ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
পোকার টুর্নামেন্ট নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ডাকাত গ্রেপ্তার অধ্যাপক আবদুল করিম: অনন্য মনীষা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেবেন না: মির্জা ফখরুল জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী নিরাপদ ও বহিরাগতমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই স্বর্ণের দামে বড় পতন, কত টাকায় বিক্রি হচ্ছে আজ দিল্লির রাজপথ থেকে লোকসভায় কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার বিনিদ্র এলিজি চেতনায় নজরুল: সু-সম্পাদিত একটি দুর্লভ আকর-গ্রন্থ কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি পদোন্নতি-পদায়নে টানাপোড়েনে প্রশাসন ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনছে নরওয়ে মতলবে তুলার মিলে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ২৩ মার্চ পাকিস্তানের প্রতিষ্ঠা দিবসে সর্বত্র দৃশ্যমান ছিল বাংলাদেশের পতাকা দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ কেয়া পায়েলের ‘যত্নে থেকো’ আহমদ ছফার ওঙ্কার বোবা বউয়ের কণ্ঠমুক্তি এবং বাঙালির স্বাধিকার কোরআন লিপিবদ্ধকরণের ইতিহাস অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক যুদ্ধের বাস্তবতায় ভুল প্রমাণিত ট্রাম্পের চার দাবি ফরিদপুরে আপত্তিকর ভিডিও ভাইরালের পর বিএনপি নেতাকে বহিষ্কার লক্ষ্মীপুরে মাদককারবারির ঘর থেকে অস্ত্র ও গুলি জব্দ ফল বিপর্যয়, না প্রস্তুতির ঘাটতি? ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিআইএ স্থাপনায় ইরানের হামলা, রুশ ভূমিকা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ২৪ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, ও মীনের আজকের রাশিফল ২৪ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম
প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ
ছবি: খবরের কাগজ

গত ৫৩ বছরের বাংলাদেশের শাসন কাঠামোতে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকায় সংসদ ভবনস্থ এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমজনতার দলের আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা, যা ভবিষ্যত বাংলাদেশের পথরেখা তৈরি করবে। 

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে দেশের সর্বস্তরের মানুষ যে ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করেছে, তা যেন আর ফিরে না আসে। এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের অব্যাহত আলোচনা নতুন বাংলাদেশ বিনির্মাণে অনুঘটক হিসেবে কাজ করবে। 

আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে আলোচনায় আরও অংশগ্রহণ করেন দলটির সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, সাংগঠনিক  সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য সাধনা মহল এবং তামান্না শিখাসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল৷ 

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। 

ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। আমজনতার দলসহ এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে। সূত্র: ইউএনবি

মেহেদী/

ফরিদপুরে আপত্তিকর ভিডিও ভাইরালের পর বিএনপি নেতাকে বহিষ্কার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
ফরিদপুরে আপত্তিকর ভিডিও ভাইরালের পর বিএনপি নেতাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ফরিদপুরে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত মো. ওবায়দুর রহমান সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

চিঠিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।

এর আগে, এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, ‘ওবায়দুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির একটি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’

এনকেবি নয়ন/তামান্না রুপা/

বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণ লুটপাটের নতুন কৌশল: জাতীয় মুক্তি কাউন্সিল

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণ লুটপাটের নতুন কৌশল: জাতীয় মুক্তি কাউন্সিল
ছবি: সংগৃহীত

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম এক বিবৃতিতে রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে প্রদানের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, এই বেসরকারিকরণ হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট চালানোর নতুন উদ্যোগ ।

বিবৃতিতে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রেন্টাল-কুইক, রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে বিদ্যুৎ ক্ষেত্রে বেপরোয়া লুটপাট ও দুর্নীতি, জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে বেশী দামে বিদ্যুৎ ক্রয় চুক্তি, বিদ্যুৎ খাতে দায়মুক্তি আইন প্রভৃতি বিষয়ে বিদ্যুৎ মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া না গেলেও ভারতীয় লুটেরা আদানি গ্রুপের প্রশংসা থেকে স্পষ্ট বোঝা যায় তার আনুগত্য কোথায়। 

বিবৃতিতে তিনি বলেন, ভারতের আদানি গ্রুপের সাথে সম্পাদিত অসম ও জাতীয় স্বার্থ বিরোধী বিদ্যুৎ ক্রয় চুক্তি বিষয়ে সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বেসরকারিকরণ ও পেট্রোলিয়াম আমদানি বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা দুর্নীতি ও লুণ্ঠনের নতুন ধান্ধার দরজা খুলে দেবে।

বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ এর জুলাইয়ের গণ-অভ্যুত্থান শুধু ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদের লক্ষ্যেই ছিল না, একই সঙ্গে তা ছিল ফ্যাসিস্ট শাসনের বেনিফিশারি লুণ্ঠনজীবী ব্যবসায়ী অলিগার্কদের উচ্ছেদ। জনগণ এই লক্ষ্যের কথা ভুলে যাননি।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার
সেমিনারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: খবরের কাগজ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ৩টায় দিনাজপুর শিল্পকলা একাডেমিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ও গণভোট-জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চারদিক থেকে হুমকির মুখে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের চেষ্টা চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অনীহা রয়েছে। জুলাই সনদ ও গণভোটের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। ঐকমত্য কমিশনের কাছে বিএনপি যেসব বিষয়ে আপত্তি জানিয়েছিল, সেগুলো বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও গণভোটে জনগণের দেওয়া রায়ের বিষয়টি তারা মেনে নিতে চায় না।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ঐকমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিষয়ে যেসব প্রস্তাবের ওপর ঐকমত্য তৈরি হয়েছিল, গণভোটে জনগণ সেসব বিষয়ে রায় দিয়েছে। জনগণের সেই রায়কে পাশ কাটিয়ে শুধু সংবিধানের নির্দিষ্ট কিছু জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করা হলে তা জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, দেশের বিপুলসংখ্যক মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে। গণভোটের অধিকার ও এর গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই আমরা বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করছি।’

গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার যদি জনগণের সঙ্গে এবং গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করে, তাহলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব।’

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল-দুই পক্ষের কার্যকর ভূমিকার মাধ্যমেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হয়। একটি চাকা দিয়ে যেমন সাইকেল চলে না, তেমনি একটি কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্রও পূর্ণতা পায় না।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। রাজনীতিতে সহনশীলতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। দেশের স্বার্থে প্রয়োজন হলে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করব। আবার জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তার বিরুদ্ধে সোচ্চার হব।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুলতান মাহমুদ/এসজি/

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম
মো. মোবাইদুর ইসলাম। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মোবাইদুর ইসলাম।

বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. মোবাইদুর ইসলামকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া তিনি জাতীয় বেতন স্কেলের সর্বশেষ ধাপ অনুযায়ী বেতন ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এসএন/

নারীকাণ্ড: স্পিকার ও সিইসির কাছে গাজী নজরুলের বহিষ্কারপত্র পাঠাল জামায়াত

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
নারীকাণ্ড: স্পিকার ও সিইসির কাছে গাজী নজরুলের বহিষ্কারপত্র পাঠাল জামায়াত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে  এ বিষয়ে চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে তারাই ব্যবস্থা গ্রহণ করবেন।

চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিকে বলা হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৭৪ বছর বয়সী এ রাজনীতিক এবার তৃতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৯১ সালে একই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন।

দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি দলের নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক নেতৃত্ব ও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলের অন্যতম পরিচিত নেতা হিসেবে বিবেচিত ছিলেন।

এসএন/