ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের ওপর জোর মির্জা ফখরুলের মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি ভিসা স্বাভাবিক, তবে চীন-ভারত সমীকরণে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নোয়াখালীতে ইমামের সঙ্গে পালিয়েছে প্রবাসীর স্ত্রী ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান, রাতে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর নয়াদিল্লির ভুলের কোনো সুযোগ নেই: ঘানার কোচ কার্লোস কুইরোজ ‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫ একটি গাছ, দুই ভাই, এক মর্মান্তিক পরিণতি ক্যারিয়ারে আগে কখনো এতটা ভালো অনুভব করিনি: হ্যারি কেইন এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ চট্টগ্রামে গোলবারে ঝুলে জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি নতুন চাঁদ দেখা অবহেলিত এক বিধান রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম মারা গেছেন জলবায়ু পরিবর্তনের থাবা বিশ্বকাপে, ঝুঁকিতে খেলোয়াড়রা ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলা হবে: বানিজ্য মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের ব্যানার মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ উদ্বোধনে ঈশ্বরদীতে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার, তারপরই দলীয় ‘লাল কার্ড’ কেপ ভার্দেকে নিয়ে ডি পলের সতর্কবার্তা গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল-ছাত্রদল নেতাসহ ৮ আসামি ইরানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত, খামেনির হত্যাকাণ্ডের নিন্দা স্পিকার হাফিজ উদ্দিনের শুক্রবার আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কোচের সিদ্ধান্তে আস্থা রাখছেন এনড্রিক

কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। মাঠের লড়াইয়ে নামার আগে আফ্রিকার এই দলটিকে সমীহ করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই আফ্রিকান দলটির এমন পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

স্কালোনি বলেন, ‘দলটি এখনও একটি ম্যাচও হারেনি।’ গ্রুপ পর্বে তিনটি ড্র করে ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনের সাথে ০-০, উরুগুয়ের সাথে ২-২ এবং সৌদি আরবের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করে।

আর্জেন্টাইন কোচ হিসেবে নিজের শততম ম্যাচের মাইলফলক ছুঁতে যাওয়া স্কালোনি কেপ ভার্দে দলের শক্তির প্রশংসা করেন এবং নিজেদের ফেবারিট তকমাটি কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘ওরা মাঝমাঠে খুব ভালো রক্ষণভাগ গড়ে তোলে এবং টেকনিক্যালি দারুণ দক্ষ খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত কার্যকর কাউন্টার করে। ওরা ভাগ্যের জোরে বা এমনি এমনি এখানে আসেনি। আমাদের অবশ্যই ওদের সম্মান করতে হবে এবং আমরা সেটাই করব।’

চলতি প্রতিযোগিতায় আর্জেন্টিনার করা ৮টি গোলের মধ্যে ৬টিই এসেছে মহাতারকা লিওনেল মেসির পা থেকে। তবে এই বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবছেন না স্কালোনি। তার মতে, দল জয় পাচ্ছে এবং গোল করার সুযোগ তৈরি করছে-যতক্ষণ এটা বজায় থাকবে, তিনি সন্তুষ্ট। তবে একই সঙ্গে পুরো দলের সবাই গোল করার কৃতিত্ব ভাগ করে নিলে তিনি বেশি খুশি হতেন বলেও জানান।

চলতি বিশ্বকাপে কোন দলগুলোর পারফরম্যান্স সবচেয়ে ভালো-এমন প্রশ্নের জবাবে স্কালোনি ফ্রান্সের নাম বিশেষভাবে উল্লেখ করেন। এ তালিকায় তিনি ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, মেক্সিকো, স্পেন এবং কলম্বিয়াকেও রাখেন।

ফ্রান্সের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ফ্রান্স যা করেছে তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। ওরা দুর্দান্ত একটি দল।’

পাপ্পু/রিফাত/

ভুলের কোনো সুযোগ নেই: ঘানার কোচ কার্লোস কুইরোজ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম
ভুলের কোনো সুযোগ নেই: ঘানার কোচ কার্লোস কুইরোজ
ঘানার কোচ কার্লোস কুইরোজ। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট পর্বে কানসাস সিটিতে মুখোমুখি হবে ঘানা ও কলম্বিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ঘানার কোচ কার্লোস কুইরোজ বলেছেন, নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। জয় পেতে হলে পুরো ৯০ মিনিটই নিখুঁত ফুটবল খেলতে হবে তার দলকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, নকআউট পর্বের চাপকে তিনি কোনো বোঝা হিসেবে দেখছেন না; বরং এটিকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন। তার ভাষ্যে, এটি এমন একটি লড়াই যেখানে ‘জিতলে সব, হারলে শূন্য’। তবে কঠিন এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার খেলোয়াড়রা সম্পূর্ণ প্রস্তুত বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

কুইরোজ বলেন, ‘উভয় দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। মাঠে ভিন্ন দুই ফুটবল দর্শনের দুটি শক্তিশালী দলের লড়াই দেখতে দারুণ লাগবে। দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, পাশাপাশি দর্শকদেরও উপভোগ্য ফুটবল উপহার দিতে চাইবে। অবশ্যই, সবাই নিজের দেশের জন্য সেরা ফল নিয়েই মাঠ ছাড়তে চায়। আমি আশা করি, সঠিক মানসিকতা ও অনুপ্রেরণা নিয়ে আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলব এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।’

প্রতিপক্ষ কলম্বিয়াকে নিয়ে কুইরোজ বলেন, দলটি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তবে অতীত নয়, বর্তমান কলম্বিয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

ঘানার এই কোচ বলেন, ‘এটা সত্যি যে আমি কলম্বিয়া দল এবং তাদের খেলোয়াড়দের খুব ভালো করেই চিনি। কিন্তু আমাদের দায়িত্ব হলো বর্তমান কলম্বিয়াকে নিয়ে পরিকল্পনা করা, অতীতের দলকে নয়। তাদের শক্তি সম্পর্কে আমরা সচেতন। একই সঙ্গে আমাদের দলেও অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের স্কোয়াড শক্তিশালী এবং খেলোয়াড়দের সংকল্পও দৃঢ়। তাই আমাদের লক্ষ্য হবে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে কলম্বিয়ার দুর্বল জায়গাগুলোকে আক্রমণ করা।’

পাপ্পু/রিফাত/

ক্যারিয়ারে আগে কখনো এতটা ভালো অনুভব করিনি: হ্যারি কেইন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
ক্যারিয়ারে আগে কখনো এতটা ভালো অনুভব করিনি: হ্যারি কেইন
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। মাঠে নামার সময় এখন যতটা আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্য বোধ করেন, এর আগে কখনো এমন অনুভূতি হয়নি বলে জানিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচের রাতে জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে ডিআর কঙ্গোর বিপক্ষে জয় এনে দেন কেইন। পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নেওয়া থমাস টুখেলের দল পরের পর্বে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকোর।

ম্যাচের ৮৬তম মিনিটে করা দ্বিতীয় গোলটি ছিল ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কেইনের ৭২তম গোল। এক মৌসুমে এর চেয়ে বেশি গোল করার কীর্তি রয়েছে শুধু লিওনেল মেসির, যিনি ২০১১-১২ মৌসুমে করেছিলেন ৮২ গোল।

‘লায়নস ডেন’ অনুষ্ঠানে ৩২ বছর বয়সী কেইন বলেন, ‘এই মৌসুমে এখন পর্যন্ত আমার ৭২টি গোল হয়েছে। আশা করছি সামনে আরও কিছু গোল করতে পারব। ক্যারিয়ারে আগে কখনো এত গোল করিনি। আগের সেরা মৌসুমের তুলনায় প্রায় ২০টি বেশি গোল করেছি। যদিও এর আগেও আমার অনেক ভালো মৌসুম ছিল।’

নিজের বর্তমান ফর্ম নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো সময় পার করেছি, কিন্তু সবকিছু বিবেচনায় এখন মাঠে নামার সময় যতটা ভালো অনুভব করি, ক্যারিয়ারে আগে কখনো এমনটা করিনি।’

নিজের গোল করার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী এই স্ট্রাইকার বলেন, ‘পরিস্থিতি যেমনই হোক, যেকোনো সুযোগ পেলেই আমার বিশ্বাস থাকে আমি গোল করতে পারব। মনে হচ্ছে সবকিছু ঠিক সময়েই একসঙ্গে মিলে যাচ্ছে।’

পরবর্তী ম্যাচ নিয়ে কেইন বলেন, ‘আমি এখন খুব ভালো অবস্থানে আছি। আমার পুরো মনোযোগ পরের ম্যাচে। ম্যাচগুলো দ্রুত আসছে, এটাও ইতিবাচক।’

পাপ্পু/রিফাত/

এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ফার্নান্দেজকে দলে নেওয়ার জন্য তারা কোনো ধরনের উদ্যোগ নেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।

২৫ বছর বয়সী ফার্নান্দেজ বর্তমানে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলছেন। বেশ কিছুদিন ধরেই সান্তিয়াগো বার্নাব্যুতে তার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন চলছিল। এর আগে ফার্নান্দেজ নিজেও স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত এপ্রিলে গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে কথা বলায় চেলসির তৎকালীন কোচ লিয়াম রোজনিয়ার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছিলেন।

তবে রিয়াল মাদ্রিদ এখন সব জল্পনা-কল্পনাকে সরাসরি উড়িয়ে দিয়েছে। শুক্রবার (৩ জুলাই) ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘গত কয়েকদিনে চেলসি খেলোয়াড় এনজো ফার্নান্দেজের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে যে সব খবর ও বক্তব্য প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে ক্লাব স্পষ্টভাবে জানাচ্ছে যে-উক্ত খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চেষ্টাই রিয়াল মাদ্রিদ করেনি। একই সাথে, ভবিষ্যতে এমন কোনো চুক্তি করার ইচ্ছাও ক্লাবের নেই।’

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ ফার্নান্দেজ এবং চেলসির প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করেছে এবং দুই ক্লাবের মধ্যকার চমৎকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক-এর কথা পুনর্ব্যক্ত করেছে। ক্লাবটি আরও জানায় যে, দলবদল নিয়ে এই ধরণের ভিত্তিহীন গুঞ্জন কেবল সমর্থকদের মধ্যেই বিভ্রান্তি তৈরি করে না, বরং সংশ্লিষ্ট ক্লাব ও ব্যক্তিদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।

পাপ্পু/রিফাত/

কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। মাঠের লড়াইয়ে নামার আগে আফ্রিকার এই দলটিকে সমীহ করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই আফ্রিকান দলটির এমন পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

স্কালোনি বলেন, ‘দলটি এখনও একটি ম্যাচও হারেনি।’ গ্রুপ পর্বে তিনটি ড্র করে ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনের সাথে ০-০, উরুগুয়ের সাথে ২-২ এবং সৌদি আরবের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করে।

আর্জেন্টাইন কোচ হিসেবে নিজের শততম ম্যাচের মাইলফলক ছুঁতে যাওয়া স্কালোনি কেপ ভার্দে দলের শক্তির প্রশংসা করেন এবং নিজেদের ফেবারিট তকমাটি কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘ওরা মাঝমাঠে খুব ভালো রক্ষণভাগ গড়ে তোলে এবং টেকনিক্যালি দারুণ দক্ষ খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত কার্যকর কাউন্টার করে। ওরা ভাগ্যের জোরে বা এমনি এমনি এখানে আসেনি। আমাদের অবশ্যই ওদের সম্মান করতে হবে এবং আমরা সেটাই করব।’

চলতি প্রতিযোগিতায় আর্জেন্টিনার করা ৮টি গোলের মধ্যে ৬টিই এসেছে মহাতারকা লিওনেল মেসির পা থেকে। তবে এই বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবছেন না স্কালোনি। তার মতে, দল জয় পাচ্ছে এবং গোল করার সুযোগ তৈরি করছে-যতক্ষণ এটা বজায় থাকবে, তিনি সন্তুষ্ট। তবে একই সঙ্গে পুরো দলের সবাই গোল করার কৃতিত্ব ভাগ করে নিলে তিনি বেশি খুশি হতেন বলেও জানান।

চলতি বিশ্বকাপে কোন দলগুলোর পারফরম্যান্স সবচেয়ে ভালো-এমন প্রশ্নের জবাবে স্কালোনি ফ্রান্সের নাম বিশেষভাবে উল্লেখ করেন। এ তালিকায় তিনি ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, মেক্সিকো, স্পেন এবং কলম্বিয়াকেও রাখেন।

ফ্রান্সের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ফ্রান্স যা করেছে তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। ওরা দুর্দান্ত একটি দল।’

পাপ্পু/রিফাত/

জলবায়ু পরিবর্তনের থাবা বিশ্বকাপে, ঝুঁকিতে খেলোয়াড়রা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
জলবায়ু পরিবর্তনের থাবা বিশ্বকাপে, ঝুঁকিতে খেলোয়াড়রা
ছবি: সংগৃহীত

জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব এবার বিশ্বকাপের মাঠেও স্পষ্ট হয়ে উঠেছে। জলবায়ু বিজ্ঞানীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) জানিয়েছে, চরম তাপ ও আর্দ্রতার কারণে বিশ্বকাপের অন্তত একটি ম্যাচ সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েছে।

বর্তমানে ‘হিট ডোম’-এর প্রভাবে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল ও কানাডার কিছু এলাকায় তীব্র তাপদাহ চলছে। এই পরিস্থিতির মধ্যেই ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ে ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালে তাপমাত্রা বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো নির্ধারিত নিরাপদ খেলার সীমা অতিক্রম করতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, ‘হিট ডোম’-এর কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি গরম বাতাস আটকে রয়েছে। ফলে মধ্য-পশ্চিম ও পূর্ব উপকূলের কয়েকটি অঞ্চলে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) ১০৫ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিদ্যুৎ গ্রিডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ফোর্থ অব জুলাই’-এর বিভিন্ন আয়োজনও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ুবিজ্ঞানী অধ্যাপক ফ্রিডেরিকে অটো বলেন, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের হুমকি নয়; এটি এখনই মানুষের দৈনন্দিন জীবন ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে প্রভাবিত করছে। তিনি সতর্ক করে বলেন, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার উদ্যোগে বিলম্ব হলে পরিস্থিতি আরও অবনতি হবে।

ফিফপ্রোও বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের বাস্তবতায় ভবিষ্যতে টুর্নামেন্ট ও লিগের সময়সূচি নির্ধারণে গরম আবহাওয়াকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখতে হবে। তবে চরম গরমের কারণে স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার মতো কোনো বাধ্যতামূলক নিয়ম এখনো ফিফার নেই।

পাপ্পু/রিফাত/