পাঠ-৭
কবিতা: সাইক্লোন
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: চম্পাবতীর কেশ পানিতে ভাসছে কেন?
উত্তর: ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা প্রবল জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়ি, চরসহ সবকিছু ডুবে গেছে। এই প্রবল স্রোতের পানিতে সবকিছু ভেসে যাওয়ার কারণে চম্পাবতীর কেশও পানিতে ভাসছে।
প্রশ্ন: আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কেন?
উত্তর: আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কারণ ঘূর্ণিঝড়টি এতই ভয়ংকর ছিল যে মানুষ জীবন বাঁচাতে এবং বিপদ থেকে রক্ষা পেতে ধর্মীয় প্রার্থনা ও সৃষ্টিকর্তার শরণাপন্ন হচ্ছে। এটি প্রতীকী অর্থে চরম বিপদের সময় মানুষের শেষ আশ্রয়কে নির্দেশ করে।
আরো পড়ুন : পাঠ-৭, কবিতা: সাইক্লোন থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
প্রশ্ন: কবিতার কাজ-শব্দগুলো আলাদা করো এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করো।
উত্তর:
কাজ-শব্দ / মূল ক্রিয়াপদ / কাজ-শব্দ দিয়ে বাক্য
উড়ছে — ওড়া — ঘূর্ণি হাওয়ায় চাল, ডাল, গরু ও মোষ উড়ছে।
ঘুরছে — ঘোরা — ঝড়ের মধ্যে লক্ষ্মীপ্যাঁচা আর পক্ষীছানা চরকির মতো ঘুরছে।
ফুলছে—ফোলা—প্রবল পানির তোড়ে খাল ফুলছে।
ছিঁড়ছে — ছেঁড়া — সাইক্লোনের তীব্রতায় নৌকার পাল ছিঁড়ছে।
রুখবে — রোখা — এই পানির তোড় কারা রুখবে?
দিচ্ছে — দেওয়া — হারান মাঝি আর পরান শেখ বাতাস ফুঁড়ে ডাক দিচ্ছে।
উঠল—ওঠা—বিপদের সময় মানুষ ভয়ে আজান দিচ্ছে।
বাজল—বাজা—বিপদ দেখে মন্দিরে শাঁখ বাজানো হচ্ছে।
ভাসছে—ভাসা— স্রোতের মধ্যে চম্পাবতীর কেশ পানিতে ভাসছে।
ডুবল—ডোবা—জলোচ্ছ্বাসে শেয়াল কুকুরসহ সবই ডুবে যায়।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর