ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ঝিনাইদহে বাইসাইকেল বিতরণে জালিয়াতি, উপজেলা জামায়াতের আমির অব্যাহতি মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার সোনারগাঁয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় প্রাণনাশের হুমকি ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে কি খেলবেন মোহাম্মদ সালাহ? সুরের মূর্ছনায় ফিরল বর্ষার স্নিগ্ধতা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের ওপর জোর মির্জা ফখরুলের মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি ভিসা স্বাভাবিক, তবে চীন-ভারত সমীকরণে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নোয়াখালীতে ইমামের সঙ্গে পালিয়েছে প্রবাসীর স্ত্রী ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান, রাতে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর নয়াদিল্লির ভুলের কোনো সুযোগ নেই: ঘানার কোচ কার্লোস কুইরোজ ‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫ একটি গাছ, দুই ভাই, এক মর্মান্তিক পরিণতি ক্যারিয়ারে আগে কখনো এতটা ভালো অনুভব করিনি: হ্যারি কেইন এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ চট্টগ্রামে গোলবারে ঝুলে জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি নতুন চাঁদ দেখা অবহেলিত এক বিধান রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম মারা গেছেন জলবায়ু পরিবর্তনের থাবা বিশ্বকাপে, ঝুঁকিতে খেলোয়াড়রা ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলা হবে: বানিজ্য মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের ব্যানার

মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থানরত মিশর জাতীয় ফুটবল দলের হোটেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দলের পরিচালক ইব্রাহিম হাসান দায়িত্বরত নিরাপত্তা কর্মী ও ডালাস পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হাতাহাতির একপর্যায়ে প্রতিনিধি দলের সদস্যদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৩ জুলাই) নকআউট পর্বের ম্যাচ উপলক্ষে ডালাসে দলের নির্ধারিত হোটেলে পৌঁছানোর পর অসংখ্য মিশরীয় সমর্থক সেখানে ভিড় করেন। এ সময় কয়েকজন ভক্ত হোটেলের লবিতে খেলোয়াড়দের কাছাকাছি চলে গেলে নিরাপত্তা কর্মীরা তাদের সরিয়ে দিতে চান। পরিস্থিতি সামালাতে গিয়ে কোচিং স্টাফদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের মতে, এক তরুণ সমর্থককে খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইব্রাহিম হাসান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কথাকাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা বাড়ে এবং হাতাহারি পরিস্থিতি তৈরি হয়। তবে উপস্থিত কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ আহত ও গ্রেপ্তার হয়নি।

মিশরীয় ইন্ডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, আয়োজকদের সমন্বয়হীনতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সমর্থকরা খেলোয়াড়দের সঙ্গে  ছবি তুলতে আগ্রহী ছিলেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম হাসান তাদের আচরণের প্রতিবাদ জানান।

ঘটনাটি ছিল সামান্য এবং দ্রুতই সমাধান করা হয়েছে। দলের প্রস্তুতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

পাপ্পু/ এএফ

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম
মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিক। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও মিশর। ডালাসে এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করার পর অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিক আজ কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। একই সঙ্গে সকারুসদের সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার হাতছানি। মিশরকে হারাতে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নেবে অস্ট্রেলিয়া।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পপোভিক বলেন, ‘এটি একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। আমরা বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ান ফুটবলের সামর্থ্য তুলে ধরতে চাই। যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে ইতিহাস গড়ার দারুণ সুযোগ আমাদের সামনে রয়েছে।’

অন্যদিকে, মিশর শিবিরে কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অন্যতম ভরসা মোহামেদ সালাহর হ্যামস্ট্রিং ইনজুরি। তার খেলা নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে দলটির কোচিং স্টাফ।

মিশরের কোচ হোসাম হাসান বলেন, ‘সালাহ শতভাগ ফিট এবং মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত-এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।’

পাপ্পু/রিফাত/

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে কি খেলবেন মোহাম্মদ সালাহ?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে কি খেলবেন মোহাম্মদ সালাহ?
মোহাম্মদ সালাহ। ছবি: সংগৃহীত

শেষ ৩২-এর ম্যাচে যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর, তখন তারা নিশ্চিতভাবেই মাঠে চাইবে দলের প্রাণভ্রমরা মোহাম্মদ সালাহকে। ফিফা বিশ্বকাপে এটিই মিশরের ইতিহাসে প্রথম নকআউট পর্বের ম্যাচ।

গত সপ্তাহে 'জি'-গ্রুপের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মিশর। সেই ম্যাচের ৫৭ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল ৩৪ বছর বয়সী এই তারকাকে। ম্যাচ শেষে মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।

তবে চোটের দুশ্চিন্তা থাকলেও, অস্ট্রেলিয়া ম্যাচের আগে মিশরের অনুশীলন সেশনে লিভারপুলের সাবেক এই তারকাকে অংশ নিতে দেখা গেছে।

মিশরীয় সমর্থকদের জন্য আরও একরাশ স্বস্তির খবর নিয়ে এসেছেন কোচ হোসাম হাসান। তিনি জানিয়েছেন, প্রথম বারের মতো শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে শুক্রবারের ম্যাচে মাঠে দেখা যেতে পারে সালাহকে।

কোচ বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল সে খেলবে, তবে সে (সালাহ) শুরুর একাদশে থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। সে তার সতীর্থদের সাথে মাঠে অবদান রাখার জন্য মুখিয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘বিগত দুই বছর ধরে আমরা মাঠে রক্ষণভাগ কিংবা আক্রমণভাগ-সবখানেই আমাদের নিজস্ব শৈলী, ব্যক্তিত্ব এবং ছাপ তৈরিতে কঠোর পরিশ্রম করেছি। এটি কেবল কোনো একজন খেলোয়াড়ের খেলার ধরনের ওপর নির্ভর করে না, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা।’

পাপ্পু/রিফাত/

ভুলের কোনো সুযোগ নেই: ঘানার কোচ কার্লোস কুইরোজ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম
ভুলের কোনো সুযোগ নেই: ঘানার কোচ কার্লোস কুইরোজ
ঘানার কোচ কার্লোস কুইরোজ। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট পর্বে কানসাস সিটিতে মুখোমুখি হবে ঘানা ও কলম্বিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ঘানার কোচ কার্লোস কুইরোজ বলেছেন, নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। জয় পেতে হলে পুরো ৯০ মিনিটই নিখুঁত ফুটবল খেলতে হবে তার দলকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, নকআউট পর্বের চাপকে তিনি কোনো বোঝা হিসেবে দেখছেন না; বরং এটিকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন। তার ভাষ্যে, এটি এমন একটি লড়াই যেখানে ‘জিতলে সব, হারলে শূন্য’। তবে কঠিন এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার খেলোয়াড়রা সম্পূর্ণ প্রস্তুত বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

কুইরোজ বলেন, ‘উভয় দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। মাঠে ভিন্ন দুই ফুটবল দর্শনের দুটি শক্তিশালী দলের লড়াই দেখতে দারুণ লাগবে। দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, পাশাপাশি দর্শকদেরও উপভোগ্য ফুটবল উপহার দিতে চাইবে। অবশ্যই, সবাই নিজের দেশের জন্য সেরা ফল নিয়েই মাঠ ছাড়তে চায়। আমি আশা করি, সঠিক মানসিকতা ও অনুপ্রেরণা নিয়ে আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলব এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।’

প্রতিপক্ষ কলম্বিয়াকে নিয়ে কুইরোজ বলেন, দলটি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তবে অতীত নয়, বর্তমান কলম্বিয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

ঘানার এই কোচ বলেন, ‘এটা সত্যি যে আমি কলম্বিয়া দল এবং তাদের খেলোয়াড়দের খুব ভালো করেই চিনি। কিন্তু আমাদের দায়িত্ব হলো বর্তমান কলম্বিয়াকে নিয়ে পরিকল্পনা করা, অতীতের দলকে নয়। তাদের শক্তি সম্পর্কে আমরা সচেতন। একই সঙ্গে আমাদের দলেও অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের স্কোয়াড শক্তিশালী এবং খেলোয়াড়দের সংকল্পও দৃঢ়। তাই আমাদের লক্ষ্য হবে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে কলম্বিয়ার দুর্বল জায়গাগুলোকে আক্রমণ করা।’

পাপ্পু/রিফাত/

ক্যারিয়ারে আগে কখনো এতটা ভালো অনুভব করিনি: হ্যারি কেইন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
ক্যারিয়ারে আগে কখনো এতটা ভালো অনুভব করিনি: হ্যারি কেইন
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। মাঠে নামার সময় এখন যতটা আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্য বোধ করেন, এর আগে কখনো এমন অনুভূতি হয়নি বলে জানিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচের রাতে জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে ডিআর কঙ্গোর বিপক্ষে জয় এনে দেন কেইন। পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নেওয়া থমাস টুখেলের দল পরের পর্বে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকোর।

ম্যাচের ৮৬তম মিনিটে করা দ্বিতীয় গোলটি ছিল ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কেইনের ৭২তম গোল। এক মৌসুমে এর চেয়ে বেশি গোল করার কীর্তি রয়েছে শুধু লিওনেল মেসির, যিনি ২০১১-১২ মৌসুমে করেছিলেন ৮২ গোল।

‘লায়নস ডেন’ অনুষ্ঠানে ৩২ বছর বয়সী কেইন বলেন, ‘এই মৌসুমে এখন পর্যন্ত আমার ৭২টি গোল হয়েছে। আশা করছি সামনে আরও কিছু গোল করতে পারব। ক্যারিয়ারে আগে কখনো এত গোল করিনি। আগের সেরা মৌসুমের তুলনায় প্রায় ২০টি বেশি গোল করেছি। যদিও এর আগেও আমার অনেক ভালো মৌসুম ছিল।’

নিজের বর্তমান ফর্ম নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো সময় পার করেছি, কিন্তু সবকিছু বিবেচনায় এখন মাঠে নামার সময় যতটা ভালো অনুভব করি, ক্যারিয়ারে আগে কখনো এমনটা করিনি।’

নিজের গোল করার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী এই স্ট্রাইকার বলেন, ‘পরিস্থিতি যেমনই হোক, যেকোনো সুযোগ পেলেই আমার বিশ্বাস থাকে আমি গোল করতে পারব। মনে হচ্ছে সবকিছু ঠিক সময়েই একসঙ্গে মিলে যাচ্ছে।’

পরবর্তী ম্যাচ নিয়ে কেইন বলেন, ‘আমি এখন খুব ভালো অবস্থানে আছি। আমার পুরো মনোযোগ পরের ম্যাচে। ম্যাচগুলো দ্রুত আসছে, এটাও ইতিবাচক।’

পাপ্পু/রিফাত/

এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ফার্নান্দেজকে দলে নেওয়ার জন্য তারা কোনো ধরনের উদ্যোগ নেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।

২৫ বছর বয়সী ফার্নান্দেজ বর্তমানে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলছেন। বেশ কিছুদিন ধরেই সান্তিয়াগো বার্নাব্যুতে তার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন চলছিল। এর আগে ফার্নান্দেজ নিজেও স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত এপ্রিলে গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে কথা বলায় চেলসির তৎকালীন কোচ লিয়াম রোজনিয়ার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছিলেন।

তবে রিয়াল মাদ্রিদ এখন সব জল্পনা-কল্পনাকে সরাসরি উড়িয়ে দিয়েছে। শুক্রবার (৩ জুলাই) ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘গত কয়েকদিনে চেলসি খেলোয়াড় এনজো ফার্নান্দেজের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে যে সব খবর ও বক্তব্য প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে ক্লাব স্পষ্টভাবে জানাচ্ছে যে-উক্ত খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চেষ্টাই রিয়াল মাদ্রিদ করেনি। একই সাথে, ভবিষ্যতে এমন কোনো চুক্তি করার ইচ্ছাও ক্লাবের নেই।’

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ ফার্নান্দেজ এবং চেলসির প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করেছে এবং দুই ক্লাবের মধ্যকার চমৎকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক-এর কথা পুনর্ব্যক্ত করেছে। ক্লাবটি আরও জানায় যে, দলবদল নিয়ে এই ধরণের ভিত্তিহীন গুঞ্জন কেবল সমর্থকদের মধ্যেই বিভ্রান্তি তৈরি করে না, বরং সংশ্লিষ্ট ক্লাব ও ব্যক্তিদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।

পাপ্পু/রিফাত/