ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? চোখের জলে শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন, পর্তুগালের বিদায় প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার পর্তুগাল-স্পেনের একাদশ ঘোষণা বালোগুনের পর এবার ওলিসে, ফিফার দ্বারস্থ ফ্রান্স পর্তুগাল-স্পেন ম্যাচে কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী গ্রামসরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে: মির্জা ফখরুল মিরপুরে অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ টন জিরা আমদানি ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু সরিষাবাড়ীতে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট আফগানিস্তানের উন্নয়নে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন: জাতিসংঘ তুরস্ককে এফ-৩৫ না দিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর আহ্বান জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধারে কাজ করছে সরকার: পাটমন্ত্রী তানধান ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের সৌর ও লিথিয়াম পাওয়ার সলিউশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ জুলাইয়ের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক ১ শতাংশ দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান

‘বালু-পাথর লুট বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় মানবিক বিপর্যয়ে রূপ নিবে’

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম
আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম
‘বালু-পাথর লুট বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় মানবিক বিপর্যয়ে রূপ নিবে’
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটে ধরিত্রী রক্ষায় আমরা সিলেট ও সুরমা রিভার ওয়াটারকিপার-এর উদ্যোগে মানববন্ধন। ছবি: খবরের কাগজ

সিলেটে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, বালু ও পাথর লুটতরাজ বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় মানবিক বিপর্যয়ে রূপ নিবে। অবৈধভাবে এই বালু উত্তোলনের ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অপরদিকে সিলেটের নদ-নদীগুলো ধ্বংস হচ্ছে। সিলেটের নদ-নদী ধ্বংস মানে সারাদেশের পরিবেশ ও প্রাণ-প্রকৃতির ওপর বিরাট আঘাত।

শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩টায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট ও সুরমা রিভার ওয়াটারকিপার-এর উদ্যোগে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। ‘সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি, ধলাই সহ বিভিন্ন নদ-নদীতে চলমান বালু লুটতরাজ’ এর বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ জানাতেই এই মানববন্ধন কর্মসূচি পালন করেন পরিবেশকর্মীরা। 

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট এর আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ধরা) এর সংগঠক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানে ধারণা বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট এর সদস্য সচিব ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম।

আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির, অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন, অ্যাডভোকেট সুদীপ্ত অর্জুন, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের রেজাউল কিবরিয়া, মাহমুদুর রহমান ওয়েস, মো. ফকরুজ্জামান, অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, শামসুল আলম জাকারিয়া, জাকির আহমদ চোধুরী, আলমগীর আলম শাহান, অ্যাডভোকেট জাকিয়া জালাল, রোমেনা বেগম, শ্রুতি সিলেটের এর সমন্বয়ক সুমন্ত গুপ্ত, সাংবাদিক ও পরিবেশ কর্মী শাকিলা ববি, ফটো সাংবাদিক ও পরিবেশ কর্মী সাংবাদিক মামুন হোসেন, ব্যবসায়ী মওদুদ আহমদ, প্রমূখ।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট এর সদস্য সচিব ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম ধারণা বক্তব্যে সিলেটের নদ-নদীগুলোর সাম্প্রতিক চিত্র তুলে ধরে বলেন, ‘দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সিলেটের নদ-নদীগুলো থেকে বালু ও পাথর লুটপাটের মহোৎসব চলছে। এসব বালু ও পাথরখেকোরা শুধু নদ-নদী থেকে নয়, বরং কৃষি জমি, টিলা, বসতবাড়ি খুঁড়ে এসব প্রাকৃতিক সম্পদ লুট করছে। বিজ্ঞানসম্মত ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সরকার নির্ধারিত পাথর ও বালু মহাল থেকে এসব প্রাকৃতিক সম্পদ আহরণ না করে নির্বিচারে নদ-নদীগুলোর ওপর ধ্বংসলীলা চালাচ্ছে। এখানে প্রশাসন নির্বিকার। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সহকর্মীগণের অনেকেই অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্বেও এসব লুটতরাজ বন্ধ হচ্ছে না। আগেও নদ-নদীগুলো ক্ষমতাসীনদের লুটপাটের ক্ষেত্র ছিল। বর্তমানেও তা অব্যাহত আছে। যা আমরা মেনে নিতে পারি না। ময়লা আবর্জনা ফেলে নদ-নদীগুলো ধ্বংস করা হচ্ছে। বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নদ-নদী হয়ে হাওর ও সাগরের তলদেশ ভরাট করছে।’

প্রধান অতিথির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সংগঠক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে সবচেয়ে অস্তিত্ব সংকটে রইয়েছে নদ-নদী। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালনের সিদ্ধান্ত হলেও বাংলাদেশের নদীগুলোর বর্তমান বাস্তবতা বলে দিচ্ছে এ দিবসের প্রাসঙ্গিকতা। যেদেশে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই দেশেই আবার নদীগুলোকে দখল-দূষণের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে। আমরা কেবল মানুষের সুস্থ-সুন্দর থাকার অধিকার নিয়ে কথা বলে যাচ্ছি, অথচ আমাদেরকে সুস্থ-সুন্দর রাখতে যে নদ-নদীগুলোর অপরিসীম ভূমিকা সেসব নদ-নদীকে হত্যা করা হচ্ছে। যারা সেটা করছে তারা দেশের সাধারণ নাগরিক নন, সবাই ক্ষমতাধর। এদেরকে সবাই চিনেন, জানেন। এরা সংখ্যায় খুবই কম। অথচ এদের কাছেই আমরা সংখ্যাগরিষ্ঠরা অসহায়। নদ-নদীগুলো রক্ষার জন্য আমাদের দেশে পর্যাপ্ত আইন রয়েছে, আন্তর্জাতিক বাধ্যবাধকতাও রয়েছে। কেবল নেই আইন ও আন্তর্জাতিক ঘোষণার বাস্তবায়ন। নদ-নদীগুলো রক্ষায় পদক্ষেপ না নিলে দেশে মানবিক বিপর্যয় নেমে আসবে।’

অনুষ্ঠানের সভাপতি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট এর আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বলেন, ‘নির্বিচারে বালু উত্তোলন অপরাধ। এভাবে বালু উত্তোলনে নদীর প্রবাহ পরিবর্তিত হয়। নদী তীরবর্তী কৃষি জমি, বাড়িঘর, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। নদী ভাঙ্গনে বহু মানুষ নিঃস্ব হয়। তাই চলমান সময়ে সিলেট জেলার নদ-নদীর অন্যতম সমস্যা এই বালু লুটতরাজ বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তড়িৎ পদক্ষেপ প্রয়োজন।’

অনুষ্ঠানের শুরুতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট এর সদস্য সচিব ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম এর মাতা ছালেহা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শাকিলা ববি/মাহফুজ

 

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:১২ পিএম
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তান (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানঘর দুপুরে মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এসময় দোকান ঘরের টিনে বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে যায়। এতে নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়দের চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে মা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেওয়ান গিয়াস/এএফ

নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ছবি: খবরের কাগজ

নওগাঁয় মানত পূরণ করতে গিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে শহরের ছোট যমুনা নদীর বিহারী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এরপর টানা কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত শাহিদা বানু সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। 

নিহতরে পরিবার এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার জন্য নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পিরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এ ঘটনার প্রেক্ষিতেই সোমবার দুপুর একটার দিকে মাজারে মানত শেষে তিনি একাই নদীর পূর্ব পাড় থেকে সাঁতার কেটে পশ্চিম পাড়ে আসছিলেন। এ সময় নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি পানিতে ডুবে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে তাকে আর পাওয়া যায় না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। 

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। 

হারুন/নাঈম

সরিষাবাড়ীতে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
সরিষাবাড়ীতে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
ছবি: খবরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকিরের বিরুদ্ধে।

রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে তৈরি হয় আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার গেন্দারপাড়া গ্রামের মোজাম্মেল হক গুঠু তালুকদার ৬ বছর আগে মারা যান। মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম (৬৫) ওই এলাকায় স্বামীর বাড়িতে একাই বসবাস করতেন। তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির নিজের বাড়িতে থাকতেন না। তিনি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

বৃদ্ধা রাশেদা বেগমের বাবার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে। তিনি বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ওয়ারিশ সূত্রে ৫৬ শতাংশ জমির মালিকানা পান। পরে পারিবারিকভাবে ৮ লাখ টাকার বিনিময়ে ওই ৫৬ শতাংশ জমি ভাইদের নামে লিখে দেন। পরবর্তীতে সেই ৮ লাখ টাকা দিয়ে নিজের নামে জমি কেনেন।

কিন্তু ছেলে রাশেদুল ইসলাম জাকিরের সঙ্গে আলোচনা না করে জমির প্রকৃত মূল্যের তুলনায় কম টাকায় ভাইদের কাছে জমি লিখে দেওয়ায় মা রাশেদা বেগমের সঙ্গে বিভিন্ন সময়ে মা-ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। পরবর্তীতে মায়ের জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন ছেলে। বিষয়টি নিয়ে রাশেদা বেগম এর আগেও সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছিলেন।

এ নিয়ে একপর্যায়ে গেন্দারপাড়া গ্রামের বাড়িতে তালা দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মধুপুরে শ্বশুরবাড়িতে চলে যান রাশেদুল। পরে রাশেদা বেগম গেন্দারপাড়ার স্বামীর বাড়িতে এলে স্থানীয়রা গেটের তালা ভেঙে তাকে ঘরে প্রবেশ করতে সহায়তা করেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি।

রবিবার সকাল থেকে আবারও সালিশ শুরু হলে জমি লিখে দেওয়ার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করেন রাশেদুল ইসলাম জাকির। এতে রাশেদা বেগম রাজি না হওয়ায় কৌশলে মৌখিক ও মানসিক নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেন ছেলে। পরে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বৃদ্ধা রাশেদা বেগম হাতে কোরআান শরীফ নিয়ে তার স্বামীর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছেন। তার ভাইয়েরা ও অন্যান্য স্বজন তাকে ইজিবাইকে করে তুলে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে রাশেদা বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে আমাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য নানা ভাবে হয়রানী ও ভয়ভীতি দেখাচ্ছিলো। সম্পত্তি লিখে না দেওয়ার কারণে আমাকে আমার স্বামীর বাড়ীতে যেতে দেয় না। আমি গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দেয়। রবিবার দুপুরে আমাকে বাড়ী থেকে বের করে দেয়। পরে বিষয়টি আমার ভাইদের জানালে তারা এসে আমাকে নিয়ে যায়।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকিরের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোজ নিব।

রিফাত/

পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে শহরের শিমুলতলী এলাকাসহ কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারোয়ার খবরের কাগজকে জানান, টানা বর্ষণ শুরু হলেই আমরা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচার করি এবং তারা যেন বর্ষণ শুরু হলে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করে।

তিনি জানান, আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টিসহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড়ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাহাড়ধসের আশঙ্কার মধ্যেও জেলার বিভিন্ন পাহাড়ি এলাকা ও পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় অর্ধলাখ মানুষ। পৌর শহরের শিমুলতলী, রূপনগর, নতুনপাড়া, যুব উন্নয়ন এলাকা, রিজার্ভ বাজার, ভেদভেদি, লোকনাথ মন্দির এলাকা ছাড়াও আরও কয়েকটি ঝুঁকিপূর্ণস্থানে অসংখ্য পরিবার বসবাস করছে।

এএফ/

নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে
শ্রী শিমুল কর্মকার। ছবি: খবরের কাগজ

নাটোরে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শ্রী শিমুল কর্মকার নামে এক হিন্দু যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) বিকেলে আদালতে চালান দিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশ সোমবার দুপুরে নাটোর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

শ্রী শিমুল কর্মকার গুরুদাসপুর পোস্ট অফিস এলাকায় বাসিন্দা। বর্তমানে শিমুল ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার পোস্ট অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা ওই হিন্দু যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবাবিরোধী পোস্ট করার অভিযোগ ওঠে। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ওই পোস্টের প্রতিবাদে রবিবার দুপুরে গুরুদাসপুর থানার সামনে বিক্ষোভ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। ওই যুবককে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়।

তবে ঘটনাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযুক্তের তালাবদ্ধ বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, রবিবার রাতে মাওলানা জামিল আহম্মাদ বাদী হয়ে মামলা করেন। পরে ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কামাল/রিফাত/