ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল

দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
খবরের কাগজ গ্রাফিকস

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন।

শনিবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ওই নারীর বয়স ৩২ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮, চট্টগ্রামে ৪১, ঢাকা বিভাগে ৩৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩, খুলনায় ৩০, ময়মনসিংহে ১১, রাজশাহী ৫৭ ও রংপুর ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫৯ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ১৩ হাজার ১০৩ জন ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৪৬০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, ১৯ জন এবং জুলাইতে ১৩ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


আরিফ/মেহেদী/

স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:২১ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

সোমবার (৬ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ বা প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, 'নারী, শান্তি ও নিরাপত্তা' (ডব্লিউ পিএস) অ্যাজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়াও শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ বাহিনীর প্রতিপূরণ সংক্রান্ত বিষয়সমূহ সহজতর করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের ধারাবাহিক ও কার্যকর সহায়তার জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান।

একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে সৌর প্যানেল স্থাপনের জন্য ডিওএসের পরিবেশ বিভাগকেও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনগুলোর কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশগত ক্ষতি হ্রাস করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই জাতিসংঘের সহযোগিতায় ভবিষ্যতে আরও ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি ও সৌর প্যানেল স্থাপনে বাংলাদেশ কাজ করতে আগ্রহী।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ 'উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি' (ডব্লিউপিএস) অ্যাজেন্ডা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি মিশন এলাকায় নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ, উপযুক্ত এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘকে আরও বেশি পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রতিকূল বা শত্রুভাবাপন্ন আক্রমণাত্মক পরিস্থিতিতে শান্তিরক্ষীরা যাতে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাদের পর্যাপ্ত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, হাইতির বর্তমান অস্থিতিশীল ও জটিল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ অত্যন্ত আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই ২০২৬  জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এমওইউ আলোচনায় অংশ নেবে। এ আলোচনা সফল করতে এবং প্রস্তাবিত সরঞ্জামসমূহ অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলোর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী। সূত্র: বাসস

থিওটোনিয়াস/অমিয়/

৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন
ছবি: সংগৃহীত

টানা ছয় দিন বিরতি শেষে পুনরায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)। 

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

এর আগে, গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়।  

চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।

গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। এসময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন তারা। 

অন্তরা/

জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম
জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে
ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে বায়ুর মান সূচক অনুযায়ী, শহরটির বাতাসের মান আজ মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার স্কোর ৭৩। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান মাঝারি পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ২৪তম।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া, ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, ১৩১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো এবং পঞ্চম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের স্কোর ১২৫।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

বায়ুদূষণ মূলত পিএম১০, পিএম২.৫, এনও২, সিও, এসও২ এবং ওজোন থেকে সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক শ্বাসযন্ত্রের রোগ ও ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি: খবরের কাগজ

দেশের পাঁচ বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, মৌসুমি স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

রিফাত/

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
কেন্দ্রীয় শহিদ মিনারে আবুল কাসেম ফজলুল হকের প্রতি গতকাল নাগরিক সমাজের শ্রদ্ধা নিবেদন/ খবরের কাগজ

দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। গতকাল সোমবার বেলা সোয়া ৩টার দিকে তার দাফন শেষ হয়।

এর আগে সকালে বাংলা একাডেমিতে আবুল কাসেম ফজলুল হকের জানাজা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

কলা ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আনা হয় মরদেহ। সেখানে বাদ জোহর জানাজা শেষে মরদেহ নেওয়া হয় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে। 

রবিবার বিকেলে মিরপুরের একটি হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গতকাল বাদ ফজর মিরপুরে পল্লবীর মসজিদুল আমান মসজিদে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার কর্মস্থল বাংলা একাডেমিতে নেওয়া হয় মরদেহ। একাডেমির নজরুল মঞ্চে তার কফিন রাখা হলে একে একে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, লেখক, সাহিত্যিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে নিতাই রায় চৌধুরী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অসমাপ্ত কাজ ও স্মৃতি ধরে রাখতে যা যা করণীয় তা সংস্কৃতি মন্ত্রণালয় করবে। পরে বাংলা একাডেমিতে আবুল কাসেম ফজলুল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে দুপুর ১২টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন পর্ব। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই পর্বে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদন করতে এসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মস্তিষ্ক কারও কাছে বন্ধক না রেখে আজকের তরুণ প্রজন্ম যদি স্যারকে অনুসরণ করে, একজন চিন্তাশীল মানুষ হয়, তবে সেটিই হবে স্যারের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা।

তার মৃত্যুর শূন্যতা পূরণ হওয়ার না উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যখন দেশ-জাতি কোনো সংকটের মধ্যে পড়েছে, তখনই আবুল কাসেম ফজলুল হক তার বক্তৃতা-লেখনীর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবুল কাসেমের শিক্ষার্থী এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, ‘তার একটা চমৎকার জীবনী প্রণয়ন হওয়া উচিত, কেননা তার জীবনী আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন বলেন, তিনি কখনো ভয় পেয়ে কথা বলা বন্ধ করেননি, কোনো শক্তিই তার কণ্ঠকে অবদমিত করতে পারেনি। উগ্রবাদীরা তার সন্তানকে হত্যা করার পরও তিনি দমে যাননি।

কান্নাজড়িত কণ্ঠে বাবার জন্য দোয়া চেয়ে প্রয়াত অধ্যাপকের মেয়ে শুচিতা শারমিন বলেন, ‘সবাইকে নিয়ে আমার বাবা কাজ করতে চেয়েছিলেন। সব সময় চেষ্টা করেছেন সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের যাতে ভালো হয়, সেই লক্ষ্যে কাজ করতে। তিনি সবাইকে অনুপ্রাণিত করেছেন। আমি বিশ্বাস করি, আমরা সবাই তার দেখানো সেই আদর্শের পথেই চলব।’

দুপুর প্রায় ১২টায় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষ হতে না হতে বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুল কাসেম ফজলুল হকের মরদেহ নেওয়া হয়। দুপুর ১২টা ২০ মিনিটে মরদেহবাহী ফ্রিজার ভ্যানগাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। এ সময় বৃষ্টির বেগ আরও বাড়তে শুরু করে। অপরাজেয় বাংলার পাদদেশে শ্রদ্ধা নিবেদন পর্ব হওয়ার কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে কলা ভবনের প্রধান ফটকের সামনে তা করা হয়। শুরুতেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কসহ বিভিন্ন বিভাগ ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘এমন একজন মানুষ চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তার জীবন-চিন্তা ও আদর্শ আমরা চর্চা করব, যাতে তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন।’