দশম অধ্যায় : সমন্বয়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ফুল ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায় কোন হরমোন?
ক) অক্সিন খ) জিবেরেলিন
গ) ইথিলিন ঘ) সাইটোকাইনিন
২। থাইরক্সিন হরমোন-
i. দৈহিক বৃদ্ধি ঘটায়
ii. গলার স্বর পরিবর্তন করে
iii. বিপাকে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। শীতের গম গরমকালে লাগাতে হলে বীজ রোপণের পরে কত ডিগ্রি উষ্ণতা প্রয়োগ করতে হয়?
ক) ২০-৬০ সেলসিয়াস
খ) ২০-৫০ সেলসিয়াস
গ) ৩০-৫০ সেলসিয়াস
ঘ) ৪০-৫০ সেলসিয়াস
৪। কোনটি সেরিব্রামকে আবৃত করে রাখে?
ক) প্লুরা খ) টনোপ্লাস্ট
গ) মেনিনজেস ঘ) পেরিকার্ডিয়াম
৫। সেরিব্রাম ও মেডুলা অবলংগাটারের মধ্যে সংযোগ স্থাপন করে কে?
ক) অগ্র মস্তিষ্ক খ) পনস
গ) পশ্চাৎ মস্তিষ্ক ঘ) সুষুম্নাকাণ্ড
৬। করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি?
ক) ১২টি খ) ২৪টি গ) ৪৮টি ঘ) ৮৪টি
৭। নিউরনের প্রলম্বিত অংশ কত ধরনের?
ক) ২ ধরনের খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের
৮। প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) মস্তিষ্ক খ) হরমোন
গ) সুষুম্নাকাণ্ড ঘ) নিউরন
৯। তাড়না বা উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?
ক) কণা আকারে খ) তরঙ্গাকারে
গ) জৈব উপায়ে ঘ) রাসায়নিকভাবে
১০। আকারে সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থির নাম কী?
ক) থাইরয়েড খ) গোনাড
গ) এডরেনাল ঘ) পিটুইটারি
আরো পড়ুন : দৃঢ়তা প্রদান ও চলন অধ্যায়ের ২০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১। গলনাঙ্ক রোগের অপর নাম কী?
ক) গয়টার খ) রয়টার
গ) এপিলেপসি ঘ) পারকিনসন্স
১২। কাদের ডায়াবেটিস হয়?
ক) বয়স্কদের খ) শিশুদের
গ) যুবক-যুবতীদের ঘ) ছোট-বড় সবার
১৩। নিচের কোনটিকে মৃগী রোগ বলা হয়?
ক) প্যারালাইসিস খ) পারকিনসন্স
গ) এনকেফলাইটিস ঘ) এপিলেপসি
১৪। ইথিলিনের প্রভাবে-
i. উদ্ভিদের বৃদ্ধি ঘটে
ii. সাইটোকাইনিন ঘটে
iii. মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। অক্সিজেন প্রভাবে-
i. অভিস্রবণ বৃদ্ধি পায়
ii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
iii. শ্বসনের হার বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৬। বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো-
i. আলো, গন্ধ ii. গন্ধ, স্পর্শ iii. স্বাদ, স্পর্শ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৭। মেরুরজ্জুতে-
i. শ্বেত পদার্থ থাকে বাইরে
ii. কালো পদার্থ থাকে মাঝে
iii. ধূসর পদার্থ থাকে ভেতরে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। মধ্য মস্তিষ্কের কাজ-
i. বাকশক্তি নিয়ন্ত্রণ করা
ii. বিভিন্ন পেশির কাজের সমন্বয় করা
iii. ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৯। প্যারাথাইরয়েড গ্রন্থির কাজ-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ করা
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ করা
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রেজা ক্লাসে শিক্ষকের লেকচারে এক ধরনের হরমোনের কথা জানতে পারল, যার প্রভাবে ধানগাছের অতিবৃদ্ধি হয় এবং ফলজ উদ্ভিদের বিকাশে যাদের ভূমিকা রয়েছে।
২০। রেজা কোন হরমোনটির কথা জানতে পারল?
ক) অক্সিন খ) জিবেরেলিন
গ) ইথিলিন ঘ) অ্যাবসিসিক অ্যাসিড
২১। উল্লিখিত হরমোনটি প্রয়োগ করা হয়-
i. ফুল ফোটাতে
ii. বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে
iii. অঙ্কুরোদগমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১. খ, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. খ, ১৯. গ, ২০. খ, ২১. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর