একাদশ অধ্যায় : জীবের প্রজনন
১। কোনটি বায়ু পরাগী ফুল?
ক) সরিষা খ) ধান
গ) কদম ঘ) কুমড়া
২। জাইগোটের বিভাজন নিচের কোনটি?
ক) এমাইটোটিক
খ) মিয়োটিক
গ) সবগুলো
ঘ) মাইটোটিক
৩। বৃন্তযুক্ত ফুলকে কী বলা হয়?
ক) অবৃন্তক ফুল
খ) সবৃন্তক ফুল
গ) সম্পূর্ণ ফুল
ঘ) অসম্পূর্ণ ফুল
৪। খণ্ডিত বৃতিকে কী বলে?
ক) বিযুক্ত বৃতি খ) যুক্ত বৃতি
গ) বৃত্তাংশ ঘ) দল
৫। পুংস্তবকে থলির মতো অংশটিকে কী বলে?
ক) পুংকেশর
খ) পুংদণ্ড
গ) পরাগথলি
ঘ) পরাগনালি
৬। গর্ভপত্র আলাদা থাকলে তাকে কী বলে?
ক) বিযুক্ত গর্ভপত্রী
খ) যুক্ত গর্ভপত্রী
গ) গর্ভদণ্ড
ঘ) গর্ভমুণ্ড
৭। ফুলসহ শাখাকে কী বলে?
ক) পুষ্পমঞ্জরি খ) মঞ্জরিদণ্ড
গ) পুষ্পাক্ষ ঘ) পুষ্পপুট
৮। প্রতিটি পরাগরেণু কী?
ক) ডিপ্লয়েড কোষ
খ) ট্রিপ্লয়েড কোষ
গ) পলিপ্লয়েড কোষ
ঘ) হ্যাপ্লয়েড কোষ
৯। পরপরাগায়ন ঘটে নিচের কোনটিতে?
ক) শিমুল খ) কুমড়া
গ) ধুতুরা ঘ) শিম
আরো পড়ুন :সমন্বয় অধ্যায়ের ২১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, এসএসসি জীববিজ্ঞান
১০। হরমোন নিঃসরণকারী গ্রন্থি কয়টি?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
১১। শুক্রাশয় নিঃসৃত করে নিচের কোন হরমোন?
ক) ইস্ট্রোজেন
খ) প্রোজেস্টেরন
গ) থাইরক্সিন
ঘ) টেস্টোস্টেরন
১২। অমরা থেকে নিঃসৃত হয়—
ক) গোনাডোট্রপিক হরমোন
খ) টেস্টোস্টেরন হরমোন
গ) ইস্ট্রোজেন হরমোন
ঘ) থাইরক্সিন হরমোন
১৩। ভ্রূণ থেকে মা কী গ্রহণ করে?
ক) অ্যামাইনো অ্যাসিড
খ) খনিজ লবণ
গ) অক্সিজেন
ঘ) কার্বন ডাই-অক্সাইড
১৪। একটি আদর্শ ফুলের-
i. ৫টি অংশ থাকে
ii. ২টি অংশই গুরুত্বপূর্ণ
iii. ২টি অংশ সরাসরি প্রজননে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i, ii ও iii
ঘ) i ও iii
১৫। বৃতির কাজ হলো-
i. ফুলকে আকর্ষণীয় করা
ii. পরাগায়নে সাহায্য করা
iii. পোকার আক্রমণ থেকে ফুলকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬. স্বপরাগায়ন ঘটে-
i. একই ফলে
ii. একই গাছের ভিন্ন দুটি ফুলে
iii. ভিন্ন ভিন্ন গাছের দুটি ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i, ii ও iii
গ) i ও ii ঘ) i
১৭। নিচের কোনটি উভলিঙ্গ ফুল?
ক) লাউ খ) ধুতুরা
গ) কুমড়া ঘ) মটর
১৮। চালতা কোন ধরনের ফল?
ক) যৌগিক খ) গুচ্ছ
গ) অপ্রকৃত ঘ) প্রকৃত
উত্তর: ১. খ, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর