ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনে মনোনয়নপ্রত্যাশী মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে হাওরের জলবদ্ধতা, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই ।
শনিবার (১১ অক্টোবর) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সাধারণ জনগণের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ভালবাসে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে অনেকেই। আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন।
তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার চালিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। জনগন দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নাই।
নারীদের নিয়ে তিনি বলেন, দেশনেত্রীর খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান সবার জন্য ফ্যামিলি কার্ড করে দিবেন। বৃদ্ধ বয়সে আপনাদের কারো দয়ায় চলতে হবে না। আমি আপনাদের সন্তান, এই উপজেলায় আমার শৈশব কেটেছে।
গণসংযোগ ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নয়ন মিয়া, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন প্রমুখ।
শফিকুল ইসলাম/এসএন