া।

জনসমবায় দলের সদস্য ও নারী কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- তানোরের মোহর গণপ্রচেষ্টা দলের দুলারী মুর্মু, কৃষ্ণপুর কর্মকার গণপ্রচেষ্টা দলের কালীদাস কর্মকার, চাটমোহর এর শাপলা জনসমবায় নারী দল শরিফা আক্তার নিপা।

এনায়েত করিম/এমএ/

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ৩টি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ৩টি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তীব্র ঝড়ো বাতাসের কারণে মঙ্গলবার (৭ জুলাই) এই বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া (অ্যারাইভাল ও ডিপার্চার) করা প্রায় সব ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রতিটি ফ্লাইট প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে।

চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত প্রকৌশলী ইব্রাহিম খলিল খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। তীব্র বাতাসের কারণে রানওয়েতে নিরাপদ অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ৩টি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করেছে। রানওয়েতেও পানি জমে গেছে।

তিনি জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইট BS350 বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শারজাহ থেকে আসা ফ্লাইট G9-526 একই পরিস্থিতির কারণে চট্টগ্রামে নামতে ব্যর্থ হয় এবং পরে ঢাকায় ডাইভার্ট করা হয়। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট BG121 চট্টগ্রামের আকাশসীমা থেকে পুনরায় ঢাকায় ফিরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই বিলম্ব বা সাময়িক পরিবর্তন বজায় থাকতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রমেও মারাত্মক প্রভাব পড়েছে। পরিস্থিতির কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রিফাত/

নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া
ফজলুর রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করেছে সরকার। নবগঠিত এই ইউনিয়নের প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১(১) অনুযায়ী গত ১২ মে নতুন ইউনিয়নটি গঠন করা হয়। পরে ৪ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি-এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ড রয়েছে। এর আয়তন প্রায় ১১ দশমিক ৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৭ হাজার ৬৮৪ জন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী গত ৭ জুলাই ফজলুর রহমান ভূঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

ফজলুর রহমান ভূঁইয়া আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার বাবা।

নিয়োগের বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, নতুন ইউনিয়নের প্রশাসক হিসেবে তাঁর বাবার ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি আরও বলেন, নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন ইউনিয়ন গঠনের ফলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

জুটন বনিক/রিফাত/

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
লক্ষ্মীপুর পৌরসভার নতুন অর্থবছরের বাজেট পেশ করছেন পৌর প্রশাসক সম্রাট খিসা।

নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা।

বাজেটে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এদিকে আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। উদ্ধৃত ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা। 

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক বলেন, 'এ বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিকসেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেন।'

এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রমুখ।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্ত এলাকায় ৭৫ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন ওই ইউনিয়নের মইদাম কানিবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাতে ঢেবঢেবি বাজারে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ৭৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

পুলিশ বলছে,  জাল টাকায় ভারত থেকে গাঁজা ও ইয়াবা এনে বাংলাদেশে বিক্রি করতো আনোয়ার হোসেন। জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেছেন  তিনি। এবারও মাদক কিনতে জাল টাকা নিয়ে সীমান্তের উদ্দেশ্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সুযোগ পেলে ভারতে ঢুকে মাদক কিনে আনতো।

ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তার ব্যক্তি সীমান্তের মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত। সীমান্তে মাদক কেনাবেচায় বাংলাদেশি জাল নোট ব্যবহার হচ্ছে। সীমান্ত এলাকার মানুষদের এ বিষয়ে সতর্কতার সাথে লেনদেন করা উচিত।

সিরাজ/খাদিজা রুমি/

ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
নিরবের মরদেহ। ছবি: খবরের কাগজ।

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন থানার পুলিশ ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসর ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটির নাম মো. নিরব (১১)। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মাতা ডেবীর ছেলে। ছেলেটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। ছাদে ভ্রমণ করা অবস্থায় কোনো ব্রিজের সঙ্গে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জিয়াউর রহমান জানান, ধারণা করা হচ্ছে বড়াল ব্রিজ স্টেশনের সঙ্গে যুক্ত রেল ব্রিজের সঙ্গে ছেলেটি মাথায় আঘাত পেয়ে মৃত্যু হতে পারে। ওই সময় ছাদে কোনো লোক ছিল না। পড়ে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে থামলে এখান থেকে দুই-তিনজন লোক ছাদ উঠলে তারা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং ছেলেটির পকেটে থাকা মোবাইলে নম্বর থেকে তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

জাহাঙ্গীর হোসেন/আজহার/