ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে মিশর টাইব্রেকারে গড়াল মিশর-অস্ট্রেলিয়া ম্যাচ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া-মিশর ম্যাচ আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার মিশরের আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় সতর্কবার্তা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে মিশর বন্যার ঝুঁকিতে জুলাই-আগস্ট, সতর্কবার্তা এফএফডব্লিউসির খামেনির প্রতি বাংলাদেশের শেষ শ্রদ্ধা, প্রতিনিধিদলের নেতৃত্বে স্পিকার মোমেনার জন্মদিনে কোয়ান্টাম মঞ্চে ‘গোধূলিবেলায়’ ‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের শরীয়তপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ঝিনাইদহে বাইসাইকেল বিতরণে জালিয়াতি, উপজেলা জামায়াতের আমির অব্যাহতি মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার সোনারগাঁয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় প্রাণনাশের হুমকি ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে কি খেলবেন মোহাম্মদ সালাহ? সুরের মূর্ছনায় ফিরল বর্ষার স্নিগ্ধতা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের ওপর জোর মির্জা ফখরুলের মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি ভিসা স্বাভাবিক, তবে চীন-ভারত সমীকরণে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নোয়াখালীতে ইমামের সঙ্গে পালিয়েছে প্রবাসীর স্ত্রী ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান, রাতে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর নয়াদিল্লির

ব্যবসা ব্যর্থ হওয়ার ৫টি প্রধান কারণ

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
ব্যবসা ব্যর্থ হওয়ার ৫টি প্রধান কারণ
ছবি: খবরের কাগজ

ব্যবসা সাধারণত মানুষ জীবিকার প্রয়োজনেই করে থাকেন। তবে অনেকেই আছেন, যারা শখের বশেও ব্যবসায় যুক্ত হন। বিশেষ করে করোনা মহামারির সময় ছোট থেকে বড়— অসংখ্য নতুন ব্যবসা গড়ে উঠেছে। আশপাশে তাকালেই দেখা যায়, অন্তত দুই-তিনজন মানুষ কোনো না কোনোভাবে ব্যবসার সঙ্গে জড়িত।

একটি ব্যবসা শুরু করার আগে নানা মানুষের কাছ থেকে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়— কেউ একটি কাজ করতে বলেন, আবার কেউ অন্য কিছু করার পরামর্শ দেন। কিন্তু খুব কম মানুষই আপনাকে স্পষ্ট করে বলবে, কোন কাজটি করা উচিত নয়।

বাংলাদেশে প্রতিদিনই কেউ না কেউ এ রকম নতুন ব্যবসা শুরু করার জন্য মনস্থির করছে এবং কেউ কেউ ব্যবসা শুরু করার প্রথমেই অনেক টাকা ইনভেস্ট করে ফেলেন। টাকার পাশাপাশি অনেক কর্মীও নিয়োগ দিয়ে ফেলেন তারা। কিন্তু তারা কি চূড়ান্ত সফলতা পাচ্ছেন? নিশ্চয়ই না। বিজনেসে ব্যর্থ হওয়ার কারণে তারা হয়তো হতাশায় ভুগছেন। এখন হয়তো তারা মাথায় হাত দিয়ে ভাবছেন- কি ভুলের কারণে ব্যবসাটা ধ্বংস হয়ে গেল। হুট করে যারা ব্যবসা শুরু করেন তারা হরহামেশাই কিছু ভুল করেন, যার জন্য তাদের ব্যবসা ধ্বংস হয়ে যায়। যে ৫টি ভুলের কারণে একজন ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে তা নিচে তুলে ধরা হলো।

সঠিক পরিকল্পনার অভাব

ব্যবসা করতে গেলে সবার আগে দরকার পরিকল্পনা। প্রতিটি সফল ব্যবসার পেছনেই লুকিয়ে আছে তাদের যুগোপযোগী পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোনো কিছুই ঠিকঠাকমতো করা সম্ভব নয়। একটা ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা নিয়ে আপনার থাকতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা। ৫ বছর পর আপনি আপনার ব্যবসাটাকে কোন অবস্থায় দেখতে চান তার একটা ডেমো তৈরি করুন এবং সে অনুযায়ী কাজ চালিয়ে যান। একটা টু ডু লিস্ট তৈরি করুন। যাতে দিনের কোনো কাজই মিস না হয়ে যায়। এভাবে পরিকল্পনামাফিক কাজ করলে আপনার ব্যবসায় সফলতা আসতে বাধ্য।

মানসম্পন্ন নেতৃত্ব প্রদানের অভাব

ধরুন আপনি একটি বিজনেস কোম্পানি শুরু করলেন, আস্তে আস্তে কর্মীর সংখ্যা বাড়ালেন। তা হলে অফিসের কর্তৃত্ব করবে কে? নিশ্চয়ই আপনি। এখন আপনাকে আপনার অবস্থান ঠিক রাখতে হলে দরকার সঠিক নেতৃত্ব প্রদানের সক্ষমতা। সবাই কিন্তু একজন লিডার হিসেবে নেতৃত্ব প্রদানের ক্ষমতা রাখে না। আর এটাই একটা ব্যবসা ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। একজন লিডারের কাজ তার লিডারশিপ মেইনটেইন করা। একজন লিডার কিংবা অফিসের বসকে অবশ্যই তার কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য মোটিভেট করতে হবে। শুধু রক্ষণশীল, কট্টরপন্থি হয়ে কখনোই একটা বিজনেস কোম্পানি চালানো যায় না। আপনাকে বিনয়ের সঙ্গে নেতৃত্ব প্রদান করতে হবে। প্রতিটি কর্মীর দিকে খেয়াল রাখতে হবে তারা কেমন কাজ করছে। একজন লিডারের কাজ হলো তার নেতৃত্বের স্থান বজায় রেখে কর্মীদের কাজের প্রতি ইন্সপায়ার এবং মোটিভেট করা। তাই কোম্পানিতে নেতৃত্ব প্রদানে সঠিক লোক না থাকলে সেই কোম্পানির ধ্বংস অনিবার্য।

কাস্টমারকে ম্যানেজ করতে না পারা

আপনি একজন ব্যবসায়ী হলে আপনাকে অবশ্যই কাস্টমারকে ম্যানেজ করার সক্ষমতা থাকতে হবে। হতে পারে সেটা আপনার অফিসের কর্মী কিংবা কাস্টমার। একজন কাস্টমারকে আপনি ম্যানেজ করতে ব্যর্থ হলে তার থেকে অবশ্যই খারাপ ফিডব্যাক পাবেন। যেমন- মিস ম্যানেজমেন্ট, নানা ধরনের কমপ্লেইন, সমালোচনা ইত্যাদি। এমনকি আপনি যদি আপনার অফিসের কর্মীদের ম্যানেজ করতে না পারেন, তা হলে সেটা হবে আপনার বিজনেসের জন্য ক্ষতিকর। কারণ অফিসকর্মীদের ম্যানেজ করতে না পারা মানে তাদের কাছ থেকে ভালো আউটপুট পাওয়ার আশা ছেড়ে দেওয়া। তাই ব্যবসা যাতে ধ্বংস না হয়, তার জন্য আপনাকে ঠিকমতো সবাইকে ম্যানেজ করার সক্ষমতা অর্জন করতে হবে।

সঠিক মার্কেটিং জ্ঞানের অভাব

কিছু কিছু ভুল আছে যা ব্যবসাকে একেবারেই ধ্বংস করে দিতে পারে। এ ভুলটাও ঠিক এমন। ব্যবসা শুরু করলেন অথচ মার্কেটিং কীভাবে করতে হয় তা জানলেন না, তা হলে আপনার ব্যবসা টিকবে না। মার্কেটিং হলো আপনার বিজনেসের প্রোডাক্টগুলোর প্রচার-প্রচারণা চালানো। আপনার প্রোডাক্টগুলো কেন অন্য সব বাজারের প্রোডাক্টগুলো থেকে আলাদা, তা জনগণকে জানানো যায় মার্কেটিংয়ের মাধ্যমে। অনলাইন বিজনেসগুলোর মার্কেটিং ডিজিটাল প্রক্রিয়ায় করা হয়। আপনি আপনার বিজনেসের মার্কেটিং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, যেমন- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে করাতে পারবেন। এখন যদি প্রশ্ন জাগে আপনার মনে, এই সোশ্যাল মিডিয়ায় কীভাবে আমি বিজনেস মার্কেটিং করব? হ্যাঁ, আপনি আপনার বিজনেসের মার্কেটিং করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাডভারটাইজিংয়ের মাধ্যমে। তবে মনে রাখবেন মার্কেটিং যেমন বিক্রয় বাড়ায়, তেমনি অতিরঞ্জিত মার্কেটিং করলে সেটা আপনার বিজনেসের জন্য বরং ক্ষতি।

ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নয়, আপনি আপনার বিজনেসের জন্য সার্চ ইঞ্জিন মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদির মাধ্যমে বিজনেসের মার্কেটিং করতে পারবেন এবং অতি সহজে টার্গেটেড কাস্টমার খুঁজে পাবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনি আপনার কমার্শিয়াল ওয়েবসাইটকে সবার হাতের নাগালে পৌঁছে দিতে পারবেন। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কিওয়ার্ডগুলোকে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম মেনে বৈধ উপায়ে অপটিমাইজড করা হয়। যার ফলে কিওয়ার্ডগুলো গুগলের ফার্স্ট পেজে র‌্যাংক করে। কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটিতে বিদ্যমান কিওয়ার্ডগুলো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে শো করবে এবং স্বভাবতই একজন মানুষ সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে থাকা ওয়েবসাইটগুলোতেই ক্লিক করবে এবং সেখান থেকে তারা তাদের পছন্দসই প্রোডাক্ট ক্রয় করবে। 

কাস্টমারদের মন জয় করা

কাস্টমারদের মন জয় করতে না পারা ব্যবসা ধ্বংসের অন্যতম একটি কারণ। ধরুন আপনি একটি ড্রেস কিনতে গেলেন দোকানে। সেখানে আপনাকে অনেকগুলো ড্রেস দেখাল, কিন্তু আপনাকে ড্রেসটা কেনার জন্য কেউ ইম্প্রেস করল না কিংবা ড্রেসটা কোন ফেব্রিকস দিয়ে তৈরি, পরে আরামদায়ক কি না, কতটুকু কাপড় আছে এর কিছুই আপনাকে বলল না। সত্যি কথা বলতে কি, আপনি ওই দোকান থেকে ড্রেসটি কখনোই কিনবেন না। বরং যে দোকানদার বিনয়ী, যে আপনাকে তার প্রোডাক্টসের ডিটেইলস বলবে এবং পাশাপাশি আপনাকে প্রোডাক্টটি কেনার জন্য ইম্প্রেস করবে, আলটিমেটলি আপনি তার থেকেই প্রোডাক্টটি কিনবেন। অনলাইন বিজনেসের ক্ষেত্রে ও কাস্টমারদের মন এভাবেই জয় করতে হয়। আপনি যদি মানুষের মন জয় করতে না পারেন, কাস্টমারদের প্রশ্নের উত্তর দিতে বিরক্ত বোধ করেন, তা হলে আপনি এই পেশায় মানানসই নন। দিন শেষে একজন সফল ব্যবসায়ী সে, যে কাস্টমারদের প্রোডাক্টটি ক্রয় করার জন্য ইনফ্লুয়েন্স করতে পারবে।

আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন, তা হলে উপরে উল্লিখিত ৫টি ভুল এড়িয়ে চলুন। 

 

তারেক/

নিয়োগ দেবে মীনা বাজার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
নিয়োগ দেবে মীনা বাজার
ছবি: সংগৃহীত

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারশপটি ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান, শোরুম 

লোকবল নিয়োগ: ৩০ জন

দায়িত্ব ও কাজ 

সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজার এর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা

আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা।

গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোওম সেবা প্রদান করা।

গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করা।

আরো পড়ুন: ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং করতে হবে।

কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা।

গ্রাহকদের অফার ও প্রমোশন সর্ম্পকে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা

পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা

ওয়্যারহাউস ও সাপ্লায়ারের থেকে পণ্যদ্রব্য গ্রহণে সহায়তা (আনলোডিং) ও নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলভ এ সাজানো।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শোরুমে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ, বছরে ২টি ঈদ বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, উত্তম কর্ম পরিবেশ, সাপ্তাহিক ১দিন ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.smc-bd.org

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬

তারেক/

আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?
ছবি: খবরের কাগজ

কর্মক্ষেত্র বা অফিস হলো এমন একটি স্থান, যেখানে কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। একটি অফিসের কাজের পরিবেশ বলতে এমন সব উপাদানের সমষ্টিকে বোঝায়, যা কর্মীদের শারীরিক স্বাচ্ছন্দ্য, মানসিক সুস্থতা এবং কাজের দক্ষতার ওপর সরাসরি প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিয়মনীতি, মানবসম্পদ (এইচআর) নীতিমালা, সাংগঠনিক মূল্যবোধ, অভ্যন্তরীণ অফিস-রাজনীতি, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ, পাশাপাশি অফিসের অবকাঠামোগত সুবিধা—যেমন আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন বাথরুমসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। এসব উপাদান মিলেই একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মপরিবেশ গড়ে ওঠে। আর এসবের কোনো একটির ঘাটতি, অতিরিক্ত কঠোরতা বা ভারসাম্যহীনতা কর্মপরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং কর্মীদের উৎপাদনশীলতা ও সন্তুষ্টি কমিয়ে দিতে পারে।

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

কর্মীদের জন্য কাজ করার পরিবেশ অনুপ্রেরণাদায়ক, উৎসাহজনক এবং শান্ত হওয়া উচিত। সমালোচনার মধ্যে কাজ করা, চরম চাপ কখনই যুক্তিযুক্ত নয়। তাই আপনার সব সময় এমন লক্ষণের দিকে নজর দেওয়া উচিত। অফিসে প্রথম দিন কাজ করতে গিয়েই আপনি কিছু বিষয় বুঝতে পারবেন। যদিও একদিনেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবু শুরুতেই কিছু ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক–

প্রথম দিনই একাকিত্ব বোধ করেন

অফিসে প্রথম দিনই আপনার নতুন সহকর্মী এবং ব্যবস্থাপকের উচিত এমন কিছু করা যাতে আপনি স্বাগত বোধ করেন। নতুন কাজগুলোতে আপনাকে তাদের সঙ্গে নেওয়া উচিত। প্রথম দিনেই যদি একা বোধ করেন, তা হলে নতুন অফিস সম্পর্কে সতর্ক হোন। যদি আপনার কর্মক্ষেত্র তাদের নতুন কর্মীকে প্রথম দিনেই যত্ন না করে, তা হলে বুঝে নেবেন সেখানে সমস্যা আছে।

অপেশাদার আচরণ

যদি দেখেন সহকর্মীদের মধ্যে ইমেইল, চ্যাট এবং এমনকি কথা বলার সময়ও প্রচুর কটূক্তি এবং অভদ্র আচরণ চলছে, তা হলে বুঝে নেবেন আপনার বস কর্মক্ষেত্রে এ ধরনের আচরণ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেন না এবং এটাই তাদের কাছে স্বাভাবিক। কাজেই নতুন অফিস সম্পর্কে আপনার হয়তো আরেকটু ভেবে দেখা দরকার।

করতে হচ্ছে অন্য কাজ

আপনি যে চাকরির জন্য আবেদন করেছিলেন, চাকরি পাওয়ার পর দেখা গেল আপনাকে আসলে অন্য কাজ করতে দেওয়া হচ্ছে। এমন কোনো কাজ আপনাকে করতে হচ্ছে, যার সঙ্গে আপনার আবেদন করা কাজটির কোনো মিলই নেই। আপনার প্রত্যাশিত চাকরির বদলে যদি সম্পূর্ণ আলাদা কোনো চাকরি করতে দেওয়া হয় তবে সতর্ক হোন। হতে পারে এটি আপনার জন্য উপযুক্ত নয়।

পরের দিন নিয়ে ভয়

আপনি যদি প্রথম দিনে আপনার কাজ শেষ করেন এবং পরে কী ঘটবে তা নিয়ে মনে আতঙ্ক সৃষ্টি হয়, তবে এই চাকরি আপনার জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। আপনার প্রত্যাশা এবং প্রাপ্তিতে ব্যাপক ঘাটতি থাকলে সতর্ক হোন। অতিরিক্ত চাপ কিংবা দুশ্চিন্তা নিয়ে কাজ করা আপনার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে।

ব্যক্তিগত বিষয়ে আলোচনা

গসিপ আপনার কর্মক্ষেত্রে চারপাশে ছড়িয়ে পড়লে তা মোটেই ভালো লক্ষণ নয়। কর্মক্ষেত্রে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা থাকা উচিত নয়। গসিপ এবং গুজবকে চারপাশে উড়তে না দিয়ে এ ব্যাপারে সতর্ক থাকুন।

তারেক/

ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে
ছবি: সংগৃহীত

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘হেড অব রিলেশনশিপ ইউনিট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগের নাম: করপোরেট ব্যাংকিং

পদের নাম: হেড অব রিলেশনশিপ ইউনিট

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ  

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ভিজিট করে ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তারেক/

 

২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। প্রতিষ্ঠানটি ৭টি পদে ২০ জনকে নিয়োগ দেবে। ১ জুলাই সকাল ১০টায় আবেদন শুরু হবে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

কর্মস্থল: ঢাকা

বয়স

১৫ জুলাই ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ৭ নং পদের ক্ষেত্রে ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা।

তারেক/