ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
শেকৃবিতে পশু চিকিৎসায় প্রযুক্তির ছোঁয়া নকআউট পর্বে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম কী? মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বুনো উদ্ভিদ বেগুনি হুড়হুড়ে জলাবদ্ধতার দুষ্টচক্রে রাজধানী ময়মনসিংহে খাল পুনর্খনন কর্মসূচি: কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ ১ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ইংল্যান্ডের বিপক্ষে রূপকথার খোঁজে কঙ্গো গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

সাক্ষাৎকারে ডেভ হোয়াটমোর মিরাজের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:১৪ পিএম
মিরাজের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ
ছবি : সংগৃহীত

২০০৩ থেকে ২০০৭; দীর্ঘ ৪ বছর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোর। তার সময়ে জাতীয় দলে অভিষেক হয় সাকিব আল হাসান, মুশফিকুব রহিম, তামিম ইকবালদের। মাশরাফি বিন মুর্তজাও ক্যারিয়ারের শুরুর দিকে কোচ হিসেবে পেয়েছেন হোয়াটমোরকে। দেশের ক্রিকেটের বড় তারকাদের বেড়ে উঠতে দেখেছেন এই অভিজ্ঞ কোচ। বড় হতে দেখেছেন বিশ্ব ক্রিকেটের আরেক বড় তারকা বিরাট কোহলিকেও। বাংলাদেশের তারকা ক্রিকেটাদের গুরু বাংলাদেশে এসেছেন বিপিএলের দল ফরচুন বরিশালের টিম ডিরেক্টর হয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশে আসা হোয়াটমোর দৈনিক খবরের কাগজের সঙ্গে কথা বলেছেন নানা বিষয়ে। সিলেটে সাক্ষাৎকার নিয়েছেন পার্থ রায়।

বাংলাদেশের ক্রিকেটের অতীত-বর্তমানের পার্থক্য নিয়ে যদি কিছু বলতেন?

বাংলাদেশে এসে এই কথাটা আমাকে অনেক বেশি শুনতে হচ্ছে। তখন ভালো-কিছুর বিষয় ছিল না। কারণ সবকিছুর শুরু ছিল তখন। এখন অনেক কিছু বদলেছে। অনেক ভালো বিষয় উঠে আসছে। ক্রিকেটারদের ভিত্তি ঠিক হচ্ছে। ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো ভালো চলছে। যেটা ‘এ’ দলকে সাহায্য করছে। ফলে জাতীয় দলও ভালো সমর্থন পাচ্ছে।

উন্নতির কোন বিষয়গুলো আপনার বেশি নজর কেড়েছে?

ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিপক্ষের মাঠে গিয়ে বেশি ম্যাচ খেলা। এ ছাড়া যুব দল বিশ্বকাপ-এশিয়া কাপ জিতেছে। এসব বিষয় আমার অনেক বেশি নজরে পড়েছে। সাধারণত এই বিষয়গুলো নিয়মিত হলে একটা দেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যায়। এটাই ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে।

সাকিব, তামিম, মুশফিকের উত্থান দেখেছেন। তারা অনেক দিন জাতীয় দলকে সার্ভিস দিয়েছে। এখনকার তরুণদের মধ্যে ওই রকম সুযোগ দেখেন কি না?

সবাইকে তো আসলে একইভাবে শুরু করতে হয়। সবাই চায় দেশের হয়ে সেরা ক্রিকেটটা খেলতে। আর যখন কেউ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলে সে চায় দীর্ঘদিন সার্ভিস দিতে। সাকিব, তামিম, মুশফিকরা সেটা ভালোভাবে করতে পেরেছে। তারা ভালোভাবে ১২-১৫ বছরের ক্যারিয়ার গড়েছে। অন্য আরও অনেকে করছে। বাংলাদেশে এখন ওদের মতো অনেক তরুণ তারকা আছে। আমার মনে হয় তারাও দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিতে পারে।

তরুণ কোনো ক্রিকেটারকে ভালো লেগেছে?

মেহেদি হাসান মিরাজ। তার সামনে দারুণ একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাকে সবাই পছন্দ করে। তার মধ্যে প্রতিভা আছে। উন্নতি করতে হবে এমন ক্ষুধাও কাজ করে তার মধ্যে। তার সামনে লম্বা ক্যারিয়ার আছে এবং বাংলাদেশ দলকে দীর্ঘ সময় সার্ভিস দেওয়ার সক্ষমতা রাখে সে।

প্রতিভার কথা বললে বিরাট কোহলির কথা আসে। আপনি তার বয়সভিত্তিক দলের কোচ। তাকে কেমন দেখেছিলেন?

বিরাট কোহলি ভিন্ন মানুষ। যুব দলে খেলার সময় বিরাট প্রতিভাবান ছিল। সবাই যে রকম ব্যতিক্রমী ধাচের প্রতিভাবান ভাবে, সে রকম ছিল না। তবে সে প্রচণ্ড পরিশ্রমী। পরিশ্রম করতে তার কোনো ক্লান্তি নেই। খেলার প্রয়োজনে যুব দলে খেলার সময় ওজন কমিয়েছে। তার চলাফেরা নিয়মমাফিক। সেই কারণে সে নিজেকে অন্য উচ্চতায় নিতে পেরেছে।

শুধু কী পরিশ্রমই বিরাটকে এত দূর নিয়ে এসেছে?

খেলার প্রতি ভালোবাসাও থাকতে হয়। শুধু প্রতিভা বা পরিশ্রম করলেই হবে না। তার মধ্যে প্রতিভা-পরিশ্রমের পাশাপাশি খেলার প্রতি ভালোবাসা ছিল। এ ছাড়া বিরাট সব সময় লক্ষ্য স্থির করে খেলতে ভালোবাসে। সেটাও তার সাফল্য পাওয়ার অন্যতম কারণ। তার সবকিছুর সমন্বয় আমরা এখন দেখতে পারছি।

একটু বিপিএলে ফিরি। কেমন উপভোগ করছেন? দল নিয়ে প্রত্যাশা কী?

বিপিএল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। সবাই আসলে এখানে জিততে এসেছে। সব দলেই বিশ্বমানের অনেক ক্রিকেটার আছে। সেটাই আসলে বিপিএলের প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে তুলেছে। সবাই জিততে চায়, আমরা ব্যতিক্রম নই। তবে দিন শেষে মাঠে ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। পারফর্ম করতে পারলে ফল আসবে। এখন ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হয় সেই দিকেই আসলে তাকিয়ে থাকতে হবে।

বাংলাদেশে আবার কাজ করার সুযোগ পেলে ফিরবেন কী?

বিপিএলের সুবাদে দুইবার এলাম। ভবিষ্যতে আসব কি না, জানি না। সময় ও পরিস্থিতি সেটা বলে দিবে।

নকআউট পর্বে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
নকআউট পর্বে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা
গিলবার্তো মোরা। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক পেলের পাশে বসল মেক্সিকোর তরুণ বিস্ময়বালক গিলবার্তো মোরা। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রথম একাদশে মাঠে নামার অনন্য কীর্তি গড়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের 'রাউন্ড অফ ৩২'-এর হাইভোল্টেজ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। এই ম্যাচেই প্রথম একাদশে জায়গা করে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান মোরা।

রেকর্ডের পাতায় গিলবার্তো মোরা

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার দিন মোরার বয়স ছিল ঠিক ১৭ বছর ২৫৯ দিন। ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে নকআউট পর্বে এর চেয়ে কম বয়সে প্রথম একাদশে খেলার রেকর্ড আছে কেবল একজনের-ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যখন পেলে প্রথম একাদশে খেলেছিলেন, তখন তার বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। প্রায় সাত দশক পর পেলের সেই মহাকীর্তির একদম কাছাকাছি পৌঁছালেন মোরা।

রেকর্ডের পর রেকর্ড

ঘরোয়া ফুটবলে মেক্সিকান ক্লাব 'টিহুয়ানা'র হয়ে খেলা গিলবার্তো মোরার আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু হয়েছিল ২০২৫ সালের কনকাকাফ গোল্ড কাপে। সেই টুর্নামেন্টেও ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।

চলতি ২০২৬ বিশ্বকাপে যৌথ আয়োজক মেক্সিকোর হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন মোরা। আর তাতেই বিশ্বকাপের মঞ্চে খেলা সর্বকালের সর্বকনিষ্ঠ মেক্সিকান ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন এই তরুণ তুর্কি। এবার নকআউট পর্বের প্রথম একাদশে সুযোগ পেয়ে পেলের রেকর্ডবুকের ঠিক নিচেই নিজের নামটা খোদাই করে নিলেন তিনি। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে মেক্সিকোর এই নতুন তারকার ভবিষ্যৎ উজ্জ্বল ক্যারিয়ারের দিকে।

থিওটোনিয়াস/

গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম কী? মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম কী? মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। চলমান টুর্নামেন্টে একমাত্র আর্জেন্টিনার লিওনেল মেসিই এমবাপ্পের সমান গোল করেছেন। তবে গোল্ডেন বুটের দৌড়ে মেসির চেয়ে এগিয়ে আছেন এমবাপ্পে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গোল্ডেন বুট টাইব্রেকার নিয়ম

ফিফা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, যদি দুই বা ততোধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হয়, তবে গোল্ডেন বুট নির্ধারণে নিচের নিয়মগুলো কার্যকর হয়:

অ্যাসিস্ট সংখ্যা: গোল সমান হলে কার অ্যাসিস্ট বেশি তা দেখা হবে। এই অ্যাসিস্টের সংখ্যা নির্ধারণ করবেন ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্যরা।

খেলার সময় (মিনিট): অ্যাসিস্টের সংখ্যাও সমান হলে, খেলোয়াড়রা টুর্নামেন্টে মোট কত মিনিট খেলেছেন তা দেখা হবে। যে খেলোয়াড় সবচেয়ে কম সময় খেলেছেন, তিনিই প্রথম স্থান পাবেন।

বর্তমান পরিস্থিতি: টুর্নামেন্টে এমবাপ্পের বর্তমানে দুটি অ্যাসিস্ট রয়েছে (দুইবারই নরওয়ের বিপক্ষে ওসমানে দেম্বেলের গোলে অ্যাসিস্ট করেন)। অন্যদিকে মেসির কোনো অ্যাসিস্ট নেই। ফলে নিয়মানুযায়ী এমবাপ্পে এগিয়ে আছেন।

এর আগে ২০১০ বিশ্বকাপেও চারজন খেলোয়াড়—থমাস মুলার, ওয়েসলি স্নাইডার, ডেভিড ভিয়া এবং ডিয়েগো ফোরলান প্রত্যেকে ৫টি করে গোল করেছিলেন। তবে সবচেয়ে বেশি অ্যাসিস্ট (৩টি) থাকায় থমাস মুলার গোল্ডেন বুট জিতেছিলেন।

আজহার/

 

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/

ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম
ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এমবাপ্পে। তবে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লোসাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৮।

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এখন তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তার সামনে কেবল আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। 

এ ছাড়া চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ৬। ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ।

নকআউট পর্বে আরেকটি ইতিহাস গড়েছেন ফরাসি এই তারকা। বিশ্বকাপের নকআউটে তার গোল এখন ১০টি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। একাধিক সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লেগে ফিরে আসায় তারা গোল পেতে সময় নেয়।

ম্যাচের ২১ মিনিটে প্রথমবার সুইডেনের জাল কাঁপালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাসে এমবাপ্পে গোল করলেও সহকারী রেফারি পতাকা তুলে দেন।

এরপর ২৮ মিনিটে সুইডেনের আক্রমণে আলেকজান্ডার ইসাক সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। ফ্রান্সও চাপ অব্যাহত রাখে। ৩৩ মিনিটে ওলিসের কাট-ব্যাক থেকে এমবাপ্পের শট লাগে পোস্টে, আর ৩৬ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে।

অবশেষে ৪৫ মিনিটে ভাঙে গোলের অপেক্ষা। কর্নার থেকে দ্রুত পাসিং মুভে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান। একাধিক সুযোগ নষ্টের পর স্বস্তির লিড পায় ফ্রান্স।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে তারা।  ওলিসের পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৫ মিনিটে আবারও আক্রমণে যায় ফ্রান্স, তবে ওলিসের শট ডিফ্লেকশনে বাইরে চলে যায়। ৭১ মিনিটে এমবাপ্পে সুযোগ তৈরি করলেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ওলিসে।

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল। 

এসজি/