প্রথম অধ্যায়: সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭. হিসাব তথ্যের বহিঃব্যবহারকারী কে?
ক. শেয়ারমালিক খ. শ্রমিক সংঘ
গ. ব্যবস্থাপনা ঘ. ভোক্তা সংঘ
৩৮. নিচের কোন লেনদেনের ফলে স্বত্বাধিকার বাড়বে এবং দায় হ্রাস পাবে?
ক. পাওনাদারকে পরিশোধ করা হলে
খ. কারবারে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হলে
গ. অনুপার্জিত আয় অর্জিত হলে
ঘ. ধারে পণ্য বিক্রয় করা হলে
৩৯. লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. গ্রহণ-বর্জন খ. দেনা-পাওনা
গ. আদান-প্রদান ঘ. দেওয়া-নেওয়া
৪০. যে ঘটনার দ্বারা দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে কী বলে?
ক. লেনদেন খ. হিসাব
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
৪১. আধুনিক হিসাববিজ্ঞানের মূলভিত্তি কোনটি?
ক. লেনদেন
খ. একতরফা দাখিলা পদ্ধতি
গ. দু’তরফা দাখিলা পদ্ধতি
ঘ. ঘটনা
৪২. লেনদেন পরিমাপের একক কী?
ক. কিলোগ্রাম খ. লিটার
গ. আর্থিক মূল্য ঘ. মিটার
৪৩. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. অবচয় ঘ. বেতন
আরো পড়ুন : সূচনা অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৪. চালানে দেখানো হয় কোন বাট্টা?
ক. প্রাপ্ত বাট্টা খ. প্রদত্ত বাট্টা
গ. পরিমাণ বাট্টা ঘ. কারবারি বাট্টা
৪৫. চালান কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. মধ্যস্থতাকারী ঘ. দেনাদার
৪৬. লেনদেনের কয়টি পক্ষ জড়িত থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ২টি ঘ. ৪টি
৪৭. ধারে আসবাবপত্র ক্রয়ের ফলে হিসাব সমীকরণে কোন ধরনের পরিবর্তন হয়?
ক. কাঠামোগত পরিবর্তন খ. নিট পরিবর্তন
গ. ভৌত পরিবর্তন ঘ. আকৃতিগত পরিবর্তন
৪৮. নগদ মূল্যে স্থায়ী সম্পত্তি ক্রয়ের ফলে হিসাব সমীকরণে কোন ধরনের পরিবর্তন হয়?
ক. খরচ বৃদ্ধি পাবে
খ. দায় বৃদ্ধি পাবে
গ. সম্পত্তির পরিবর্তন হবে
ঘ. স্বত্বাধিকার বৃদ্ধি পাবে
৪৯. ধারে কম্পিউটার ক্রয় ৫০,০০০ টাকা হিসাব সমীকরণের কোন উপাদানে প্রভাব পড়বে?
ক. ক্রয় ফেরত
খ. অবচয়
গ. কারবারে একজন হিসাবরক্ষক নিয়োগ
ঘ. ইজারা সম্পত্তির অবলোপন
৫০. কোনটি অভ্যন্তরীণ লেনদেন?
ক. বকেয়া বেতন খ. প্রদেয় বিল
গ. অনাদায়ী পাওনা ঘ. বাকিতে বিক্রয়
৫১. হিসাব তথ্যের বহিঃব্যবহারকারী কে?
ক. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খ. বিনিয়োগকারী
গ. শ্রমিক সংঘ ঘ. হিসাব কর্মকর্তা
উত্তর: ৩৭. গ, ৩৮. গ, ৩৯. গ, ৪০. ক, ৪১. ক, ৪২. গ, ৪৩. গ, ৪৪. ঘ, ৪৫. খ, ৪৬. খ, ৪৭. খ, ৪৮. গ, ৪৯. খ, ৫০. ক, ৫১. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর