চতুর্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নিচের কোনটি?
ক. ওয়েবপেজগুলোয় কনটেন্ট অনির্দিষ্ট থাকে
খ. ব্রাউজারে দ্রুত লোড হয়
গ. ডেটাবেইজ ব্যবহার করা যায়
ঘ. ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে
১৪. কোন ওয়েবসাইট কাঠামোতে যেকোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়?
ক. Hierarchical
খ. Network
গ. Linear
ঘ. Combination
১৫. ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?
ক. < br > খ. < a >
গ. < Li > ঘ. < i >
১৬. < td > ট্যাগের সঙ্গে ব্যবহৃত অ্যাট্রিবিউট-
i. align
ii. face
iii. colspan
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ওয়েবসাইট পাবলিশিংয়ে গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে-
i. ডোমেন নেম রেজিস্ট্রেশন করা
ii. ওয়েবপেজ ডিজাইন করা
iii. ওয়েবসাইট হোস্টিং করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ওয়েবপেজ প্রদর্শনে কী ব্যবহৃত হয়?
ক. ব্রাউজার
খ. PHP
গ. HTML
ঘ. ইন্টারপ্রেটার
১৯. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?
ক. < a > খ. < i >
গ. < href > ঘ. < li >
২০. ওয়েবপেজের অ্যাড্রেসকে কী বলে?
ক. URL খ. HTTP
গ. HTML ঘ. WWW
২১. .edu দিয়ে কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
ক. সামরিক খ. সাংগঠনিক
গ. শিক্ষামূলক ঘ. ব্যবসায়িক
২২. HTML-এর উদ্ভাবক কে?
ক. টিম বার্নার্স লি খ. স্টিভ জবস
গ. মার্ক জাকারবার্গ ঘ. বিল গেটস
২৩. নিচের কোনটি ফাঁকা ট্যাগ?
ক. < th > খ. < td >
গ. < br > ঘ. < em >
২৪. নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট?
ক. h1 খ. h3
গ. h5 ঘ. h6
২৫. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?
ক. < h6 > খ. < h5 >
গ. < h2 > ঘ. < h1 >
২৬. ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
ক. size খ. font
গ. face ঘ. name
২৭. URL-এর অংশগুলো হলো-
i. প্রটোকল নেম
ii. হোস্ট নেম
iii. ডাইরেক্টরি নেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. ওয়েব ব্রাউজার হলো-
i. গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৩. খ, ১৪. খ, ১৫. খ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. গ, ২২. ক, ২৩. গ, ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর